এক্সপ্লোর

PM Modi: চিনে কী নামে পরিচিত নরেন্দ্র মোদি? খোলসা করল মার্কিন রিপোর্ট

PM Modi China: বলা হয়েছে, চিনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে 'Modi Laoxian' অর্থাৎ 'অমর মোদি' নামে ডাকা হয়। 

নয়া দিল্লি: চিন (China) ভারতের (India) সম্পর্কের ফাটল নতুন করে চওড়া না হলেও, তা যে সুসম্পর্কে পরিণত হয়েছে, এমনটাও নয়। তিব্বত (Tibet) সীমান্তে সেই রেশ এখনও বর্তমান। এই প্রেক্ষাপটে মার্কিন স্ট্র্যাটেজিক অ্যাফেয়ার্স ম্যাগাজিন 'দ্য ডিপ্লোম্যাট'-এ একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে। সেখানে বলা হয়েছে, চিনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) 'Modi Laoxian' অর্থাৎ 'অমর মোদি' নামে ডাকা হয়।         

'How is India viewed in China?' এই প্রতিবেদনটিতে সাংবাদিক মু চুনশান লিখেছেন যে চিনাদের কাছে ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছেন মোদি। সাংবাদিক চিনা সোশাল মিডিয়া Sina Weibo (চিনদেশে ব্যবহৃত টুইটার) বিশ্লেষণ করে এই রিপোর্টটি প্রকাশ করেছেন। তিনি সেখানে লিখেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যেভাবে বিশ্বের বাকি দেশগুলির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রেখে চলেছেন তা শেখার মতোই।

সিনা ওয়েবোতে প্রায় ৫৮২ মিলিয়ন ইউজার রয়েছে। সেখানে না কি মোদিকে এই নামেই ডাকা হয়। প্রতিবেদনটিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সোশাল মিডিয়ায় চিনা ভাষায় 'Modi Laoxian' নামে পরিচিত। 'Laoxian' শব্দটি মূলত বলা হয়ে থাকে বর্ষীয়ান ব্যক্তিকে, যাঁদের মধ্যে কিছু ভিন্ন ক্ষমতা থাকে।                                                                                        

রিপোর্টে এও বলা হয়েছে, চিনা নেটিজেনরা মনে করেন যে মোদি বাকি দেশের প্রধান নেতৃত্বদের থেকে বেশ কিছু আলাদা। নমোর পোশাক-পরিচ্ছেদ, বক্তব্য, নীতি সবকিছুই ভারতের পূর্ববর্তী প্রধানমন্ত্রীদের মতো নয়। তিনি ব্যক্তিক্রমী। রাশিয়া হোক কিংবা মার্কিন যুক্তরাষ্ট্র সকলের সঙ্গেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলেছেন মোদি। আর এই কারণে চিনা নেটনাগরিকদের একাংশের কাছে তিনি পছন্দের ব্যক্তিত্ব। 

আরও পড়ুন, মোদিকেই তাদের প্রধানমন্ত্রী চায় পাকিস্তান! ইউটিউবারের প্রার্থনার ভিডিও ভাইরাল

সাংবাদিক মু বলেন, আমি প্রায় ২০ বছর ধরে আন্তর্জাতিক মিডিয়া রিপোর্ট নিয়ে কাজ করি। চিনারা কোনও বিদেশি নেতৃত্বকে বিশেষ নামে ডাকছেন এমনটা চট করে দেখা যায় না। এর থেকে বোঝা যায়, চিনা জনগণের কাছে মোদি নিজের ছাপ ফেলতে পেরেছেন।'  

সেরা শিরোনাম

Mamata Banerjee: কালীপুজোর পরের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দিল্লি পুলিশ, ১৩ বছরের পুরনো মামলায় নোটিস
কালীপুজোর পরের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দিল্লি পুলিশ, ১৩ বছরের পুরনো মামলায় নোটিস
TMC MLA Arrested: 'আমার বিরুদ্ধে কোনও মামলা রয়েছে বলে জানা নেই', গ্রেফতারির পর বলছেন তৃণমূল বিধায়ক পরেশরাম দাস
'আমার বিরুদ্ধে কোনও মামলা রয়েছে বলে জানা নেই', গ্রেফতারির পর বলছেন তৃণমূল বিধায়ক পরেশরাম দাস
West Bengal News Live Updates: ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
Bankura SFI Book Stall: বাঁকুড়ায় SFI-র বুক স্টলে হামলার অভিযোগ, বাধা দিতে গিয়ে আক্রান্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী
বাঁকুড়ায় SFI-র বুক স্টলে হামলার অভিযোগ, বাধা দিতে গিয়ে আক্রান্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget