এক্সপ্লোর

Pahalgam Terror Attack: পহেলগাঁও হামলায় আরও স্পষ্ট পাক-যোগ ! NIA- র চার্জশিটে 'মাস্টারমাইন্ডের' নাম

NIA: গত ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ের কাছে বৈসারন উপত্যকায় জঙ্গি হামলায় মৃত্যু হয়েছে ২৫ জন নিরীহ পর্যটক এবং স্থানীয় এক টাট্টুঘোড়া চালকের।

Pahalgam Terror Attack: পহেলগাঁও হামলার পাক যোগ আরও স্পষ্ট। এনআইএ- র নতুন চার্জশিটে নাম রয়েছে পাক নাগরিক সাজিদ সইফুল্লা জাটের। জানা গিয়েছে, এই ব্যক্তি পাকিস্তানের নাগরিক। পহেলগাঁও হামলার মূল চক্রী হিসেবে এই ব্যক্তিকেই চিহ্নিত করেছে এনআইএ। গত ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ের কাছে বৈসারন উপত্যকায় জঙ্গি হামলায় মৃত্যু হয়েছে ২৫ জন নিরীহ পর্যটক এবং স্থানীয় এক টাট্টুঘোড়া চালকের। এই জঙ্গি হামলার ৮ মাস পর ভালভাবে তদন্ত করে চার্জশিট পেশ করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। 

এনআইএ সূত্রে জানা গিয়েছে, সাজিদ সইফুল্লা জাট পাকিস্তানের কাসুরের বাসিন্দা। লস্কর-ই-তৈবার শাখা সংগঠন দ্য রেজিসট্যান্ট ফ্রন্ট (টিআরএফ)- এর মাথা ছিল এই ব্যক্তি। প্রসঙ্গত উল্লেখ্য, পহেলগাঁও হামলার দায় স্বীকার করেছিল লস্করের এই শাখা সংগঠনই। সাজিদ সইফুল্লা জাটের সম্পর্কে তথ্য দিতে পারলে তথ্য প্রদানকারীকে ১০ লক্ষ টাকা পুরস্কার দেওয়ার কথাও ঘোষণা করেছে এনআইএ। এর পাশাপাশি, ইউএপিএ অ্যাক্ট অনুসারে এই সাজিদ সইফুল্লা জাটকে নিষিদ্ধ জঙ্গি হিসেবে ঘোষণা করা হয়েছে। 

জানা গিয়েছে, সাজিদ সইফুল্লা জাট ছাড়াও এনআইএ- র চার্জশিটে নাম রয়েছে আরও তিন পাক জঙ্গির। তারা হল সুলেইমানি শাহ, হামজা আফগানি এবং জিবরান। ২২ এপ্রিল পহেলগাঁওতে হামলা চালিয়েছিল এই তিন জঙ্গিই। পরবর্তীতে ২৮ জুলাই 'অপারেশন মহাদেব'- এর আওতায় এই তিন জঙ্গিকেই খতম করে নিরাপত্তানাহিনী। জম্মুর একটি এনআইএ আদালতে চার্জশিট পেশ করা হয়েছে। সেখানে নাম রয়েছে আরও ৬ জনের। তাদের মধ্যে রয়েছে স্থানীয় বাসিন্দা বশির আহমেদ জোথার, পারভেজ আহমেদ জোথার এবং মহম্মদ ইউনুস। জঙ্গিদের নানা ভাবে সাহায্য (logistical support) করেছিল এই তিন ব্যক্তি। 

তদন্তকারীরা জানতে পেরেছেন বশির এবং পারভেজ জঙ্গিদের থাকার ব্যবস্থা করেছিল 'হিল পার্ক' এলাকার এক বাড়িতে। ২১ এপ্রিল রাতে সেখানেই ছিল ওই তিন জঙ্গি। আর মহম্মদ ইউসুফ দক্ষিণ কাশ্মীরের ঘন জঙ্গলের মধ্যে দিয়ে গিয়ে হামলা করার ব্যাপারে জঙ্গিদের পথ দেখিয়েসাহায্য করেছিল। বৈসারন উপত্যকা, যেখানে হামলা চালিয়েছিল জঙ্গিরা, সেই এলাকা পর্যন্ত জঙ্গিদের নিয়ে গিয়েছিল এই ইউসুফই। বিগত সাত মাসের তদন্তে ১০০০- এর বেশি লোককে জিজ্ঞাসাবাদ করেছে এনআইএ। পহেলগাঁও হামলার সঙ্গে লস্কর-ই-তৈবা এবং দ্য রেজিসট্যান্ট ফ্রন্টের যে যোগসূত্র রয়েছে তা জানতেই এই জিজ্ঞাসাবাদ করা হয়েছে। 

সেরা শিরোনাম

West Bengal News Live: কালীপুজোর রাতে শব্দবাজি ফাটানো ও অভব্য আচরণের জন্য গ্রেফতার ৬৮, লাইভ আপডেট
কালীপুজোর রাতে শব্দবাজি ফাটানো ও অভব্য আচরণের জন্য গ্রেফতার ৬৮, লাইভ আপডেট
Howrah Station: হাওড়া স্টেশনে উদ্ধার ১ কেজি ৭৪২ গ্রাম সোনা, বাজারমূল্য আনুমানিক ২ কোটি ৫৪ লক্ষ টাকা, আটক ১
হাওড়া স্টেশনে উদ্ধার ১ কেজি ৭৪২ গ্রাম সোনা, বাজারমূল্য আনুমানিক ২ কোটি ৫৪ লক্ষ টাকা, আটক ১
Fire Incident: কালীপুজোর রাতে বালুরঘাটে সোফার গুদামে বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর রাতে বালুরঘাটে সোফার গুদামে বিধ্বংসী অগ্নিকাণ্ড
Road Accident: স্ত্রী'র শাড়ি কিনে আর ফেরা হল না বাড়িতে, দীপাবলির আগের রাতে স্কুটার চালককে পিষে দিল এসইউভি
স্ত্রী'র শাড়ি কিনে আর ফেরা হল না বাড়িতে, দীপাবলির আগের রাতে স্কুটার চালককে পিষে দিল এসইউভি

ভিডিও

Lake Kalibari: আলোর উৎসবে প্রস্তুতি সর্বত্র, পুজোর আয়োজনে লেক কালীবাড়ি
Kali Puja 2026: ৭৩ বছরে পা দিল শ্যামাচরণ মিত্র লেন শ্যামাপুজো কমিটি, পুজোর থিম অসীমা
Kali Puja 2026: ৮০ তম বছরে পা দিল ব্যারাকপুর নয়া বস্তি মহাবীর সমিতির পুজো
Kali Puja 2026: ৫৯ বছরে পড়ল সরশুনা বাঘাযতীন ক্লাবের পুজো, এ বছর তাদের থিম 'আবার'
Kali Puja 2026: আলোক আনন্দ সম্মান সেরার শিরোপা পেল KIT যুবকবৃন্দ । ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget