এক্সপ্লোর

Oppo A54 Phone: বাজারে আসছে Oppo A54, কত দাম হতে পারে ফোনের ?

Oppo A54 Phone Launch: ২০ তারিখ আত্মপ্রকাশের কথা কোম্পানির নতুন ফোন A74 5G-র। তার আগেই অনলাইন সাইটে চলে এল চিনা সংস্থার কম বাজেটের  ফোন Oppo A54।

ফোন নিয়ে জল্পনা চলছিল বেশ কিছুদিন ধরেই। কম বাজেটের ফোনের আশায় অনেকেই অপেক্ষায় ছিলেন এই ফোনের। অবশেষে অনলাইনে ফোনের স্পেসিফিকশন ও দাম তুলে ধরল কোম্পানি। ফ্লিপকার্টে দেওয়া হয়েছে ফোনের বিস্তারিত বিবরণ।

২০ তারিখ আত্মপ্রকাশের কথা কোম্পানির নতুন ফোন A74 5G-র। তার আগেই অনলাইন সাইটে চলে এল চিনা সংস্থার কম বাজেটের  ফোন Oppo A54। তবে নতুন মডেলের স্পেকস ও দামের বিষয়ে জানতে পারলেও এখনই হাতে পাওয়া যাবে না ফোন। কবে ফোনের সেল চালু হবে, তা শীঘ্রই জানা যাবে। গত মাসেই ইন্দোনেশিয়ায় আত্মপ্রকাশ ঘটেছিল এই ফোনের। সেখানে মিডিয়াটেক হিলিও P35 প্রসেসর দেওয়া হয়েছে ফোনে। ৬০ হার্টসের স্ক্রিন রিফ্রেস রেটের সঙ্গে তিনটি রেয়ার ক্যামেরা রয়েছে ফোনে।

ফোনের দাম

নতুন এই মডেলের কোম্পানি দাম রেখেছে ১৩,৪৯০ টাকা। ৪জিবি ৬৪ জিবি স্টোরেজের এই দাম রাখা হয়েছে। পাশাপাশি ৬জিবি ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম রাখা হয়েছে ১৫,৯৯০ টাকা। মুনলাইট গোল্ড, ক্রিস্টার ব্ল্যাক ও স্টারি ব্লু এই তিন রঙে পাওয়া যাচ্ছে ফোন।

ফোনের স্পেসিফিকেশন

Oppo A54-এ মিডিয়াটেক হিলিও P35 প্রসেসর ব্যবহার করা হয়েছে ফোনে। দেওয়া হয়নি স্ন্যাপড্রাগনের প্রসেসর। ৬০ হার্টসের স্ক্রিন রিফ্রেস রেটের সঙ্গে তিনটি রেয়ার ক্যামেরা। এছাড়ও রয়েছে বড় ব্যাটারির সুবিধা। নতুন এই ফোনে আনা হয়েছে লিথিয়াম আয়ন ৫০০০ এমএএইচ-এর ব্যাটারি। ৬.৫ ইঞ্চির এইচডি প্লাস স্ক্রিন রয়েছে ফোনে।

তিনটি রেয়ার ক্যামেরার মধ্যে রয়েছে ১৩ মেগাপিক্সলের প্রাইমারি সেন্সর। এছাড়াও ২ মেগাপিক্সলের ম্যাক্রো ও ২ মেগাপিক্সলের সেকেন্ডারি সেন্সর দেওয়া হয়েছে। ভালো সেলফি শুটের জন্য রয়েছে ১৬ মেগাপিক্সেলের ক্যামেরা। ১৮ ওয়াটের ফাস্ট চার্জিংয়ের পাশাপাশি ফোনে রয়েছে টাইপ সি পোর্ট। রেটিং কম হলেও থাকছে আইএক্স ৪ ওয়াটার রেজিস্টেন্স।

Oppo A54-এর পাশাপাশি ২০ এপ্রিল ভারতের বাজারে আত্মপ্রকাশ করতে চলেছে Oppo A74 5G। ভারতীয় বাজারে 5G ফোন আনলেও সেরকম সাড়া ফেলতে পারেনি Oppo। এবার A74 5G নিয়েই প্রতিযোগিতায় নামতে চাইছে তারা। ইতিমধ্যেই নিজেদের সাইটে ফোনের টিজার ছেড়েছে অ্যামাজন। ৯০ হার্টজ ডিসপ্লের পাশাপাশি হাইপো কালার টেকনোলজি নিয়ে এসেছে এই চিনা ব্র্যান্ড।

নতুন এই ফোনে থাকছে ৬.৫ ইঞ্চির ফুল এইচডি আইপিএস এলসিডি ডিসপ্লে। কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৮০ প্রসেসর থাকতে পারে এই ফোনে।যা 5G সাপোর্ট করবে। ৬ জিবি র্যামের পাশাপাশি ফোনে থাকবে ১২৮ জিবির স্টোরেজ ক্ষমতা। ফোনের সাইটে রয়েছে ফিঙ্গার প্রিন্ট সেন্সর।সব মিলিয়ে ফোনে রয়েছে তিনটি ক্যামেরা। যার প্রাইমারি সেন্সর ৪৮ মেগাপিক্সেল। রয়েছে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ৫,০০০ এমএএইচ-এর ব্যাটারি ছাড়াও রয়েছে ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং। সব মিলিয়ে ১৮০ গ্রাম ওজন হতে পারে Oppo A74 5G-র।

সেরা শিরোনাম

RG Kar Case: 'আপনার সরকার অভয়াকে শেষ করে দিয়েছে', কল্যাণী মেডিক্যালের চিকিৎসককে তোপ স্বাস্থ্য়মন্ত্রীর
'আপনার সরকার অভয়াকে শেষ করে দিয়েছে', কল্যাণী মেডিক্যালের চিকিৎসককে তোপ স্বাস্থ্য়মন্ত্রীর
Jensen Huang: চিনা স্পাইয়ের প্রেমের ফাঁদে? সর্বস্ব খোয়াবেন Nvidia কর্তা? ৪৪ লক্ষ কোটি টাকা মুছে গেল বাজার থেকে
চিনা স্পাইয়ের প্রেমের ফাঁদে? সর্বস্ব খোয়াবেন Nvidia কর্তা? ৪৪ লক্ষ কোটি টাকা মুছে গেল বাজার থেকে
Pareshram Das: ধর্ষণের মামলায় গ্রেফতার বিধায়ক পরেশরাম দাস,
ধর্ষণের মামলায় গ্রেফতার বিধায়ক পরেশরাম দাস, "মানুষ কিন্তু সরকারের সমস্ত বক্তব্য বিশ্বাস করছে না", বিস্ফোরক অধীর চৌধুরী, পাল্টা শিল্পমন্ত্রী
Kali Puja 2026: চাঁচলের রাজার হাত ধরে শুরু, এবার ৩০০ বছরে পা ঐতিহাসিক কালী দৌড়, জনজোয়ার মালদার মালতীপুরে
চাঁচলের রাজার হাত ধরে শুরু, এবার ৩০০ বছরে পা ঐতিহাসিক কালী দৌড়, জনজোয়ার মালদার মালতীপুরে

ভিডিও

CM Suvendu Adhikari: মেচেদায় ISKCON মন্দিরে মুখ্যমন্ত্রী, করলেন গো-সেবা, দিলেন পুজো, বাজালেন খোল
Abhishek Banerjee Kalighat News: ধৃত ৩ জনকে নিয়ে কালীঘাটের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ | ABP
CM Suvendu Adhikari: Abhishek Banerjee-র জন্মদিনের সেলিব্রেশনে ধুন্ধুমার, ফের আক্রমণে মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari:
Kunal Ghosh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget