এক্সপ্লোর

Parliament security breach: ছিল সংসদের বাইরে গায়ে আগুন লাগানোর পরিকল্পনা ! পুলিশি জেরায় বিস্ফোরক তথ্য

Parliament security breach : পরিকল্পনা ছিল সংসদের বাইরে গায়ে আগুন লাগানোর। শোরগোল ফেলে দেওয়ার জন্য সেটাই যথেষ্ট বলে ভেবেছিল হামলাকারীরা।

বরুণ জৈন, নয়াদিল্লি :  সংসদে হামলাকাণ্ডে ধৃত সাগর শর্মাকে জেরায় মিলল বিস্ফোরক তথ্য। দিল্লি পুলিশ সূত্রে খবর, সাগর দাবি করেছেন প্রথমে পরিকল্পনা ছিল সংসদের বাইরে গায়ে আগুন লাগানোর। শোরগোল ফেলে দেওয়ার জন্য সেটাই যথেষ্ট বলে ভেবেছিল হামলাকারীরা।

গায়ে আগুন লাগানোর মতো খতরনাক প্ল্যান  !

গায়ে আগুন লাগানোর মতো খতরনাক প্ল্যান যখন করেছিল, তখন নিজেদের সুরক্ষার দিকটাও ভাবা হয়েছিল।  ক্ষতি এড়াতে বিশেষ এক ধরনের জেল কিনে গায়ে লাগিয়ে নেওয়ার কথা ভেবেছিল তারা। কিন্তু অনলাইন পেমেন্ট সম্ভব না হওয়ায়, সংসদের বাইরে গায়ে আগুন লাগানোর পরিকল্পনা বাতিল করা হয়।

 

সাগর শর্মা
সাগর শর্মা



স্মোক-ক্যান হামলার ছক কেন

এরপর অধিবেশন চলাকালীন সংসদে স্মোক-ক্যান হামলার ছক কষা হয়। দিল্লি পুলিশের স্পেশাল সেলের কাছে জেরায় স্বীকার করেছে ধৃত সাগর শর্মা, খবর সূত্রের। পুলিশের দাবি, একটি-দুটি নয়, সাত-সাতটি স্মোক-ক্যান নিয়ে ওইদিন সংসদে ঢুকেছিল হামলাকারীরা।  

হামলাকাণ্ডে তাদের হাতিয়ার ছিল সংসদ ভবনের নিরাপত্তার পুরনো ভিডিও। ইন্টারনেট থেকে মিলেছিল আশপাশের এলাকা সংক্রান্ত তথ্য। পুলিশের নজরদারি এড়িয়ে, পরিকল্পনা নিখুঁতভাবে বাস্তবায়িত করতে সিগন্যাল অ্য়াপের মাধ্যমে নিজেদের মধ্যে চ্যাট করতেন হামলাকারীরা। সাগর শর্মাকে জেরা করে দাবি দিল্লি পুলিশের। 

দিল্লি পুলিশ সূত্রে খবর, সংসদে রঙিন স্প্রে করে স্লোগান দেওয়ার ঘটনায় সাগর শর্মা, মনোরঞ্জন ডি, নীলম দেবী, 
অমল শিন্ডে, ললিত ঝা এবং বিশাল শর্মা, 'ভগৎ সিং ফ্যান ক্লাব' নামে সোশাল মিডিয়ায় একটি গ্রুপের সঙ্গে যুক্ত। 
এইভাবেই তাঁদের একে অপরের সাথে পরিচয়, তারপরই ছক কষা ! অভিযুক্তদের কেউ উচ্চশিক্ষিত, কেউ আবার ছোটখাটো কাজ করেন।  আর্থিক সঙ্গতি না থাকায়, উচ্চ মাধ্যমিকের আগেই পড়া ছেড়ে দেন সাগর শর্মা। 
সূত্রের খবর, শনি বা রবিবার ধৃতদের সঙ্গে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করতে পারে দিল্লি পুলিশের স্পেশাল সেল। 

সংসদে হামলাকাণ্ডে ধৃতদের জেরায় আরও চাঞ্চল্যকর তথ্য তথ্য উঠে আসছে। পুলিশের দাবি, 'হামলাকারীদের হাতিয়ার ছিল সংসদের নিরাপত্তা সংক্রান্ত পুরনো ভিডিও। গুগল সার্চ করে রেকি করেছিল হামলাকারীরা'। পুলিশের চোখে ধুলো দিতে সিগন্যাল অ্যাপে চ্যাট করা হত ! খবর সূত্রের।          

আরও পড়ুন :

গ্যালারি থেকে আচমকা লাফ, নিরাপত্তার বেড়া ডিঙিয়ে স্প্রে বিশেষ গ্যাসও, অধিবেশন চলাকালীনই লোকসভায় হুলস্থুল কাণ্ড  

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

 

সেরা শিরোনাম

Annapurna Yojana : সেপ্টেম্বরে অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকায় টেকনিক্যাল সমস্যা হলে কার সাহায্য নেবেন ? যা জানিয়েছেন মুখ্যমন্ত্রী...
সেপ্টেম্বরে অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকায় টেকনিক্যাল সমস্যা হলে কার সাহায্য নেবেন ? যা জানিয়েছেন মুখ্যমন্ত্রী...
Bihar 1 Lakh Incentive: সরকারি প্রকল্পের ভিডিও বানালেই মিলবে ১ লক্ষ টাকা! বড় ঘোষণা বিহারে
সরকারি প্রকল্পের ভিডিও বানালেই মিলবে ১ লক্ষ টাকা! বড় ঘোষণা বিহারে
Howrah: তোলাবাজি, হুমকি, ভোট পরবর্তী হিংসার অভিযোগ তাঁর বিরুদ্ধে, গ্রেফতার তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর
তোলাবাজি, হুমকি, ভোট পরবর্তী হিংসার অভিযোগ তাঁর বিরুদ্ধে, গ্রেফতার তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর
West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget