এক্সপ্লোর

"কর আধিকারিক নই, তবুও জানতে চাইছি দিনে কত আয় করেন?...", স্বনিধি প্রকল্পের সুবিধাপ্রাপ্তদের প্রশ্ন মোদির

কেন্দ্রের তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত ২৪ লক্ষের বেশি আবেদন জমা পড়েছে, ১২ লক্ষের বেশি আবেদন মঞ্জুর করা হয়েছে

নয়াদিল্লি: মঙ্গলবার আগরা, বারাণসী ও লখনউয়ে ছোট বিক্রেতাদের সঙ্গে ভার্চুয়াল আলাপচারিতা করেন প্রধানমন্ত্রী। কেন্দ্রের স্বনিধি প্রকল্পের আওতায় যে সকল ছোট বিক্রেতা স্বল্প সুদে ১০ হাজার টাকা ব্যবসায়িক মূলধন সহায়তা পেয়েছেন, তাঁরা ওই বৈঠকে অংশ নিয়েছিলেন।

সেখানেই তিনি ওই বিক্রেতাদের প্রশ্ন করেন, আপনাদের ব্যবসা কেমন চলছে? এই ঋণ পাওয়ার আগে কতজন আধিকারিকের সঙ্গে আপনাদের দেখা করতে হয়েছিল? এখন দৈনিক কত আয় করছেন?

এরপরই মোদি অবশ্য হাল্কাচ্ছলে বলেন, যদিও আমি কোনও আয়কর আধিকারিক নই, তা সত্ত্বেও আমি এই প্রশ্নগুলি করছি। বারাণসীর এক মোমো বিক্রেতাকে মোদি বলেন, আমি শুনেছি, বারাণসীতে মোমো ভীষণই জনপ্রিয় হয়ে উঠেছে। যদিও আমাকে কেউ এখনও পর্যন্ত মোমো খেতে বলেনি...।

প্রকল্পের সুবিধাপ্রাপ্তদের মোদি জানান, এই ঋণকে যে করমুক্ত করা যেতে পারে -- সেই বিষয়ের সঙ্গে তাঁরা অবগত কি না। পাশাপাশি, স্টলে সোশ্যাল ডিস্টান্সিংয়ের নিয়ম যথাযথভাবে পালন করা হচ্ছে কি না-- তাও সকল বিক্রেতার কাছে জানতে চান প্রধানমন্ত্রী।

মোদি বলেন, লকডাউনের সময় আমাদের বিক্রেতা ভাই-বোনরা ভীষণই ক্ষতিগ্রস্ত হয়েছেন। এখন এটা আমাদের দায়িত্ব তাঁদের ক্ষমতায়ণ করা। বর্তমান পরিস্থিতিতে, বেতনভোগীদেরও ঋণ পেতে প্রত্যেক দুয়ারে দুয়ারে মাথা টেকতে হয়েছে।

সেখানে গরিব ভাইদের তো ব্যাঙ্কে যাওয়ারই সাহস হয় না। কিন্তু, এখন ব্যাঙ্ক তাঁদের কাছে এসেছে। ব্যাঙ্কের নিরলস প্রচেষ্টা ছাড়া এটা সম্ভব ছিল না।

কেন্দ্রের তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত ২৪ লক্ষের বেশি আবেদন জমা পড়েছে। এর মধ্যে সাড়ে ৫ লক্ষের বেশি আবেদন শুধুমাত্র উত্তরপ্রদেশ থেকেই এসেছে, যার মধ্যে ৩.২৭ লক্ষ মঞ্জুর করা হয়েছে। মোট ১২ লক্ষের বেশি আবেদন মঞ্জুর করা হয়েছে।

সেরা শিরোনাম

Road Accident: সাতসকালে মা ফ্লাইওভারে দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ ২ গাড়ির, জখম ৩ জন
সাতসকালে মা ফ্লাইওভারে দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ ২ গাড়ির, জখম ৩ জন
Abhijeet Dipke : 'ছোট ভাই মনে করে...', প্রকাশ্যে ক্ষমা চাইলেন অভিজিৎ দীপকে ; কার কাছে ?
Abhijeet Dipke : 'ছোট ভাই মনে করে...', প্রকাশ্যে ক্ষমা চাইলেন অভিজিৎ দীপকে ; কার কাছে ?
Death Penalty: মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ, প্রাণে বেঁচে প্রথমবার মুখ খুললেন ক্রিস্টা, জানালেন এক ভয়ঙ্কর অভিজ্ঞতা
মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ, প্রাণে বেঁচে প্রথমবার মুখ খুললেন ক্রিস্টা, জানালেন এক ভয়ঙ্কর অভিজ্ঞতা
MBA Student Mysterious Death: পরিবারকে না জানিয়ে লন্ডন থেকে ফিরে এসেছিলেন MBA পড়ুয়া, বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার হল তরুণীর দেহ
পরিবারকে না জানিয়ে লন্ডন থেকে ফিরে এসেছিলেন MBA পড়ুয়া, বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার হল তরুণীর দেহ

ভিডিও

BJP News: Arjun Singh-র বিধানসভা কেন্দ্রে ক্ষোভের মুখে ব্যারাকপুরের বিজেপি বিধায়ক Koustav Bagchi
R G Kar News: আর জি কর হাসপাতালে আর্থিক দুর্নীতি মামলায় জামিন Sandip Ghosh ঘনিষ্ঠের | ABP Ananda
CM Suvendu Adhikari: Mamata Banerjee, Abhishek Banerjee-র বিরুদ্ধে ফের সুর চড়ালেন মুখ্যমন্ত্রী
Indranil Sen: গ্রেফতার ইন্দ্রনীল, সুপ্রিম কোর্টে আগাম জামিনের আবেদন প্রত্যাহার প্রাক্তন মন্ত্রীর
Mamata TMC News: 'সরকারি চাকরি দেওয়ার নামে প্রতারণা', গ্রেফতার মমতা তৃণমূল কংগ্রেসের অজিত মাহাতো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Helicopter Crashed: ওড়ার ৬৬ মিনিটের মধ্যেই ভেঙে পড়ে বদ্রীনাথ থেকে দেরাদুনগামী হেলিকপ্টার, পাইলট-সহ মৃত্যু ৬ জনের
ওড়ার ৬৬ মিনিটের মধ্যেই ভেঙে পড়ে বদ্রীনাথ থেকে দেরাদুনগামী হেলিকপ্টার, পাইলট-সহ মৃত্যু ৬ জনের
Amit Shah : জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে 'গণ-ইমপিচমেন্ট'-এর আগে বিরোধী শিবিরকে 'বিশেষ' অফার শাহ-র
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে 'গণ-ইমপিচমেন্ট'-এর আগে বিরোধী শিবিরকে 'বিশেষ' অফার শাহ-র
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Hero Scooty: দুরন্ত মাইলেজ, দাম Honda Activa-র থেকেও কম, সঙ্গে ইন্টেলিজেন্ট ফিচার, বাজার কাঁপাতে এল Hero-এর এই স্কুটি
দুরন্ত মাইলেজ, দাম Honda Activa-র থেকেও কম, সঙ্গে ইন্টেলিজেন্ট ফিচার, বাজার কাঁপাতে এল Hero-এর এই স্কুটি
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Embed widget