এক্সপ্লোর

Pakistan Heatwave: ৫২ ডিগ্রি ছাড়িয়ে গেল পারদ, গরমে ঝলসে যাওয়ার অবস্থা পাকিস্তানের

Pakistan Record Temperature: গত কয়েক মাস ধরেই এশিয়ার তাপমাত্রা নিত্য নতুন রেকর্ড গড়ে চলেছে।

নয়াদিল্লি: তীব্র দহনে পুড়ছে পড়শি দেশ পাকিস্তান। সেখানে তাপমাত্রা একধাক্কায় ৫২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গিয়েছে। তাপমাত্রার এই বৃদ্ধি গ্রীষ্মকালীন সর্বোচ্চ রেকর্ডই নয় শুধু, দেশের এযাবৎকালীন সর্বোচ্চ তাপমাত্রার তালিকাতেও জায়গা করে নিয়েছে। এই মুহূর্তে সেই দেশে তাপপ্রবাহও চলছে। সবমিলিয়ে দমবন্ধ হওয়ার জোগাড় পাক নাগরিকদের। (Pakistan Heatwave)

গত কয়েক মাস ধরেই এশিয়ার তাপমাত্রা নিত্য নতুন রেকর্ড গড়ে চলেছে। বিজ্ঞানীরা এই পরিস্থিতিতে মনুষ্যঘটিত জলবায়ু পরিবর্তন বলছেন। এমনকি বেনজির এই পরিস্থিতিতে তাপস্ফীতি বলেও উল্লেখ করছেন বিজ্ঞানীরা। তাপমাত্রার উত্তরোত্তর বৃদ্ধিতে অর্থনীতে যে সঙ্কট নেমে আসছে, তাকেই তাপস্ফীতি বলা হচ্ছে। আর সেই আবহেই পাকিস্তানের পরিস্থিতি উদ্বেগ বাড়িয়ে তুলছে। (Pakistan Record Temperature) 

পাকিস্তানের আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার দক্ষিণ পাকিস্তানের সিন্ধু প্রদেশের তাপমাত্রা ছিল ৫২ ডিগ্রি সেলসিয়াস। খ্রিষ্টপূর্ব ২৫০০ সালে নির্মিত মহেঞ্জোদারো সভ্যতার যে নিদর্শন রয়েছে সিন্ধু প্রদেশে, গত ২৪ ঘণ্টায় সেখানকার তাপমাত্রা ছিল ৫২.২ ডিগ্রি সেলসিয়াস।  পাকিস্তান আবহাওয়া দফতরে প্রধান শাহিদ আব্বাস জানিয়েছেন, এযাবৎ গ্রীষ্মকালীন সর্বোচ্চ তাপমাত্রা এটাই। পাকিস্তানের তাপমাত্রা সর্বোচ্চ ৫৩.৫ এবং ৫৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছনোর নজিরও রয়েছে। বর্তমান পরিস্থিতি আবারও সেদিকেই এগোচ্ছে বলে আশঙ্কা দেখা দিয়েছে। 

আরও পড়ুন: Papua New Guinea Landslide: মুহূর্তের মধ্যে নিশ্চিহ্ন জনবসতি, পাপুয়া গিনিতে ধসে চাপা প্রায় ৭০০, বাড়তে পারে হতাহত

সিন্ধুর মহোঞ্জোদারো শহরটি একটি ছোট এলাকা। গ্রীষ্মকালে বরাবরই তাপমাত্রা চড়চড় করে বাড়ে সেখানে। শীত সেখানে হালকা, বৃষ্টির পরিমাণও কম। কিন্তু শহর ছোট হলেও, জন সমাগমে কমতি নেই। বেকারি, চায়ের দোকান, গ্যারাজ, ফল, সবজি বাজারে ভিড় লেগেই থাকে সারা বছর। কিন্তু এ বছর তাপমাত্রা যে জায়গায় পৌঁছেছে, তাতে শূন্য পড়ে রয়েছে বহু দোকান। রাস্তাঘাটে মানুষজনের দেখা নেই।

২০১৪ সালে পাকিস্তানের তাপমাত্রা ৫৪ ডিগ্রিতে পৌঁছেছিল, যা এযাবৎকালীন সর্বোচ্চ। সেবার বালুচিস্তানের তুরবাতের তাপমাত্রা রেকর্ড গড়ে। এশিয়ার মধ্যে এই ৫৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাই এখনও পর্যন্ত সর্বোচ্চ, পৃথিবীর মধ্যে চতুর্থ সর্বোচ্চ। এই মুহূর্তে তাপপ্রবাহেকর প্রকোপে যুঝছে সিন্ধু প্রদেশ। পাকিস্তানের বৃহত্তম শহর করাচিতেও তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে। প্রদেশ বিপর্যয় মোকাবিলা বিভাগ জানিয়েছে, আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও বাড়বে ভাওয়ালপুর, রহিম ইয়ার খান, ডেরা গাজি খান এবং মুলতানের একাধিক জেলায়। খাইবার পাখতুনখোয়া, গিলগিট-বাল্টিস্তানে ২৮ মে থেকে ১ জুনের মধ্যে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।

সেরা শিরোনাম

Bowbazar Metro: কাজ শেষের পর কেটেছে ২ বছর, তাও মেরামত হয়নি ফাটল, এখনও ঘরে ফিরতে পারেননি বউবাজারের বহু মানুষ
কাজ শেষের পর কেটেছে ২ বছর, তাও মেরামত হয়নি ফাটল, এখনও ঘরে ফিরতে পারেননি বউবাজারের বহু মানুষ
Panama Flagged Ship Sinks: যাত্রীসমেত ডুবে গেল লৌহ আকরিক বোঝাই জাহাজ, ওড়িশা উপকূলের কাছে বঙ্গোপসাগরে, চিনা নাগরিক ছিলেন ২০ জন
যাত্রীসমেত ডুবে গেল লৌহ আকরিক বোঝাই জাহাজ, ওড়িশা উপকূলের কাছে বঙ্গোপসাগরে, চিনা নাগরিক ছিলেন ২০ জন
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
TMC News: ফের একবার হালিশহরে আক্রান্ত তৃণমূলকর্মীর পরিবারের সদস্য, অভিযোগের তীর বিজেপির দিকে
ফের একবার হালিশহরে আক্রান্ত তৃণমূলকর্মীর পরিবারের সদস্য, অভিযোগের তীর বিজেপির দিকে

ভিডিও

Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Amit Shah - Siliguri News | নজরে পাহাড়, শিলিগুড়িতে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP ANANDA LIVE
TMC - BJP News | ভোটাভুটিতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বিজেপির দখলে। বিজেপির দখলে বাঁকুড়ার জগদল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত
Suvendu Adhikari on Mamata Banerjee | 'বাংলা থেকে সনাতন সংস্কৃতি হারিয়ে গেছিল', মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari on Annapurna Divas | '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget