এক্সপ্লোর

Maharashtra News :'পাকিস্তান থেকে' মুখ্যমন্ত্রীর অফিস উড়িয়ে দেওয়ার হুমকি , কী জানাল মুম্বই পুলিশ?

CM Devendra Fadnavis : উড়িয়ে দেওয়া হবে  মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের দফতর ! বলা হয়েছে হুমকি বার্তায়।

মুম্বই : গত সপ্তাহে একনাথ শিন্ডের গাড়িতে বোমা মারার হুমকির পর এবার পাকিস্তানের হুমকি মুখ্যমন্ত্রীর দফতর উড়িয়ে দেওয়ার। মুম্বই ট্রাফিক পুলিশের দফতরে এসে পৌঁছেছে একটি  বার্তা। উড়িয়ে দেওয়া হবে  মুখ্যমন্ত্রী দেবেন্দ্র মুখ্যমন্ত্রী ফড়নবীশের  দফতর ! বলা হয়েছে হুমকি বার্তায়। তড়িঘড়ি ঘটনার তদন্ত শুরু করেছে ওরলি থানার পুলিশ। 

পাকিস্তানি নম্বর থেকে হুমকি :

বুধবার বিকেলে ট্রাফিক পুলিশের কাছে হোয়াটসঅ্যাপ আসে একটি পাকিস্তানের নম্বর থেকে ।  প্রেরক নিজেকে মালিক শাহবাজ হুমায়ুন রাজা দেব বলে পরিচয় দিয়েছে। প্রেরক ভারতীয় না পাক নাগরিকই, তা খুঁজে বের করার জন্য তদন্ত চলছে। এর আগে আরও একটি হুমকি - ইমেল পেয়েছিল মুম্বই পুলিশ। গত সপ্তাহে সেই ই-মেলে মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের গাড়ি বোমা মেরে উড়য়ে দেওয়ার হুমকি আসে। ইমেলটি গোরেগাঁও এবং জেজে মার্গ থানা, মুখ্যমন্ত্রীর কার্যালয় (সিএমও) এবং মন্ত্রণালয় সহ একাধিক অফিসিয়াল অ্যাকাউন্টে পাঠানো হয়েছিল। তারপর এবার হোয়াটসঅ্যাপ বার্তা।  স্বাভাবিকভাবেই বিষয়টিকে হালকা ভাবে নিচ্ছে না পুলিশ। শুরু হয়েছে তদন্ত। 

 হুমকি ই-মেল এসেছিল শিন্ডের জন্য 

মহারাষ্ট্র পুলিশ সূত্রে খবর, হুমকি বার্তা পাওয়ার পর একটুও সময় নষ্ট করা হয়নি। এর আগে হুমকি ই-মেল পাওয়ার পরই গোরেগাঁও পুলিশ এক সন্দেহভাজনকে আটক করে। তাকে যথেষ্ট জিজ্ঞাসাবাদও করা হয় । পাশাপাশি এই হুমকিগুলি নিয়ে আলাদাভাবে তদন্ত শুরু করেছে মুম্বই ক্রাইম ব্রাঞ্চ (Mumbai Crime Branch) । সূত্রের খবর, তদন্তকারীদের কাছে হুমকি ইমেল পাঠানোর কথা স্বীকার করেছে ধৃত। এখন তদন্তকারী অফিসাররা চেষ্টা করছে, ইমেল বা হোয়াটস অ্যাপ মেসেজটি ঠিক কোথা থেকে এসেছে , তা খুঁজে বের করার। শুধুমাত্র উত্তেজনা সৃষ্টি করতেই এই প্রয়াস , নাকি সত্যিই কোনও নাশকতার ছক আছে কি না, খতিয়ে দেখছে তদন্তকারী অফিসাররা।                       

আরও পড়ুন : পুলিশের জালে পুণে ধর্ষণকাণ্ডের অভিযুক্ত                     

ভারতীয় ন্যায় সংহিতার সেকশন ৩৫১ (৩ ), ৩৫১ (৪) এবং ৩৫৩ (২) ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। যেহেতু হুমকি এসেছে ডিজিট্যাল মাধ্যমে তাই, ইনফরমেশন টেকনোসজি অ্যাক্টেও মামলা করা হয়েছে। মুখ্যমন্ত্রীর অফিসের নিরাপত্তা আরও আঁটোসাঁটো করা হয়েছে বলে খবর।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari:
"কোনও গুন্ডাগিরি হবে না এখানে..", দুর্নীতি ইস্যুতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Sabyasachi Dutta: সব্যসাচী দত্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ১৭৫৭ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের
সব্যসাচী দত্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ১৭৫৭ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের
RG Kar Case: “মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
“মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...
অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget