এক্সপ্লোর

PM Modi : ভোটমুখী ত্রিপুরায় এবার প্রচারে মোদি, কবে জনসভা ?

Tripura Assembly Election : প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা, বিজেপির ইনচার্জ মহেশ শর্মা এবং অন্য়ান্য নেতারা।

আগরলতা : ভোটমুখী ত্রিপুরায় (Tripura) প্রচারে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। আগামী ১১ ও ১৩ ফেব্রুয়ারি সেখানে জনসভা করবেন তিনি। ত্রিপুরা বিজেপির সূত্র অনুযায়ী, গোমতি ও ধলাইয়ে সভা করবেন প্রধানমন্ত্রী।

সূত্রের খবর, প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা, বিজেপির ইনচার্জ মহেশ শর্মা এবং অন্য়ান্য নেতারা। 

আগামী ১৬ ফেব্রুয়ারি ত্রিপুরায় বিধানসভা নির্বাচন। ৬০টি আসনের মধ্যে ৫৫টিতে প্রার্থী ঘোষণা করেছে গেরুয়া শিবির। বাকি ৫টি আসন জোটসঙ্গী আইপিএফটি-র জন্য ছেড়ে রেখেছে। অন্যদিকে, জোট বেঁধেছে বাম-কংগ্রেস। তারা ৬০টি আসনেই প্রার্থী ঘোষণা করেছে। 

সোমবার উত্তর-পূর্বের এই রাজ্য়ে পা রাখেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় ও অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় ! আর সেদিনই এখানে জোড়া সভা করেন অমিত শাহ। কিন্তু, এমন দিনেও, দুটি সভা থেকেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শুধু নিশানা করেন বাম আর কংগ্রেসকে। তাঁর মুখে শোনা যায়নি তৃণমূলের নাম!

অমিত শাহ বলেন, আর বামেদের ভোট দেওয়া মানে ফের হিংসায় ডুববে ত্রিপুরা। আপনারা বলুন, ফের ত্রিপুরায় হিংসা চান? বিজেপিকে ভোট মানে মোদিজিকে ভোট, বিকাশকে ভোট, ত্রিপুরার উন্নয়নকে ভোট।

সেই প্রসঙ্গ তুলেই আজ শুভেন্দু খোঁচা দেন তৃণমূলকে। ত্রিপুরায় নোটার থেকেও কম ভোট পাবে তৃণমূল, ওদের ধর্তব্যের মধ্যে আনা যায় না বলেই গতকালের জনসভায় অমিত শা তৃণমূলের নাম মুখে আনেননি, এমনই মন্তব্য করেন শুভেন্দু অধিকারী।

অন্যদিকে, বাম ও কংগ্রেসের জোট জটিলতা কেটে গেছে। মনোনয়নের শেষ দিনে অতিরিক্ত আসন থেকে প্রার্থীপদ প্রত্যাহার করে নেয় দু-পক্ষই। শুরুতে ঠিক হওয়া জোট ফর্মুলা মেনে ৪৬টি আসনে লড়ছে বামেরা। কংগ্রেস প্রার্থীরা আছেন ১৩টি আসনে। ১টি আসনে আছেন বাম সমর্থিত নির্দল প্রার্থী। যদিও বিজেপির দাবি, ত্রিপুরার ভোটে ফ্যাক্টর হবে না কোনও জোট।

মঙ্গলবার উত্তর পূর্বের এই রাজ্যে নির্বাচনী প্রচারে ঝড় তুললেন বাংলার তিন হেভিওয়েট- মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী। কিন্তু, ভোট ত্রিপুরার, প্রচার আগরতলায় হওয়া সত্ত্বেও, তাঁদের বক্তব্য়ে বারবার ঘুরে ফিরে এল ১ হাজার ১৫৪ কিলোমিটার দূরের পশ্চিমবঙ্গের কথা ! এদিন, আগরতলার রবীন্দ্রভবন থেকে ৫ কিলোমিটার পদযাত্রার পর সেখানে ফিরেই নির্বাচনী সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়।

অন্যদিকে, গোমতী জেলার রাধাকিশোরপুর ও সিপাহী জেলার নলছড়ে সভা করেন শুভেন্দু অধিকারী। 

সেরা শিরোনাম

Cockroach Janta Party : ৫০ হাজার জমায়েতের সম্ভাবনা, কাল ফের নজরে রাজধানী ; CJP-র কর্মসূচি ঘিরে বিশাল উদ্যোগ
৫০ হাজার জমায়েতের সম্ভাবনা, কাল ফের নজরে রাজধানী ; CJP-র কর্মসূচি ঘিরে বিশাল উদ্যোগ
News Live Update : চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
CJP Delhi Protest: ককরোচ জনতা পার্টির তেরঙ্গা কর্মসূচি ঘিরে কড়াকড়ি, জাতীয় পতাকা নিয়ে জমায়েতে ১১ জনকে অনুমতি?
ককরোচ জনতা পার্টির তেরঙ্গা কর্মসূচি ঘিরে কড়াকড়ি, জাতীয় পতাকা নিয়ে জমায়েতে ১১ জনকে অনুমতি?
BSF News : মণিপুরে একসঙ্গে ৮৪ জন BSF কর্মী অসুস্থ, ভর্তি হাসপাতালে ; নেপথ্যে কী ?
মণিপুরে একসঙ্গে ৮৪ জন BSF কর্মী অসুস্থ, ভর্তি হাসপাতালে ; নেপথ্যে কী ?

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget