এক্সপ্লোর

Parliament Monsoon Session:এবার সরকারের বিরুদ্ধে সংসদে অনাস্থা প্রস্তাব আনার পরিকল্পনা বিরোধীদের, বলছে সূত্র

No Confidence Motion:এবার সরকারের বিরুদ্ধে সংসদে অনাস্থা প্রস্তাব আনার পরিকল্পনা করছেন বিরোধীরা, খবর সূত্রে।

বিজেন্দ্র সিংহ, নয়াদিল্লি: এবার সরকারের বিরুদ্ধে সংসদে (Parliament Monsoon Session 2023) অনাস্থা প্রস্তাব আনার(No Confidence Motion) পরিকল্পনা করছেন বিরোধীরা (INDIA), খবর সূত্রে। 'বিরোধীদের কাজ প্রতিবাদ করা, ওঁরা তা করুন। আপনারা নিজেদের কাজে মনোযোগ দিন', বিজেপি সাংসদদের পরামর্শ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। 

সংসদ অধিবেশনে যা চলছে...
মণিপুরের ঘটনা নিয়ে আজও সংসদের দু'কক্ষে তুমুল হইচই হয়। ফলে লোকসভার অধিবেশন দুপুর ২টো পর্যন্ত মুলতুবি করে দেওয়া হয়েছে। পাশাপাশি সাসপেন্ড হয়ে যাওয়া আপ সাংসদ সঞ্জয় সিংহকে ঘিরেও বাকবিতণ্ডা হয় রাজ্যসভায়। সেখানেও কিছুক্ষণের জন্য মুলতুবি রাখা হয় অধিবেশন। আপাতত যা বোঝা যাচ্ছে, তাতে মোদি সরকারের বিরুদ্ধে আক্রমণের ঝাঁঝ আরও বাড়াচ্ছেন বিরোধীরা। পাশাপাশি মণিপুরের পরিস্থিতিতে সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিবৃতির দাবিতেও অনড় রয়েছেন তাঁরা।  বস্তুত, মণিপুর-ইস্যুতে যে কেন্দ্রের বিজেপি সরকারকে বিরোধীরা চেপে ধরতে পারেন, তা আগে থেকেই টের পাওয়া গিয়েছিল।  অধিবেশন শুরুর আগেই মণিপুরে দুই মহিলাকে বিবস্ত্র করে হাঁটানো ও শ্লীলতাহানির ঘটনার কড়া নিন্দা শোনা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখে। তার আগে মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহকে ফোন করে দ্রুত পদক্ষেপের নির্দেশ দেন কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণমন্ত্রী স্মৃতি ইরানি। কেন্দ্রের তরফে এও দাবি করা হয়েছে যে মণিপুর নিয়ে আলোচনায় রাজি রয়েছে সরকার। কিন্তু বিরোধীদের দাবি, প্রধানমন্ত্রীকেই এই নিয়ে সংসদে বিবৃতি দিতে হবে। গত কাল অর্থাৎ সোমবার রাত ১১টা থেকে সংসদের বাইরে অবস্থান করছেন বিরোধী শিবিরের সাংসদরা। সেই অবস্থান বিক্ষোভে একযোগে শামিল হয়েছে আম আদমি পার্টি, কংগ্রেস, তৃণমূল। ২০২৪ সালের লোকসভা নির্বাচনকে সামনে রেখে অতি সম্প্রতিই বিজেপি বিরোধী INDIA জোটে সিলমোহর পড়েছে। বিরোধী শিবিরের সাংসদদের হাতে সেই মর্মে প্ল্যাকার্ডও চোখে পড়ে, যাতে লেখা ছিল, 'INDIA for Manipur', 'ঘৃণার বিরুদ্ধে INDIA'।

প্রেক্ষাপট...
বিগত দু'মাসেরও বেশি সময় ধরে হিংসা, অশান্তির আগুনে জ্বলছে মণিপুর। শতাধিক মানুষের মৃত্যু হয়েছে ইতিমধ্যেই। প্রায় ৫০ হাজার মানুষ ঘরছাড়া। নিত্যদিন মহিলাদের বিরুদ্ধে চরম নৃশংস আচরণের ঘটনা সামনে আসছে। সেই আবহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিষয়টি নিয়ে বিবৃতি দিতে হবে বলে দাবি তুলে আসছেন বিরোধীরা। সংসদেও একই দাবিতে সরব হয়েছেন তাঁরা। কিন্তু মণিপুর ইস্যুতে বার বার আলোচনা স্থগিত করে দেওয়া হয়েছে। তাতেই রাতভর অবস্থান। গত সোমবার বিষয়টি নিয়ে মুখ খোলে কংগ্রেস। তারা জানায়, মণিপুরের সঙ্কটজনক পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর বিবৃতি দাবি করে আসছে INDIA. কিন্তু সরকারের তরফে সেই দাবি খারিজ করে দেওয়া হচ্ছে বার বার। তার জন্যই তৃতীয় দিনের জন্যও সংসদের কাজকর্ম এগোয়নি। মণিপুর নিয়ে আলোচনার জন্য সংসদে নোটিসও দেন বিরোধী শিবিরের সাংসদরা, যাতে সময় বেঁধে না দিয়ে সব দলকে নিজ নিজ বক্তব্য তুলে ধরার সুযোগ দেওয়া হয়। কিন্তু সরকারের দবি, ইচ্ছাকৃত ভাবেই সংসদকে অচল করে রাখছেন বিরোধীরা।

আরও পড়ুন:স্কুল জীবনে বাবার মৃত্যু, সাইকেল সারিয়ে প্রথম আয়! হার না মানা জেদের জোরেই এখন IAS

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: চিকিৎসক অভিজিৎ সরকারের আকস্মিক মৃত্যুর পরতে পরতে রহস্য, মৃত্য়ুর আগে ফেসবুকজুড়ে বিভিন্ন আশঙ্কার কথা পোস্ট
চিকিৎসক অভিজিৎ সরকারের আকস্মিক মৃত্যুর পরতে পরতে রহস্য, মৃত্য়ুর আগে ফেসবুকজুড়ে বিভিন্ন আশঙ্কার কথা পোস্ট
Kolkata–Sairang Express: ট্রেনের চালক বলছেন কাজ করছিল না ব্রেক, ভয়াবহ দুর্ঘটনার পরও ক্ষয়ক্ষতি নূন্যতম, LHB কোচ কীভাবে রক্ষা করল যাত্রীদের?
ট্রেনের চালক বলছেন কাজ করছিল না ব্রেক, ভয়াবহ দুর্ঘটনার পরও ক্ষয়ক্ষতি নূন্যতম, LHB কোচ কীভাবে রক্ষা করল যাত্রীদের?
Plane Hijack News: কলকাতা-মুম্বই উড়ানে আতঙ্ক, টেক অফের আগে বিমানের শৌচালয়ে হাইজ্যাকের লিখিত হুমকি
Plane Hijack News: কলকাতা-মুম্বই উড়ানে আতঙ্ক, টেক অফের আগে বিমানের শৌচালয়ে হাইজ্যাকের লিখিত হুমকি
Weather Update: ভাইফোঁটায় বৃষ্টি কলকাতায়, আগামী কয়েকদিন ২-৪ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা, বাড়বে কুয়াশার পরিমাণও
ভাইফোঁটায় বৃষ্টি কলকাতায়, আগামী কয়েকদিন ২-৪ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা, বাড়বে কুয়াশার পরিমাণও

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.১১.২৬)পর্ব ২: NRS-এর চিকিৎসকের রহস্যমৃত্যু ঘিরে ঘনাচ্ছে প্রশ্নের মেঘ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.১১.২৬)পর্ব ১: প্রতিটা ওয়ার্ডে কো-অর্ডিনেটর হবেন BJP-র লোকজন: মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari: মেচেদায় ISKCON মন্দিরে মুখ্যমন্ত্রী, করলেন গো-সেবা, দিলেন পুজো, বাজালেন খোল
Abhishek Banerjee Kalighat News: ধৃত ৩ জনকে নিয়ে কালীঘাটের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ | ABP
CM Suvendu Adhikari: Abhishek Banerjee-র জন্মদিনের সেলিব্রেশনে ধুন্ধুমার, ফের আক্রমণে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget