এক্সপ্লোর

Phunjo Lama: গোটা একদিনও নিলেন না, দ্রুততম এভারেস্ট বিজয়ী নারী হলেন এই পর্বতারোহী

Fastest Woman To Ascent Everest: চলতি সপ্তাহেই এভারেস্ট ছুঁতে সফল হন মধ্য তিরিশের ফুঞ্জো।

কাঠমান্ডু: মহিলা পর্বতারোহী হিসেবে সবচেয়ে কম সময়ে এভারেস্ট ছুঁয়ে রেকর্ড গড়লেন নেপালের বাসিন্দা। পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্ট ছুঁতে সাধারণত কয়েক দিন সময় নেন পর্বতারোহীরা। কিন্তু একদিনেরও কময় সময়ে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ ছুঁলেন ফুঞ্জো লামা। দ্রুততম মহিলা এভারেস্ট জয়ী হওয়ার পাশাপাশি, নিজের আগের রেকর্ডও ভাঙলেন তিনি। (Phunjo Lama)

চলতি সপ্তাহেই এভারেস্ট ছুঁতে সফল হন মধ্য তিরিশের ফুঞ্জো। ৮ হাজার ৮৪৯ মিটার উচ্চতায় পৌঁছতে তিনি সময় নেন মাত্র ১৪ ঘণ্টা ৩১ মিনিট। এমনিতে এভারেস্ট ছুঁতে কয়েক দিন নেন পর্বতারোহীরা। পর্বতের ঢালে তাঁবু খাটিয়ে রাতও কাটান তাঁরা। কিন্তু অর্ধেক বেলার সামান্য  বেশি সময় নিয়ে অসাধ্য সাধন করেছেন ফুঞ্জো। এভারেস্টে উঠতে এবং বেস ক্যাম্পে নেমে আসতে সবমিলিয়ে ২৪ ঘণ্টা ২৬ মিনিট সময় নিয়েছেন তিনি। (Fastest Woman To Ascent Everest)

এর আগে, ২০১৮ সালে ৩৯ ঘণ্টা ৬ মিনিটে এভারেস্ট ছুঁয়েছিলেন ফুঞ্জো।  সেই সময় এভারেস্ট ছোঁয়া দ্রুততম মহিলা পর্বতারোহীর খেতাব ছিল তাঁরই দখলে। কিন্তু ২০২১ সালে তাঁর সেই রেকর্ড ভেঙে দেন হংকংয়ের আদা সাং ইন-হাং। ২৫ ঘণ্টা ৫০ মিনিটে এভারেস্টের চূড়ায় পৌঁছন তিনি। সাং ইনের চেয়ে প্রায় ১১ ঘণ্টা কম সময় নিয়ে এবার এভারেস্ট ছুঁলেন ফুঞ্জো। আবারও পৃথিবীর দ্রুততম এভারেস্ট জয়ী মহিলার শিরোপা ফিরে পেলেন।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Femina Miss India (@missindiaorg)

আরও পড়ুন: Cannes Film Festival: কানে নজির গড়লেন বঙ্গতনয়া, প্রথম ভারতীয় হিসেবে সেরা অভিনেত্রীর পুরস্কার অনসূয়া সেনগুপ্তের

এভারেস্টের বেস ক্যাম্পে নেপালের পর্যটন বিভাগের প্রধান খিম লাল গৌতম জানিয়েছেন, ২২ মে দুপুর ৩টে বেজে ৫২ মিনিটে বেস ক্যাম্প থেকে যাত্রা শুরু করেন ফুঞ্জো। সন্ধে ৬টা বেজে ২৩ মিনিটে চূড়ায় পৌঁছে যান। মে মাসের শুরুতে এফারেস্টের বেস ক্যাম্পেই ছিলেন ফুঞ্জো। সেই সময় ফেসবুকে এভারেস্ট জয় নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করেছিলেন তিনি।

পর্বত জয়ের নেশায় ও পেশায় যুক্ত ফুঞ্জো নেপালে বেশ জনপ্রিয়। নেপালি মহিলাদের কাছে তিনি আদর্শ। নেপাল সরকার তাঁকে তেজিং-হিলারি পুরস্কারেও সম্মানিত করেছে। সবচেয়ে দ্রুততম এভারেস্ট জয়ীর রেকর্ড নেপালেরই লাকপা গেলু শেরপার দখলে। ২০০৩ সালে এভারেস্টের শিখরে পৌঁছতে মাত্র ১০ ঘণ্টা ৫৬ মিনিট সময় নিয়েছিলেন তিনি। 

ফুঞ্জোর পাশাপাশি, পর্বতারোহণে রেকর্ড গড়েছেন ৫৬ বছর বয়সি রিতা শেরপা। বুধবার ৩০তম বার এভারেস্ট ছুঁয়ে দেখেন তিনি। এর ১০ দিন আগেই ২৯তম বার এভারেস্টে উঠেছিলেন তিনি।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: এবার সরকারি উদ্যোগে 'অভয়া স্মরণ', আজ সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে সকাল ২ মিনিটের নীরবতা পালন
এবার সরকারি উদ্যোগে 'অভয়া স্মরণ', আজ সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে সকাল ২ মিনিটের নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Joe Biden Health Updates: অনেকটাই ছড়িয়েছে ক্য়ান্সার, কুরে কুরে খাচ্ছে ভিতর থেকে, সঙ্কটজনক আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেন
অনেকটাই ছড়িয়েছে ক্য়ান্সার, কুরে কুরে খাচ্ছে ভিতর থেকে, সঙ্কটজনক আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেন
ABP Ananda Top 10, 9 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 9 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget