এক্সপ্লোর

PM Modi on Hindu Temple Attack in Canada: কানাডায় হিন্দু মন্দিরে হামলা, 'ভারতের সংকল্পকে দুর্বল করা যাবে না', তীব্র নিন্দা প্রধানমন্ত্রীর ; কী বার্তা

Canada News: রবিবার সন্ধেয় ব্রাম্পটনে হিন্দু সভা মন্দিরে হিন্দু-কানাডিয়ার ভক্তদের ওপর হামলা চালায় খলিস্তানি চরমপন্থীরা।

নয়াদিল্লি : সম্পর্কের পারদ কি আরও চড়ছে ? এবার কানাডায় হিন্দু মন্দিরে হামলার নিন্দা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাশাপাশি এই সতর্কবার্তাও পাঠালেন যে, এ ধরনের হিংসার ঘটনা ঘটিয়ে ভারতের সংকল্পকে দুর্বল করা যাবে না। ঘটনার তীব্র নিন্দা করে এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লিখেছেন, "কানাডায় হিন্দু মন্দিরে নির্মম হামলার তীব্র নিন্দা করছি। আমাদের কূটনীতিকদের ভয় দেখানোর কাপুরুষোচিত প্রয়াসও সমান ভয়ঙ্কর ।"

প্রধানমন্ত্রী আরও লিখেছেন, "এ ধরনের হিংসা ভারতের সংকল্পকে কখনোই দুর্বল করতে পারবে না। আমরা আশা করছি, কানাডা সরকার ন্যায়বিচার দেবে এবং আইনের শাসন কায়েম করবে।"

 

কী ঘটনা ?

রবিবার সন্ধেয় ব্রাম্পটনে হিন্দু সভা মন্দিরে হিন্দু-কানাডিয়ার ভক্তদের ওপর হামলা চালায় খলিস্তানি চরমপন্থীরা। যে ঘটনার ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যে ঘটনায় ধিক্কার জানানো হয়েছে। এমনকী কানাডার একাধিক নেতাও এর তীব্র নিন্দা করেছেন। 

প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর নেতৃত্বাধীন কানাডার সরকারের অধীনে হিন্দুদের উপর হামলা উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে এবং এই ঘটনা কানাডায় চলতে থাকা ধর্মীয় অসহিষ্ণুতার একটি দুঃখজনক প্রবণতাকে নির্দেশ করে। হিংসাত্মক এই হামলার পর, কানাডিয়ান ন্যাশনাল কাউন্সিল অফ হিন্দুস (সিএনসিএইচ) এবং হিন্দু ফেডারেশন, মন্দিরের নেতা এবং বেশ কয়েকটি হিন্দু গ্রুপ নির্দেশিকা জারি করেছে যে, কানাডা জুড়ে হিন্দু মন্দির এবং প্রতিষ্ঠানগুলি আর রাজনৈতিক সুবিধার জন্য রাজনৈতিক নেতাদের ব্যবহার করার অনুমতি দেওয়া হবে না। যদি না তাঁরা দেশে ক্রমবর্ধমান খলিস্থানি চরমপন্থার গুরুতর সমস্যা মোকাবিলার "কংক্রিট প্রচেষ্টা" দেখায়।

এদিনই বিদেশ মন্ত্রকের তরফে একটি বিবৃতি জারি করা হয়েছে। সেখানে বলে হয়েছে, রবিবার ব্রাম্পটনে হিন্দু মন্দিরে খলিস্থানি বিচ্ছিন্নতাবাদীদের হামলার পর কানাডায় থাকা ভারতীয়দের নিরাপত্তা নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।    

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Satyendar Jain Arrested : 'বিজেপির নির্দেশে আবারও গ্রেফতার করা হয়েছে', প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারির বিরুদ্ধে সরব কেজরিওয়াল
'বিজেপির নির্দেশে আবারও গ্রেফতার করা হয়েছে', প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারির বিরুদ্ধে সরব কেজরিওয়াল
West Bengal News Live : ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
Hyderabad Jewelery Shop: বোরখা পরে দোকানে ঢুকে বিশেষ কায়দায় ১০ লক্ষের গয়না চুরি, স্পষ্ট দেখা গেল সিসিটিভিতে!
বোরখা পরে দোকানে ঢুকে বিশেষ কায়দায় ১০ লক্ষের গয়না চুরি, স্পষ্ট দেখা গেল সিসিটিভিতে!
Satyendar Jain Arrested : দুর্নীতির অভিযোগে গ্রেফতার দিল্লির প্রাক্তন মন্ত্রী
দুর্নীতির অভিযোগে গ্রেফতার দিল্লির প্রাক্তন মন্ত্রী

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget