এক্সপ্লোর

গোটা স্কুলে একজনই দিদিমণি! তাঁকেই বদলির সিদ্ধান্ত, অভিভাবক, পড়ুয়াদের হাতে ঘেরাও প্রধান শিক্ষক

ঘটনা মালদার চাঁচলের কানাইপুর জুনিয়র হাইস্কুলের। পঞ্চম থেকে অষ্টম শ্রেণিতে পড়ুয়ার মোট সংখ্যা তিনশো। অথচ বিপুল সংখ্যক পড়ুয়ার জন্য এতদিন ছিলেন প্রধান শিক্ষক ও এক শিক্ষিকা।

চাঁচল: শিক্ষিকার বদলির প্রতিবাদে বিক্ষোভ মালদার চাঁচলে। প্রধান শিক্ষককে তালা বন্ধ করে বিক্ষোভ দেখান অভিভাবক থেকে ছাত্র-ছাত্রীরা। একজন শিক্ষক দিয়ে পঠনপাঠন সম্ভব নয় বলে দাবি তাঁদের।  গন্ডগোলের খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। প্রধান শিক্ষককে উদ্ধার করে তারা। দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন বিডিও।

ঘটনা মালদার চাঁচলের কানাইপুর জুনিয়র হাইস্কুলের। পঞ্চম থেকে অষ্টম শ্রেণিতে পড়ুয়ার মোট সংখ্যা তিনশো। অথচ বিপুল সংখ্যক পড়ুয়ার জন্য এতদিন ছিলেন প্রধান শিক্ষক ও এক শিক্ষিকা। তার উপরে বদলি করা হয়েছে এক শিক্ষিকা। আর তাতেই ক্ষুব্ধ অভিভাবক সহ পড়ুয়ারা। অন্য স্কুলে শিক্ষিকা বদলির প্রতিবাদে সরব হয়েছেন অভিভাবকরা।

করোনাকালে প্রায় ৯ মাস বন্ধ ক্লাস। এরপর ক্লাস চালু হলে কীভাবে প্রধান শিক্ষক একা সামলাবেন সব কিছু? এই প্রশ্ন তুলে বৃহস্পতিবার প্রধান শিক্ষককে তালা বন্ধ করে বিক্ষোভ দেখান অভিভাবকরা। সঙ্গে ছিল পড়ুয়ারাও। কানাইপুর জুনিয়র হাইস্কুলের প্রধান শিক্ষক ভিক্টর কুণ্ডু বলেন, আমার কিছু করার নেই, তাঁরা যা ব্যবস্থা নেওয়ার নেবেন।

তিন-চারটে গ্রামের একমাত্র ভরসা এই স্কুল। অভিভাবকদের দাবি, শিক্ষিকার ট্রান্সফার অর্ডার বাতিল করার। এক পড়ুয়ার অভিভাবক বিপ্লব সর্দার বলেন, অর্ডার বাতিল না হলে বৃহত্তর আন্দোলনে নামব। তবে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে প্রশাসন। এই নিয়ে চাঁচল ২ নম্বর ব্লকের বিডিও জানিয়েছেন, সমস্যা সমাধানে শিক্ষা দফতরের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। চাঁচল ২ নম্বর ব্লকের বিডিও দিব্যজ্যোতি দাসের কথায়, শিক্ষা দফতরের সঙ্গে যোগাযোগ করেছি যাতে দ্রুত সমস্যার সমাধান হয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IMD Weather Update: ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
Success Story: ১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
BJP Protest Rally: 'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 
'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 
Sukanta Majumdar: CJP-র আন্দোলনে যোগ দেওয়ায় মার, পরে মৃত্যু! 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', মন্তব্য সুকান্ত মজুমদারের
CJP-র আন্দোলনে যোগ দেওয়ায় মার, পরে মৃত্যু! 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', মন্তব্য সুকান্ত মজুমদারের

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget