এক্সপ্লোর

PM Narendra Modi: 'সারা দেশবাসী লজ্জিত...কখনও মাফ করা হবে না', কড়া প্রতিক্রিয়া মোদির

Manipur News:কড়া আইনি পদক্ষেপের আশ্বাস প্রধানমন্ত্রীর।

নয়াদিল্লি: মণিপুরের (Manipur Violence) ঘটনায় মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) । আজ বাদল অধিবেশন (Monsoon Budget Session) শুরুর আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মণিপুর হিংসার ঘটনায় শোকপ্রকাশ করেন মোদি। মণিপুরের ঘটনায় সারা দেশবাসী লজ্জিত। 'মণিপুরে যা হচ্ছে তার জন্য আমি ব্যথিত। আমার হৃদয় ভারাক্রান্ত।' মণিপুরের মেয়েদের সঙ্গে যা হচ্ছে তা কখনও মাফ করা হবে না। কড়া আইনি পদক্ষেপের আশ্বাস প্রধানমন্ত্রীর।

কী বলেছেন প্রধানমন্ত্রী:
মণিপুরের ঘটনা নিয়ে এই প্রথমবার প্রকাশ্যে মুখ খুললেন তিনি, বললেন, 'এই গণতন্ত্রের মন্দিরের পাশে যখন দাঁড়িয়ে আছি, তখন আমার হৃদয় ক্ষোভ এবং দুঃখে পূর্ণ রয়েছে। মণিপুরের যে ঘটনা সামনে এসেছে, যে কোনও সভ্য সমাজের পক্ষে লজ্জার। যারা এসব করছেন তাদের জন্য পুরো দেশকে লজ্জিত হতে হচ্ছে। আমি সব মুখ্যমন্ত্রীদের অনুরোধ করছি, তাঁরা যেন নিজেদের রাজ্যে আইন-শৃঙ্খলা ব্যবস্থা আরও কঠোর করেন। বিশেষ করে নারীদের সম্মান রক্ষার বিষয়ে যেন কঠোর হন।' গোটা ঘটনায় কড়া শাস্তির আশ্বাস দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, 'আশ্বাস দিচ্ছি, কাউকে রেয়াত করা হবে না। আইনি পথে কঠোর শাস্তি দেওয়া হবে। মণিপুরের কন্যাদের সঙ্গে যা হয়েছে তা কখনও মাফ করা হবে না।'

 

যদিও সংসদের বাইরে নয়, সংসদের ভিতরে মণিপুর কাণ্ড নিয়ে প্রধানমন্ত্রীর বিবৃতি দাবি করেছে বিরোধী জোট। আজ সংসদের বাদল অধিবেশন শুরু হচ্ছে। মণিপুরে গত ২ মাসেরও বেশি সময় ধরে যেভাবে হিংসার ঘটনা ঘটছে তা নিয়ে প্রথম থেকেই মণিপুরের বিজেপি সরকার এবং কেন্দ্রের বিজেপি সরকারকে নিশানা করেছে বিরোধীরা। ফলে এদিন অধিবেশনের শুরুতেই মণিপুর নিয়ে সংসদের আবহাওয়া তপ্ত হওয়ার আশঙ্কা রয়েছে। মণিপুরের পরিস্থিতি নিয়ে সংসদে প্রধানমন্ত্রীর জবাব চাইতে পারেন বিরোধীরা। আগেই অধীর চৌধুরী জানিয়েছেন, ট্রেন দুর্ঘটনা থেকে বেকারত্ব, মূল্যবৃদ্ধি সব ইস্যুই উঠবে সংসদে। অধিবেশনের শুরুতে সংসদের দুই কক্ষে মণিপুর ইস্যুতে আলোচনার প্রস্তাব জমা দিয়েছে কংগ্রেস। গতকালই সরকার সব বিষয়ে আলোচনার প্রতিশ্রুতি দিয়েছে সর্বদল বৈঠকে।

মণিপুরকাণ্ড নিয়ে বিজেপি সরকারকে তুলোধনা করেছে কংগ্রেসের। 'এই ঘটনায় মন্ত্রীর মেয়ে আক্রান্ত হলে কী করতেন? শুধু ট্যুইট করে দায় সারছেন স্মৃতি ইরানি!' সাংবাদিক বৈঠকে বিজেপিকে তোপ মহিলা কংগ্রেস নেত্রী নেত্তা ডিসুজার।

এরই মধ্যে মণিপুরে ফ্যাক্ট ফাইন্ডিং টিম পাঠিয়েছে তৃণমূল। দোলা সেন, ডেরেক ও ব্রায়েন, সুস্মিতা দেব-সহ মোট পাঁচ সাংসদ গিয়েছেন মণিপুরে। এর আগে রাহুল গাঁধীও গিয়েছিলে মণিপুরে। সেখানে নিরাপত্তার কারণ দেখিয়ে সড়কপথে যেতে তাঁকে বাধা দেওয়া হয়েছিল। পরে কপ্টারে ঘরছাড়াদের শিবিরে যান তিনি। মণিপুরের হিংসার ঘটনার শুরু থেকেই বারবার প্রধানমন্ত্রীর বিবৃতি দাবি করেছে কংগ্রেস। মণিপুরে হিংসার বাড়বাড়ন্তের ঘটনায় আদতে মণিপুরের বিজেপির সরকারের অপদার্থতাকেই নিশানা করেছে হাত শিবির। একই সুরে বিজেপিকে আক্রমণ করেছে বাকি বিরোধীরাও। 

আরও পড়ুন: জ্বলছে মণিপুর! মর্গে মৃতের স্তূপ! শাহকে কেন চিঠি মহিলা সংগঠনের?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On CJP Protest:
"দেশের যুবকদের ওপর পেলেট গান চালানোর অর্ডার কে দিলেন?", শাহ-মোদির কাছে 'জবাব' চাইলেন প্রিয়ঙ্কা, উত্তাল সংসদ
Aishe Ghosh : 'আমরা সহজে দমে যাওয়ার পাত্র নই, এই হেনস্থা বন্ধ না হলে...', ঐশী ঘোষের পাশে দাঁড়িয়ে বড় বার্তা ককরোচ জনতা পার্টির
'আমরা সহজে দমে যাওয়ার পাত্র নই, এই হেনস্থা বন্ধ না হলে...', ঐশী ঘোষের পাশে দাঁড়িয়ে বড় বার্তা ককরোচ জনতা পার্টির
Weather Update: বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ফিরল হলুদ সতর্কতা, রাত থেকেই ভারী বর্ষণের আশঙ্কা ? বড় আপডেট IMD-র
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ফিরল হলুদ সতর্কতা, রাত থেকেই ভারী বর্ষণের আশঙ্কা ? বড় আপডেট IMD-র
RBI on Paytm: ঝাঁপ বন্ধ হচ্ছে Paytm ব্যাঙ্কের, সব গুটিয়ে নিচ্ছে RBI, Wallet, UPI, QR Code ব্যবহারকারীদের কী হবে?
ঝাঁপ বন্ধ হচ্ছে Paytm ব্যাঙ্কের, সব গুটিয়ে নিচ্ছে RBI, Wallet, UPI, QR Code ব্যবহারকারীদের কী হবে?

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget