এক্সপ্লোর

Modi As Pak PM: মোদিকেই তাদের প্রধানমন্ত্রী চায় পাকিস্তান! ইউটিউবারের প্রার্থনার ভিডিও ভাইরাল

Pakistan Youtuber Video Viral: ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে এক যুবক ভারতের সঙ্গে তাঁর নিজের দেশ পাকিস্তানের তুলনা করছেন। ওই ভিডিওতে তিনি আক্ষেপ করে বলছেন, ‘যদি পাকিস্তান তৈরিই না হত খুবই ভালো হত।’

ইসলামাবাদ: খাদ্য, জ্বালানি এবং আর্থিক সঙ্কট, সবেতেই বিপর্যস্ত পাকিস্তান। এই পরিস্থিতিতে পাকিস্তানের এক যুবকের মুখে শোনা গেল কাতর আর্জি। তিনি প্রার্থনা করছেন নরেন্দ্র মোদিকে যেন পাকিস্তানের প্রধানমন্ত্রী করে দেওয়া হয়। 

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে এক যুবক ভারতের সঙ্গে তাঁর নিজের দেশ পাকিস্তানের তুলনা করছেন। ওই ভিডিওতে তিনি আক্ষেপ করে বলছেন, ‘যদি পাকিস্তান তৈরিই না হত খুবই ভালো হত।’ ইমরান খান, বেনজির ভুট্টো, শহবাজ শরিফ কাউকে নয়, বরং পড়শি দেশ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ৮ বছরের জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসাবে চান ওই যুবক।

ভাইরাল হওয়া ভিডিও তে সাংবাদিক প্রশ্ন করছেন, ‘১৯৪৭ সালে পাকিস্তান যখন তৈরি হয়েছিল তখন পাকিস্তান জিন্দাবাদ স্লোগান উঠত, কিন্তু আজ সেই স্লোগানের বদলে আওয়াজ উঠছে পাকিস্তান সে জিন্দা ভাগো, চাহে ইন্ডিয়া চলে যাও।’ অর্থাৎ বাঁচতে চাইলে পাকিস্তান থেকে পালাও, পারলে ভারতে চলে যাও। এর উত্তরে ওই যুবক বলেন, ‘আপনি ঠিকই বলছেন। পাকিস্তান ভারতের থেকে আলাদা না হলেই ভালো হত। সমগ্র ভারত পাকিস্তান এক হত।’

আরও পড়ুন, পশ্চিম আকাশে 'মহাজাগতিক' মিলন, এক সারিতে চাঁদ-বৃহস্পতি-শুক্র

এই ভিডিওতে ওই যুবককে আরও বলতে শোনা যায়, ‘আজ আমরা টমেটো ২০ টাকা কিলো, চিকেন ১৫০ টাকা কিলো, পেট্রোল ১৫০ টাকা লিটার কিনতে পেতাম। আমাদের দুর্ভাগ্য যে আমরা এতদিন পর একটা দেশ পেলাম, কিন্তু সেটাও এতটা ব্যর্থ। এর থেকে অনেক ভালো তো মোদি। দেশের লোক তাঁকে কতটা মেনে চলে। আমাদের মোদিকে চাই। না আমাদের ইমরান খানকে চাই, না বেনজির ভুট্টো, না শহবাজ শরিফ। আমাদের তো মোদি চাই। তিনি আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাবেন।’

গত কয়েক বছর ধরেই বিপর্যস্ত পাকিস্তান। আর্থিক সংকটে জেরবার, নেই খাদ্য, নেই জ্বালানি। আটা-ময়দার জন্য চলছে মারামারি। আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডার টাকা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। হাত তুলে নিয়েছে চিন, সৌদি আরবও। হুমকি আসছে তালিবানের কাছ থেকে। এই পরিস্থিতিতে পাকিস্তানের এক যুবকের মুখে শোনা গেল এই কাতর আর্জি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: রাজ্যজুড়ে ঝড়বৃষ্টি, বাজ পড়ে ৪ জনের মৃত্যু, দক্ষিণবঙ্গে আরও বাড়বে বৃষ্টির পরিমাণ
রাজ্যজুড়ে ঝড়বৃষ্টি, বাজ পড়ে ৪ জনের মৃত্যু, দক্ষিণবঙ্গে আরও বাড়বে বৃষ্টির পরিমাণ
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
West Bengal News Live Today Updates: চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Prashant Kishor Victory: বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন

ভিডিও

Maniktala House Collapse | হুড়মুড়িয়ে ভাঙল বিপজ্জনক বাড়ির একাংশ | ABP Ananda LIVE
Abhishek Banerjee | চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Tmc News | সুপ্রিম কোর্টে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট তৃণমূল' | ABP Ananda LIVE
Burdwan News |
Militant Arrest: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget