এক্সপ্লোর

করোনাভাইরাস সংক্রমণ শঙ্কার মধ্যেই ২৪শে মধ্যরাত থেকে বন্ধ হচ্ছে ঘরোয়া বিমান চলাচলও

তিনি লেখেন, আমরা প্রত্যেকেই COVID-19 ভাইরাসের বিরুদ্ধে লড়ছি। সংক্রমণ রুখতে একাধিক পদক্ষেপ করেছে রাজ্য সরকার। আন্তঃরাজ্য গণপরিবহণ বন্ধ। রাজ্যের মধ্যে যানবাহন যতটা সম্ভব কম চালানো হচ্ছে। রেল ও মেট্রো পরিষেবাও ৩১ মার্চ পর্যন্ত বন্ধ। কিন্তু আমরা উদ্বিগ্ন যে, কেন্দ্রীয় সরকার এখনও বিমান পরিবহণ বন্ধ করেনি। যার জেরে কোয়ারেন্টিন প্রোটোকল ভঙ্গ হচ্ছে।

নয়াদিল্লি: মঙ্গলবার মধ্যরাত থেকে দেশের ভিতরে সব যাত্রী বিমান চলাচল বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল। সরকারি নির্দেশিকায় বলা হয়েছে ২৪ এপ্রিল রাত ১২টা থেকে দেশের শহর থেকে শহরে সব বাণিজ্যিক, যাত্রী বিমান আসা-যাওয়া বন্ধ থাকছে। বিমান কোম্পানিগুলিকে বলা হয়েছে, কাল রাত ১২টার আগে যাতে সব বিমান নির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে পারে, তা তাদের সুনিশ্চিত করতে হবে। এই বিধিনিষেধ কার্যকর হবে না শুধুমাত্র মালপত্র, পণ্য সরবরাহকারী বিমান সংস্থাগুলির ক্ষেত্রে। করোনাভাইরাস আক্রান্তদের বিদেশযাত্রার যোগ থাকায় বাইরে থেকে সংক্রামিত হয়ে দেশে ফিরছেন লোকজন, তাদের থেকে তা ছড়াতে পারে, এমন আশঙ্কায় রবিবার আন্তর্জাতিক বিমান পরিষেবা বন্ধ করে কেন্দ্র। কিন্তু, ডোমেস্টিক বা ঘরোয়া বিমান পরিষেবা বন্ধ হবে কি, হবে না, তা নিয়ে বিভ্রান্তি ছড়ায়। এই অবস্থায় সবরকম বিমান পরিষেবা বন্ধের আবেদন জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লেখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, আমরা প্রত্যেকেই COVID-19 ভাইরাসের বিরুদ্ধে লড়ছি। সংক্রমণ রুখতে একাধিক পদক্ষেপ করেছে রাজ্য সরকার। আন্তঃরাজ্য গণপরিবহণ বন্ধ। রাজ্যের মধ্যে যানবাহন যতটা সম্ভব কম চালানো হচ্ছে। রেল ও মেট্রো পরিষেবাও ৩১ মার্চ পর্যন্ত বন্ধ। কিন্তু আমরা উদ্বিগ্ন যে, কেন্দ্রীয় সরকার এখনও বিমান পরিবহণ বন্ধ করেনি। যার জেরে কোয়ারেন্টিন প্রোটোকল ভঙ্গ হচ্ছে। করোনার সংক্রমণ রুখতে পশ্চিমবঙ্গমুখী বিমান পরিষেবা অবিলম্বে বন্ধ করা হোক। বিষয়টি সুনিশ্চিত করতে আপনি প্রয়োজনীয় পদক্ষেপ করুন। বাংলার মুখ্যমন্ত্রীর মতো, এদিন বিহারমুখী বিমান পরিষেবা বন্ধের দাবি তোলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। রবিবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও একই দাবিতে সরব হন। সেই দাবি মেনে নিল কেন্দ্র। যদিও কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণমন্ত্রী হরদীপ সিংহ পুরী আগেই বলেছিলেন, সরকার করোনাভাইরাস সংক্রমণ ছড়ানো ঠেকাতে ঘরোয়া বিমান পরিষেবা বন্ধ করার ব্যাপারে শীঘ্রই সিদ্ধান্ত নেবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mahua Moitra: ওম বিড়লার কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস মহুয়া মৈত্রর, কাদের বিরুদ্ধে 'ব্যবস্থা' নেওয়ার আর্জি সাংসদের ?
Mahua Moitra: ওম বিড়লার কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস মহুয়া মৈত্রর, কাদের বিরুদ্ধে 'ব্যবস্থা' নেওয়ার আর্জি সাংসদের ?
Kolkata Building Collapse: সাতসকালে বিকট শব্দ, কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ, মৃত্যু..
সাতসকালে বিকট শব্দ, কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ, মৃত্যু..
News Live Updates: 'ককরোচ-মকরোচ রাতারাতি কোথা থেকে বেরিয়ে আসে?', CJP আন্দোলনকারীর বাবার মৃত্যু নিয়ে বললেন দিলীপ ঘোষ
'ককরোচ-মকরোচ রাতারাতি কোথা থেকে বেরিয়ে আসে?', CJP আন্দোলনকারীর বাবার মৃত্যু নিয়ে বললেন দিলীপ ঘোষ
TMC News: হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি

ভিডিও

Mamata Banerjee: ‘জঘন্যতম একটা রাজত্ব চলছে...’, বাবাকে খুন, CJP নেতার সঙ্গে ফোনে কথা বললেন মমতা
Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda
Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার
Asish Banerje: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের অস্বাভাবিক মৃত্য়ুর পর ফের 'ভাইপো' তত্ত্ব সামনে আনল বিজেপি!
Asish Banerjee: কী এমন ঘটল যে জীবনের এই প্রান্তে এসে এত বড় পদক্ষেপ নিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget