এক্সপ্লোর

Narendra Modi : কেন্দ্রে মোদি সরকারের তৃতীয় মেয়াদ 'প্রায় অনিবার্য' ! দাবি ব্রিটিশ সংবাদমাধ্যমে

Loksabha Election 2023 : কেন্দ্রে প্রধানমন্ত্রী মোদির  তৃতীয় মেয়াদ 'প্রায় অনিবার্য' বলে মতপ্রকাশ করা হয়েছে ব্রিটেনের  জনপ্রিয় সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানে। 

নয়াদিল্লি :  চব্বিশের মহাযুদ্ধের আগে তিন বড় রাজ্যে বিজেপির ( BJP ) জয়জয়কার।  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ( Narendra Modi )  বিপুল জনপ্রিয়তা। সেই সঙ্গে রামমন্দির উদ্বোধনের মতো আবেগপূর্ণ ইস্যু। সব মিলিয়ে দিল্লির দরবারে নরেন্দ্র মোদির সরকারের হ্যাটট্রিক শুধু সময়ের অপেক্ষা। এমনটাই দাবি করল দ্য গার্ডিয়ানে প্রকাশিত একটি রিপোর্ট। কেন্দ্রে প্রধানমন্ত্রী মোদির  তৃতীয় মেয়াদ 'প্রায় অনিবার্য' বলে মতপ্রকাশ করা হয়েছে ব্রিটেনের  জনপ্রিয় সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানে। 

 হান্না এলিস-পিটারসনের  লেখা কলামে দাবি করা হয়েছে,  মধ্যপ্রদেশ, ছত্তীসগড় এবং রাজস্থানে গেরুয়া জয়জয়কার, আগামীতে কেন্দ্রেও গেরুয়া দলের জয়ের দিকেই ইঙ্গিত করছে। প্রায় দেড় দশক ক্ষমতায় থাকার পরও মধ্য়প্রদেশ ধরে রাখা এবং পাঁচ বছরের মধ্য়ে রাজস্থান এবং ছত্তীসগঢ় কংগ্রেসের থেকে পুনরুদ্ধার, লোকসভা ভোটের আগে গেরুয়া শিবিরকে নতুন শক্তি জুগিয়েছে। এই বিষয়টিই ২০২৪ এর লোকসভা ভোটে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলে মনে করছে ব্রিটিশ ওই গণমাধ্যম। 

ওই কলামে আরও উল্লেখ করা হয়েছে, রাজনীতিতে ক্ষমতাশালী ব্যক্তি হিসাবে প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা ও বিজেপির হিন্দু জাতীয়তাবাদী আদর্শ  দেশের বৃহৎ হিন্দু সংখ্যাগরিষ্ঠের কাছে বিজেপির জায়গা পোক্ত করেছে।  বিশেষ করে উত্তরের হিন্দি বলয়ে গেরুয়া শিবিরের জনপ্রিয়তা অব্যাহত রেখেছে। 

কলামনিস্টের দাবি, ভারতের দক্ষিণ ও পূর্বের রাজ্যগুলিতে আঞ্চলিকভাবে বিজেপি কঠিন বিরোধিতার সম্মুখীন। কিন্তু সর্বভারতীয় দৃষ্টিকোণ থেকে দেখতে গেলে তা নিতান্তই খণ্ডিত ও দুর্বল। 

সম্প্রতি ৪ রাজ্যের মধ্য়ে যখন তিন রাজ্যেই ধরাশায়ী হয়েছে কংগ্রেস। রাজস্থান, মধ্য়প্রদেশ, ছত্তীসগঢ়ে কংগ্রেসের ভরাডুবি হয়েছে। গার্ডিয়ান এই ফলকে তুলে ধরে মন্তব্য করেছে, ' ভারতে প্রধান বিরোধী দল, জাতীয় কংগ্রেস,এই মাসে তেলঙ্গানার বিধানসভা নির্বাচনে জয়লাভ করেছে কিন্তু সামগ্রিকভাবে দেশে মাত্র তিনটি রাজ্যে ক্ষমতায় রয়েছে ''। কংগ্রেস দলে অন্তর্দ্বন্দ্বে রয়েছে বলে মতপ্রকাশ করা হয়েছে ওই কলামে। 

যদিও কলামনিস্টের সংশয় প্রকাশ করেছেন, নরেন্দ্র মোদির দল ২০১৯ এর মতো বিরাট জয় পেয়ে ক্ষমতায় আসবে কি না তা নিয়ে। কারণ তাঁর মতে,  বিহার এবং মহারাষ্ট্রের গুরুত্বপূর্ণ রাজ্যগুলিতে দলের অবস্থান অনিশ্চিত। তাছাড়া লোকসভা ভোটে  'চাকরি এবং মুদ্রাস্ফীতি' র মতো বিষয়গুলি ভোটের  ক্ষেত্রে বড় ফ্যাক্টর হয়ে উঠতে পারে। দ্য গার্ডিয়ানের মতে, প্রধানমন্ত্রী মোদির বিরাট জনপ্রিয়তা (  stratospheric popularity) বিধানসভা নির্বাচনগুলির থেকে জাতীয় নির্বাচনে আরও ভাল ফল নিয়ে আসতে পারে। 

 

সেরা শিরোনাম

Abhishek Banerjee: ‘দিদি-মোদির সেটিং, শুভেন্দু যতই বড় বড় কথা বলুন, অভিষেককে গ্রেফতার করতে পারবেন না’, বিস্ফোরক আখরুজ্জামান
‘দিদি-মোদির সেটিং, শুভেন্দু যতই বড় বড় কথা বলুন, অভিষেককে গ্রেফতার করতে পারবেন না’, বিস্ফোরক আখরুজ্জামান
Cyclone Update: ভূমিধসের আশঙ্কা ৬ জেলায়, রেড অ্যালার্ট জারি এই সমস্ত এলাকায়, কতটা ভয়ঙ্কর রুপ নেবে ঘূর্ণিঝড় ? 'আকভান' নিয়ে বড় আপডেট IMD-র
ভূমিধসের আশঙ্কা ৬ জেলায়, রেড অ্যালার্ট জারি এই সমস্ত এলাকায়, কতটা ভয়ঙ্কর রুপ নেবে ঘূর্ণিঝড় ? 'আকভান' নিয়ে বড় আপডেট IMD-র
Shiv Sena: সনিয়া গাঁধীর লেখা বই নিষিদ্ধ করার দাবি, একটি একটি করে পাতা ছেঁড়া হল, বালাসাহেবের ছবি কুটি কুটি করা নিয়ে সংঘাত দুই সেনার
সনিয়া গাঁধীর লেখা বই নিষিদ্ধ করার দাবি, একটি একটি করে পাতা ছেঁড়া হল, বালাসাহেবের ছবি কুটি কুটি করা নিয়ে সংঘাত দুই সেনার
Jalpaiguri News: AB+ গ্রুপের রোগীকে A+ রক্ত? জলপাইগুড়ি সুপার স্পেশালিটিতে এক ব্যক্তির মৃত্যুতে মারাত্মক অভিযোগ, কী জানালেন স্বাস্থ্যমন্ত্রী?
AB+ গ্রুপের রোগীকে A+ রক্ত? জলপাইগুড়ি সুপার স্পেশালিটিতে এক ব্যক্তির মৃত্যুতে মারাত্মক অভিযোগ, কী জানালেন স্বাস্থ্যমন্ত্রী?

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget