এক্সপ্লোর

Pahalgam News : 'ইনশাল্লাহ গুলির বৃষ্টিতে আমরা তোমাদের গলা কেটে...'লস্কর কমান্ডারের হুমকির পরই পহেলগাঁও-হত্যা

পাক মাটিতে বসে জঙ্গিনেতাদের ভারতের উদ্দেশে ঘৃণাবর্ষণ, হুমকি, প্রধানমন্ত্রীর নাম করে হুঁশিয়ারি। তাই প্রশ্ন একটাই পাকিস্তান সেনাকে নির্মূল না করলে কি সন্ত্রাসবাদের পূর্ণ রূপে উৎখাত করা সম্ভব? 


নয়াদিল্লি : পহেলগাঁও হামলার কয়েকদিন আগে পাক সেনাপ্রধানের এক উস্কানিমূলক মন্তব্য় ঝড় তুলেছিল সমালোচনার। আসিম মুনির হুঙ্কার দিয়েছিলেন, কাশ্মীর আমাদের গলার শিরা ছিল এবং আছে। এরপর, এখন সামনে এল পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর সন্ত্রাসে মদত দেওয়ার স্বীকারোক্তি ! সম্প্রতি ব্রিটিশ সংবাদমাধ্যম ‘স্কাই নিউজ়’কে দেওয়া একটি সাক্ষাৎকারে খোয়াজা আসিফ কার্যত স্বীকার করে নেন গত তিন দশক ধরে জঙ্গিদের সমর্থন এবং প্রশিক্ষণ দিয়েছে ইসলামাবাদ। বলেন, ' আমেরিকা, ব্রিটেন-সহ পশ্চিমি বিশ্বের জন্য আমরা গত তিন দশক ধরে এই নোংরা কাজ করে যাচ্ছি'। 

এরকম একাধিক ঘটনায় জলের মতো স্পষ্ট হয়েছে, হামলায় পাকিস্তানের যোগ থাকার তত্ত্ব। এরইমধ্যে পাক সেনাবাহিনীর স্পেশাল সার্ভিস গ্রুপের কমান্ডো মুসার সরাসরি পহেলগাঁও হত্য়ালীলায় জড়িত থাকার প্রমাণ তদন্তকারীদের হাতে চলে এসেছে। এভাবেই স্পষ্ট থেকে স্পষ্টতর হয়ে যাচ্ছে কাশ্মীরের হামলার সঙ্গে পাকিস্তানের সরাসরি যোগ। মদত যদি নাই থাকবে, তাহলে কীভাবে, পাকিস্তানে বসে জঙ্গিনেতারা ভারতকে হুমকি দিয়ে যান?  পহেলগাঁও এর ঘটনার পর বারবার মনে করাচ্ছে সাম্প্রতিক অতীতে পাক মাটিতে বসে জঙ্গিনেতাদের ভারতের উদ্দেশে ঘৃণাবর্ষণ, হুমকি, প্রধানমন্ত্রীর নাম করে হুঁশিয়ারি। তাই প্রশ্ন একটাই পাকিস্তান সেনাকে নির্মূল না করলে কি সন্ত্রাসবাদের পূর্ণ রূপে উৎখাত করা সম্ভব? 

পহেলগাঁও হামলার নেপথ্য়ে শুধু পাকিস্তানি সেনা নয় পাকিস্তানের মাটিতে বসে থাকা জঙ্গি সংগঠনগুলির নেতাদের যোগও বারবার স্পষ্ট হয়ে যায়। যেমন হালআমলেই পহেলগাঁও হামলার অন্যতম চক্রী ও লস্করের ডেপুটি চিফ সইফুল্লা খালিদ হুমকি দিয়েছিল, 'আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আগামী ২ ফেব্রুয়ারি ২০২৬-এ কাশ্মীর 'পবিত্র ভূমি' হবে। আগামী দিনে মুজাহিদ্দিন হামলার তীব্রতা আরও বাড়াবে এবং কাশ্মীর স্বাধীন হবে।'

লস্কর-ই-তৈবা কমান্ডার আবু মুসা বলেছিল, 'মোদি বলেছিল যে, যাও আর শ্রীনগরে বসতি গড়ে তোলো...মুজাহিদিন কাশ্মীরে...সিয়া মুস্তাফারা... এই চ্যালেঞ্জ গ্রহণ করল আর বলল, মোদি তুমি রুদ্ধ কক্ষে আদেশ পাস করিয়েছ। কাগজ তোমার ছিল, বিচারক তোমার ছিল কিন্তু নেতা মুজাহিদের। করে তো দেখ, ইনশাল্লাহ গুলির বৃষ্টিতে আমরা তোমাদের গলা কেটে শহিদদের আত্মত্যাগের জবাব দেব' 

আর তারপরই ২২ তারিখের ঘৃণ্য হামলা। এই পরিস্থিতিতে পাকিস্তানের বিরুদ্ধে প্রত্যাঘাতে সেনার ৩ বাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিলেন প্রধানমন্ত্রী। অন্যদিকে NSG, BSF, CRPF, CISF, SSB ও আসাম রাইফেলসের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব। 

 

সেরা শিরোনাম

Road Accident News: গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
Election Commissioner Appointment: মোদি সরকারকে সমর্থন ভুল ছিল? এখন আফশোস করছেন জগন রেড্ডিও, নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন
মোদি সরকারকে সমর্থন ভুল ছিল? এখন আফশোস করছেন জগন রেড্ডিও, নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন
Airtel Recharge Plan: ডেটা ছাড়া প্রিপেড প্ল্যান আনল এয়ারটেল, ২০০ টাকার কম রিচার্জে ইউজাররা পাবেন কী কী সুবিধা ?
ডেটা ছাড়া প্রিপেড প্ল্যান আনল এয়ারটেল, ২০০ টাকার কম রিচার্জে ইউজাররা পাবেন কী কী সুবিধা ?
Medical Science News: চোখের উপর দাঁত গজাল কিশোরের, একটোপিক টুথ কী? কী বলছেন চিকিৎসকরা?
চোখের উপর দাঁত গজাল কিশোরের, একটোপিক টুথ কী? কী বলছেন চিকিৎসকরা?

ভিডিও

Durga Puja 2026 | প্রবাসেও উমার আরাধনা, লন্ডন থেকে ইংল্যান্ড! পুজোর আনন্দে গা ভাসিয়েছে বাঙালি
Durga Puja 2026 | যেখানে বাঙালি, সেখানেই দুর্গোৎসব, বেঙ্গালুরুর বুকে উমার আরাধনা
Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Road Accident News: গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Embed widget