এক্সপ্লোর

Pandora Papers Leaks: প্যান্ডোরা পেপার্সে ফাঁস প্রভাবশালীদের মধ্যে রয়েছে ভারতীয়রা, তদন্তের সিদ্ধান্ত কেন্দ্রের

এই প্রেক্ষাপটেই তদন্তের সিদ্ধান্ত নিয়েছে দ্য সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস বা CBDT।

নয়া দিল্লি: পানামা পেপার্সের পরে এবার প্যান্ডোরা পেপার্স! বিশ্বের ২০০টি দেশের বিত্তশালীদের কর ফাঁকি দেওয়ার চাঞ্চল্যকর রিপোর্ট ফাঁস হতেই হইচই বিশ্বজুড়ে। এবার এই নিয়ে তদন্তের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।

প্যান্ডোরা পেপার্স কেলেঙ্কারির পর্দাফাঁস করেছে ইন্টারন্যাশনাল কনসর্টিয়াম অফ ইন্টারন্যাশনাল জার্নালিস্ট বা আইসিআইজে। সূত্রের দাবি, প্যান্ডোরা পেপার্স কেলেঙ্কারিতে নাম জড়িয়েছে কয়েকজন ভারতীয়র। এই প্রেক্ষাপটেই তদন্তের সিদ্ধান্ত নিয়েছে দ্য সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস বা CBDT। সংস্থার চেয়ারম্যানের নেতৃত্বে তদন্তে সাহায্য করবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ও ফিনান্সিয়াল ইনটেলিজেন্স ইউনিট। 

দেশে নজরদারি এড়াতে প্রথমসারির ব্যক্তিরা কীভাবে তাঁদের সম্পদ বিদেশী অ্যাকাউন্টগুলিতে সরিয়ে দিয়েছেন। রবিবার বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এই চাঞ্চল্যকর ঘটনার কথা জানানো হয়েছে। এই তথ্য ফাঁসের নামকরণ করা হয়েছে,  ‘দ্য প্যান্ডোরা পেপার্স’। বিশ্বের বিভিন্ন দেশের রাজনীতিবিদ, ধনকুবের, ব্যবসায়ী, চলচ্চিত্র ব্যক্তিত্ব ও ক্রীড়াবিদদের গোপন সম্পদ ও লেনদেন ফাঁস হয়ে গিয়েছে এই নথিপত্রে। তাঁদের মধ্যে ভারতেরও কয়েকজনের নাম রয়েছে।

আরও পড়ুন, এই প্রেক্ষাপটেই তদন্তের সিদ্ধান্ত নিয়েছে দ্য সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস বা CBDT

ইন্টারন্যাশনাল কনসোর্টিটাম অফ ইনভেস্টিগেটিভ জার্নালিস্টস (আইসিআইজে) বছর দুয়েক আগে এ সংক্রান্ত তথ্যগুলি পেয়েছিল। দীর্ঘ এক বছর অনুসন্ধানের পর প্রাপ্ত তথ্য প্রকাশ করা হয়েছে বলে সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে।

ফাঁস হওয়া নথিতে দেখা গিয়েছে যে, বিদেশে এই অবৈধ লেনদেন খতম করতে পারতেন, এমন ক্ষমতাবানরা গোপন কোম্পানি ও ট্রাস্টে সম্পদ লগ্নি করে সুবিধা ভোগের পথ বেছে নিয়েছেন। সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, ১৪ টি- বিদেশি পরিষেবা প্রদানকারীর গোপন নথিতে, উদাহরণ হিসেবে, দেখা গেছে যে,  এক প্রাক্তন রাজস্ব আধিকারিক, এক প্রাক্তন ট্যাক্স কমিশনার, এক প্রাক্তন সেনা অফিসার, প্রাক্তন আইন আধিকারিক ও আরও এমন প্রভাবশালী ব্যক্তিরা বিদেশি সংস্থা গড়েছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indonesia Earthquake : ভয়াবহ ভূমিকম্প ইন্দোনেশিয়ায়, ধসে গেল বাড়িঘর, বিরাট ধ্বংসলীলা
ভয়াবহ ভূমিকম্প ইন্দোনেশিয়ায়, ধসে গেল বাড়িঘর, বিরাট ধ্বংসলীলা
News Live Updates: স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
Independence Day 2026: ৮০তম স্বাধীনতা দিবস, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, রেড রোডে অনুষ্ঠানস্থলে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
৮০তম স্বাধীনতা দিবস, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, রেড রোডে অনুষ্ঠানস্থলে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Narendra Modi Independence Day Speech: ‘নকশাল মানসিকতার লোকজনকে চিহ্নিত ও বিচ্ছিন্ন করতে হবে’, স্বাধীনতা দিবসের ভাষণে বললেন মোদি
‘নকশাল মানসিকতার লোকজনকে চিহ্নিত ও বিচ্ছিন্ন করতে হবে’, স্বাধীনতা দিবসের ভাষণে বললেন মোদি

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget