এক্সপ্লোর

India Pakistan Tension : চোখ ঝলসানো আলো, বিকট বিস্ফোরণ! ঘর থেকে বেরিয়েই দেখি ড্রোন হামলায় ফুটিফাটা ট্যাঙ্ক, ছেলে কোলে আতঙ্কে মা

Pakistan Drone Attack: 'আমাদের বাড়ির উপরে লাল রঙের একটা আলো এসে পড়ল, তীব্র লাল আলো। সঙ্গে প্রচণ্ড শব্দে বিস্ফোরণ।'

ফিরোজপুর : রাত বাড়তেই নিয়ন্ত্রণরেখায় পাক হামলা আবারও। শুক্রবারও সীমান্তবর্তী এলাকা কাটাল নিদ্রাহীন রাত। সীমান্তবর্তী এলাকাগুলির বেশির ভাগই ছিল ব্ল্যাকআউটের আওতায়। কুপকুপে অন্ধরাতে আগুনে লাল ড্রোন দেখন মানুষ। ঝাঁকে ঝাঁকে যেন উড়ে এল আগুন-পাখি। আর অসম্ভব দক্ষতায় অন্তরীক্ষেই তাকে বধ করল ভারতীয় সেনা। সূত্রের খবর, এর মধ্যে বেশকিছু ছিল অস্ত্রবাহী ড্রোন। উপর থেকে ফেলা হল ঘাতকাস্ত্র। আর তাতে আহতও হলেন সাধারণ মানুষ। 

Image

'আমাদের বাড়ির উপরে লাল রঙের একটা আলো এসে পড়ল, তীব্র লাল আলো। সঙ্গে প্রচণ্ড শব্দে বিস্ফোরণ। আমরা ভয় পেয়ে গেলাম। সবকিছু অন্ধকার হয়ে গেল। কিছুক্ষণ পর আমরা আমাদের ঘর থেকে বেরিয়ে এসে দেখি আমাদের বাড়ির উপরে থাকা জলের ট্যাঙ্ক এবং আমাদের প্রতিবেশীদের বাড়ির উপরে থাকা জলের ট্যাঙ্ক বিস্ফোরণ হয়েছে । সেই সময় ব্ল্যাকআউট ছিল, এবং সমস্ত আলো নেভা ছিল..." জানালেন  জলন্ধরের গ্রাম কাঙ্গনিওয়ালের সুরজিত কৌর । পাক ড্রোন হানায় ক্ষতিগ্রস্ত হয়েছে তাঁর বাড়ি।   

আতঙ্কের রেশ কাটাতে পারছেন না সুরজিৎ। ভয় থরথর করে কাঁপছেন কোলে একরত্তি ছেলেকে নিয়ে। সারা রাত কাটছে নিদ্রাহীন ভাবে। আকাশ জুড়ে মাঝে মাঝেই মিলছে ড্রোনের দেখা।                 

সাধারণ মানুষের বাড়িঘরের পাশাপাশি পাকিস্তানের লক্ষ্য ছিল ধর্মস্থানগুলিও। জম্মু কাশ্মীরের স্থানীয় এক ব্যক্তি বলেন, "ভারতের সেনাবাহিনী এই ড্রোনটিকে আকাশে ধ্বংস করেছে। ড্রোনটি গুরুদ্বার কোটলি অর্জন সিং-এর উপর দিয়ে উড়ছিল। যদি এটি ধ্বংস না করা হত, তাহলে গুরুদ্বারটির ক্ষতি হতে পারত। কিন্তু ঈশ্বরের কৃপায়, গুরুদ্বারটি নিরাপদে আছে। ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের সমস্ত আক্রমণের উপযুক্ত জবাব দিচ্ছে... আমরা সেনাবাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়েছি, যখনই প্রয়োজন হবে আমরা তাদের সাথে থাকব..."

শুক্রবার শ্রীনগর বিমানবন্দরের কাছেও বিস্ফোরণের শব্দ শোনা যায়। জম্মু-পাঠানকোট-সাম্বা সেক্টরে পাকিস্তানের ড্রোন হামলায় কাটল আতঙ্কের রাত। অমৃতসরে পাক ড্রোন নিষ্ক্রিয় করে ভারতীয় সেনাবাহিনী। জয়সলমেরে ৪টি পাক ড্রোন ধ্বংস করে ভারতীয় সেনা। আখনুর সেক্টরে ভারতীয় এয়ার ডিফেন্স সিস্টেমে ধ্বংস হয়ে যায় পাক ড্রোন। পাঠানকোট সীমান্তেও পাক ক্ষেপণাস্ত্র ধ্বংস করে ভারত ।  সাম্বা সেক্টরেও ভারতীয় সেনা খতম করে পাক ড্রোনের কারসাজি।   

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee: অভিষেকের নেতৃত্বে ফের স্পিকারের দ্বারস্থ 'কালীঘাট তৃণমূল', বিদ্রোহী ২০ সাংসদের পদ খারিজের আর্জির সিদ্ধান্ত জানতে চেয়ে চিঠি
অভিষেকের নেতৃত্বে ফের স্পিকারের দ্বারস্থ 'কালীঘাট তৃণমূল', বিদ্রোহী ২০ সাংসদের পদ খারিজের আর্জির সিদ্ধান্ত জানতে চেয়ে চিঠি
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
CJP : ফের দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি, কয়েকঘণ্টার মধ্যেই সুর বদল সরকারের ! বড় দাবি ককরোচ-পার্টির
ফের দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি, কয়েকঘণ্টার মধ্যেই সুর বদল সরকারের ! বড় দাবি ককরোচ-পার্টির
NCPI in NDA: গতকাল সুদীপ-শুভেন্দু বৈঠক, আজই কি বিজেপির সঙ্গে মিশে যাবে এনসিপিআই?
গতকাল সুদীপ-শুভেন্দু বৈঠক, আজই কি বিজেপির সঙ্গে মিশে যাবে এনসিপিআই?

ভিডিও

NEET Protest | জেন-জিদে মিলেছে জয়, তবু প্রশ্নফাঁস ঘিরে জারি রাজনৈতিক লড়াই
NEET Protest Chaos in Dharmatala | ধর্মতলা-কাণ্ডে অভিযুক্তদের খালি পায়ে হাঁটিয়ে ঘটনার পুনর্নিমাণ
CJP Protest | কার নির্দেশে চলল ছররা গুলি? পুলিশের ভূমিকায় তপ্ত রাজধানীর রাজনীতি
CJP Protest | ফের আন্দোলনের নামার হুঙ্কার! কোন পথে CJP? কেন এই হুঁশিয়ারি?
BJP Holds Tiranga Yatra | নিটকে হাতিয়ার করে দেশভাগ করা স্লোগান? বিস্ফোরক অভিযোগ Agnimitra Paul-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget