এক্সপ্লোর

নোট বাতিলে সমর্থন রয়েছে মানুষের, বিরোধীরাই সংসদে বিতর্ক হতে দিচ্ছে না: মোদী

নয়াদিল্লি:  নোট বাতিল নিয়ে সংসদে আলোচনা হতে দিচ্ছে না বিরোধীরা। তাদের এই আচরণ অগণতান্ত্রিক। এভাবে বিজেপির সংসদীয় দলের বৈঠকে বিরোধীদের সমালোচনায় মুখর হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর দাবি, দেশের অর্থনীতিতে ‘বড়সড় এই সংস্কারে’র ক্ষেত্রে মানুষের সমর্থন রয়েছে। বৈঠকে মোদী বলেছেন, অতীতে সংসদের এমন অনেক সরকারি সিদ্ধান্ত নিয়ে আলোচনা হয়েছে যেগুলি উত্তেজনা ও সামাজিক সংঘাতের কারণ হয়ে উঠেছিল। কিন্তু এখন নোট বাতিলের মতো গঠনমূলক সিদ্ধান্ত নিয়ে বিরোধী দলগুলি সংসদ অচল করে রেখেছে। বৈঠকের পর সংসদ বিষয়কমন্ত্রী অনন্ত কুমার প্রধানমন্ত্রীর এই বক্তব্য সম্পর্কে সংবাদমাধ্যমকে অবহিত করেছেন। যদিও অতীতের কোন কোন বিষয়ের প্রতি প্রধানমন্ত্রী ইঙ্গিত করেছেন, সে সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি কুমার। দেশ নগদ নির্ভরতা ছেড়ে ডিজিটাল অর্থনীতির পথে এগিয়ে চলেছে দাবি করে প্রধানমন্ত্রী  দলের সাংসদের এবিষয়ে সচেতনতা গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করতে বলেছেন। তিনি বলেছেন, ইভিএম এবং ভোটার তালিকা সম্পর্কে যেভাবে গণ সচেতনতা গড়ে তোলা হয়েছিল, এক্ষেত্রেও সেই পদ্ধতিতেই কাজ করতে হবে। বিজেপির সংসদীয় দলের গৃহীত প্রস্তাবে বিরোধী দলগুলির আচরণের তীব্র নিন্দা করা হয়েছে। এতে অভিযোগ করা হয়েছে, বিরোধীরা নোট বাতিল ইস্যুতে গোল পোস্ট বদল করছে। অনন্ত কুমার বলেছেন,কংগ্রেস ও তৃণমূলের মতো দলগুলি সংসদে আলোচনায় বাধা দিচ্ছে। রাজনৈতিক এজেন্ডা হিসেবেই বিরোধীরা এই কৌশল নিয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি। কুমার বলেছেন, নোট-বিতর্কে সংসদের উভয় কক্ষেই বক্তৃতা দেবেন প্রধানমন্ত্রী। একথা আগেই স্পষ্ট করে জানানো হয়েছে। বৈঠকে পেট্রোলিয়ামমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তাঁর মন্ত্রক কীভাবে নগদ নির্ভরতা কমিয়ে ডিজিটাল লেনদেনের লক্ষ্য এগিয়ে চলেছে, সে বিষয়ে একটি প্রেজেন্টেশন দেন।

সেরা শিরোনাম

Abhishek Banerjee:
"অভিষেকের উপরে ৪ বার হামলা..", নিরাপত্তা চেয়ে হাইকোর্টের দ্বারস্থ সাংসদ, কী জানাল আদালত ?
Nidhi Tiwari Death: আচমকাই চরম সিদ্ধান্ত নিলেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, ১৬ লক্ষ ফলোয়ারের জন্য লিখে গেলেন মনখারাপের পোস্ট
আচমকাই চরম সিদ্ধান্ত নিলেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, ১৬ লক্ষ ফলোয়ারের জন্য লিখে গেলেন মনখারাপের পোস্ট
তৃণমূলের ১০ বিদ্রোহী বিধায়কের পদ খারিজের আর্জি শোভনদেবের, সুপ্রিম কোর্ট স্পষ্ট জানাল...
তৃণমূলের ১০ বিদ্রোহী বিধায়কের পদ খারিজের আর্জি শোভনদেবের, সুপ্রিম কোর্ট স্পষ্ট জানাল...
Mosque Demolish: উজ্জয়িনে মসজিদের অংশ ভাঙা ঘিরে সংঘর্ষ, পুলিশের কাঁদানে গ্যাস-লাঠিচার্জ, বিক্ষোভে বাড়ছে অশান্তি
উজ্জয়িনে মসজিদের অংশ ভাঙা ঘিরে সংঘর্ষ, পুলিশের কাঁদানে গ্যাস-লাঠিচার্জ, বিক্ষোভে বাড়ছে অশান্তি

ভিডিও

Aj Banglay: আজাদি স্লোগান মমতার, পাল্টা মুখ্যমন্ত্রী| উত্তপ্ত SRFTI | ফের কুণালের গাড়িতে হামলা
Nitin Nabin | বিজেপির যেন তৃণমূলীকরণ না হয়, শহরে এসে বার্তা নিতিন নবীনের
Humayun Kabir | উপনির্বাচনের আগে হুমায়ুনের মুখে মুখ্যমন্ত্রীর মৃত্যু-কামনা! দায়ের হল অভিযোগ
Thalapathy Vijay TVK | থলপতি বিজয়ের TVK প্রথম কার্যালয় খুলল পশ্চিমবঙ্গে
Chaos in SRFTI | ছাত্রছাত্রীদের একাংশের সঙ্গে আয়োজকদের সংঘাত। SRFTI-এ সংঘর্ষ |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
Small Savings Schemes : PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
Gyanesh Kumar Resignation Demands: জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
Embed widget