এক্সপ্লোর

PM Narendra Modi:'শুধুমাত্র একটি পরিবারের উন্নয়নের জন্য জানপ্রাণ লড়িয়ে দিয়েছে কংগ্রেস', সরব মোদি

Congress: 'শুধুমাত্র একটি পরিবারের উন্নয়নের জন্য জানপ্রাণ লড়িয়ে দিয়েছে কংগ্রেস', দ্বারকায় একাধিক সরকারি প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধনের পর আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

নয়াদিল্লি: 'শুধুমাত্র একটি পরিবারের উন্নয়নের জন্য জানপ্রাণ লড়িয়ে দিয়েছে কংগ্রেস', দ্বারকায় একাধিক সরকারি প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধনের পর আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi In Gujarat)। আরও বললেন, 'যদি সব কিছু একটি পরিবারের জন্যই করা হয়, তা হলে দেশের উন্নতির কথা কি কারও মাথায় থাকে? পাঁচ বছর সরকার চালানো ও একের পর এক দুর্নীতি ঢাকতেই ওদের (কংগ্রেস) সমস্ত শক্তি চলে যেত।'   

আর যা...
দুর্নীতি প্রশ্নে কংগ্রেসের সমালোচনা তাঁর মুখে নতুন নয়। তবে লোকসভা ভোটের আগে, নিজ রাজ্য গুজরাতে দাঁড়িয়ে এমন বার্তার তাৎপর্য রয়েছে বলে মনে করছেন অনেকেই। রবিবার প্রধানমন্ত্রী বলেন, 'পরিকাঠামোর জন্য যে বাজেট বরাদ্দ থাকত, তা দুর্নীতির মাধ্যমে লুঠ করা হয়েছে।'  তাঁর দাবি, দীর্ঘ দিন ধরে দেশ শাসনের ভার থাকলেও সাধারণ মানুষের কাছে সব রকম পরিষেবা পৌঁছে দেওয়ার সদিচ্ছা ও ভাবনা কোনওটাই ছিল না একাংশের। কার উদ্দেশে এই 'আক্রমণ', সেটিও স্পষ্ট করে দেন মোদি। 
এই প্রসঙ্গে, 2G দুর্নীতি, কমনওয়েলথ দুর্নীতি, হেলিকপ্টার এবং সাবমেরিন দুর্নীতির কথা মনে করাতে শোনা যায় তাঁকে। প্রধানমন্ত্রী বলেন, 'কংগ্রেস দেশের সব রকম প্রয়োজনের সঙ্গে প্রতারণা করেছে।' সেই জায়গায়, গত ১০ বছরে বিজেপি যে ভাবে ভারতের অর্থনীতিকে বিশ্বের পঞ্চম বৃহৎ অর্থনীতি হিসেবে গড়ে তুলেছে, তারও প্রশংসা শোনা যায় মোদির মুখে। 

প্রেক্ষাপট...
কয়েক মাস পরেই লোকসভা ভোট। দিনক্ষণ ঘোষণা না হলেও সেই মতো ঘর গোছাতে শুরু করেছে রাজনৈতিক দলগুলি। সূত্রের খবর, প্রথম ১০০ জন প্রার্থীর নাম ঘোষণার জন্য শনিবার  মিটিং করেছে বিজেপি। আনুষ্ঠানিক ভাবে প্রচারের 'কার্টেন কল' শুরু না হলেও দলের নেতামন্ত্রীদের কথাবার্তায় মোটামুটি সেই মনোভাব স্পষ্ট। ওয়াকিবহাল মহলের মতে, তৃতীয় বার ক্ষমতায় ফেরার জন্য মোদি-সরকার একদিকে যেমন  হিন্দুত্বের চেনা কৌশল অনুসরণ করবে, অন্য দিকে তেমনই উন্নয়নের খতিয়ানও পেশ করত থাকবে। পরিকাঠামো খাতে উন্নয়ন এই প্রচারের অন্যতম হতে চলেছে বলে মনে করেন ওয়াকিবহাল মহলের একাংশ। যেমন, অযোধ্যার রামমন্দিরের প্রাণ প্রতিষ্ঠা। হিন্দুত্বের চেনা কৌশলের পাশাপাশি উন্নয়নের বার্তা-ও দেওয়া যাবে এতে। কারণ অযোধ্যার রামমন্দির প্রতিষ্ঠা ঘিরে এলাকার বিপুল পরিকাঠামোগত উন্নয়নও হয়েছে বলে দাবি বিজেপি নেতাদের। সে দিক থেকে উন্নয়নও এবার বিজেপির প্রচার-অস্ত্র হতে পারে।

আরও পড়ুন:সংসার খরচে বৃদ্ধি কত, খেতেই বা কত খরচ, দু’দশকে বিরাট পরিবর্তন ভারতে

 

সেরা শিরোনাম

Kolkata Fire: ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার ১, ধৃতের নাম আবু জাফর
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার ১, ধৃতের নাম আবু জাফর
ABP Ananda Top 10, 20 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 20 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Abhishek Banerjee PA : চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
Kidney Smuggling: মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget