এক্সপ্লোর

Pahalgam Terror Attack: গোপন সুড়ঙ্গের খোঁজ পেয়েই খুঁড়ে ফেলে সেনা, প্রচুর জল ঢোকায় আর পাকিস্তানে পালাতে পারেনি জঙ্গিরা

Operation Mahadev: সূত্রের খবর, মৃত জঙ্গিদের থেকে যে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে একটি এম৯ এবং দুটো একে৪৭- এগুলি শেষবার ব্যবহার করা হয়েছিল ২২ এপ্রিল পহেলগাঁওয়ের কাছে বৈসারন উপত্যকায় হামলার সময়েই।

পহেলগাঁও হামলার তিন মাস্টারমাইন্ড সুলেমান, আফগানি এবং জিবরানকে খতম করেছে নিরাপত্তাবাহিনী। ভারতীয় সেনার অপারেশন মহাদেবে নিকেষ করা হয়েছে এই তিন জঙ্গিকে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, এই জঙ্গিরা যাতে কোনওভাবেই পাকিস্তানে ফিরে যেতে না পারে, সেটাই প্রাথমিক লক্ষ্য ছিল নিরাপত্তাবাহিনীর। আর সেই ব্যবস্থা করতে গিয়েই ৮ কিলোমিটার লম্বা একটি সুড়ঙ্গের হদিশ পায় সেনা। পাকিস্তানে পালিয়ে যাওয়ার জন্য এটা ছিল আদর্শ পথ। তাই যেনতেনপ্রকারেণ এই পথ বন্ধ করার জন্য মরিয়া হয়েছিল নিরাপত্তাবাহিনী। অনুপ্রবেশের জন্যও সম্ভবত এই গুপ্ত সুড়ঙ্গেরই ব্যবহার করেছিল জঙ্গিরা। তাই এই গুপ্তপথের হদিশ পাওয়ার পর আর সময় নষ্ট করেনি সেনাবাহিনী। এই সুড়ঙ্গ খুঁড়ে ফেলা হয়। তার ফলেই প্লাবিত হয় এই গোপন রাস্তা। আর পাকিস্তানে পালিয়ে যেতে পারেনি জঙ্গিরা। গা-ঢাকা দিতে হয় এদেশেরই ভূখণ্ডে। কিন্তু শেষ পর্যন্ত তাদের খতম করতে সক্ষম হয়েছে নিরাপত্তাবাহিনী। 

এর পাশাপাশি আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য জানা গিয়েছে। মৃত জঙ্গিদের থেকে যে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে একটি এম৯ এবং দুটো একে৪৭- এগুলি শেষবার ব্যবহার করা হয়েছিল ২২ এপ্রিল পহেলগাঁওয়ের কাছে বৈসারন উপত্যকায় হামলার সময়েই। ওই হামলার পর তিনমাস ধরে লুকিয়ে ছিল জঙ্গিরা। নিরাপত্তাবাহিনীর সন্দেহ স্থানীয় বাসিন্দাদের একাংশের মদতেই ঘন জঙ্গলের গোপন ঘাঁটিতে এতদিন লুকিয়ে থাকতে পেরেছিল জঙ্গিরা। তবে শেষ রক্ষা হয়নি। এই পাক জঙ্গিদের নিকেষ করেছে সেনা। গোপন সূত্রে খবর পেয়ে শ্রীনগরের কাছে জঙ্গিদের লুকিয়ে থাকার এলাকায় হানা দেয় নিরাপত্তাবাহিনী। শুরু হয় গুলির লড়াই। দু'পক্ষের গুলির লড়াইয়ে খতম হয়েছে পহেলগাঁও হামলার সঙ্গে সরাসরি ভাবে যুক্ত থাকা এই তিন পাকিস্তানি জঙ্গি। সূত্রের খবর, পহেলগাঁও হামলার পর স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ যখন সেখানে গিয়েছিলেন, তখনই নিরাপত্তাবাহিনীর সঙ্গে গোটা পরিকল্পনা ছকে নিয়েছিলেন তিনি। আর তখনই ঠিক হয়, যাই হোক না কেন, জঙ্গিদের পাকিস্তানে পালাতে দেওয়া যাবে না কোনওভাবেই। সেই পরিকল্পনা অনুসারেই চালানো হয়েছে বাকি অভিযান। পহেলগাঁও হামলার তিনমাস পর অবশেষে সাফল্য পেয়েছে সেনাবাহিনী। 

গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ের কাছে 'মিনি সুইৎজারল্যান্ড' নামে পরিচিত বৈসারন উপত্যকায় হামলা চালায় জঙ্গিরা। ঘুরতে আসা নিরীহ পর্যটকদের উপর নির্বিচারে গুলি চালায় জঙ্গিরা। বিশেষ করে হিন্দু পুরুষদের বেছে বেছে নিশানা করা হয়। এই ভয়াবহ জঙ্গি হামলায় নিহত হন ২৫ জন পর্যটক এবং স্থানীয় এক টাট্টু ঘোড়াচালক। 

সেরা শিরোনাম

Suvendu Adhikari: বেলডাঙায় বাবরি মসজিদের কী হবে? বাবরের নাম চলবে না, জানালেন শুভেন্দু অধিকারী, আদালতে যেতে প্রস্তুত হুমায়ুন কবীর
বেলডাঙায় বাবরি মসজিদের কী হবে? বাবরের নাম চলবে না, জানালেন শুভেন্দু অধিকারী, আদালতে যেতে প্রস্তুত হুমায়ুন কবীর
News Live Update : খড়গপুর স্টেশনে উদ্ধার কোটি টাকা
খড়গপুর স্টেশনে উদ্ধার কোটি টাকা
LPG Cylinder Ablaze: গৃহস্থের দরজায় গ্যাস সিলিন্ডার নামাতেই বিস্ফোরণ, দাউদাউ করে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন ডেলিভারি বয়
গৃহস্থের দরজায় গ্যাস সিলিন্ডার নামাতেই বিস্ফোরণ, দাউদাউ করে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন ডেলিভারি বয়
Odisha Storm : সাইক্লোনের পর এ কোন রাক্ষুসে ঘূর্ণি? পাক খেতে খেতে আকাশে উঠল দুরন্ত হাওয়া, টানে শূন্যে উঠল খালের জল
সাইক্লোনের পর এ কোন রাক্ষুসে ঘূর্ণি? পাক খেতে খেতে আকাশে উঠল দুরন্ত হাওয়া, টানে শূন্যে উঠল খালের জল

ভিডিও

Census 2027: ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে জনগণনার কার্যক্রম, রাজ্যে পিছোচ্ছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক
Firhad Hakim |
Strait of Hormuz: ভারতের জন্য সুখবর! পণ্যবাহী জাহাজের জন্য হরমুজ প্রণালী খুলল ইরান
Baduria TMC-BJP Clash | তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান ঘিরে প্রকাশ্য়ে বিজেপির গোষ্ঠীকোন্দল
Suvedu Adhikari on DA |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget