এক্সপ্লোর

Soumitra Chatterjee Death: নরেন্দ্র মোদি থেকে সূর্যকান্ত মিশ্র- সৌমিত্রের প্রয়াণে শোকস্তব্ধ রাজনৈতিক মহল

Soumitra Chatterjee Passed Away: বাংলায় টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি লিখেছেন, সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রয়াণ চলচ্চিত্র জগত, পশ্চিমবঙ্গ সহ ভারতের সাংস্কৃতিক পরিমন্ডলে এক অপূরণীয় ক্ষতি।

  কলকাতা: সৌমিত্র চট্টোপাধ্যায়ের জীবনাবসানে দলমতনির্বিশেষে শোকপ্রকাশ করলেন রাজনৈতিক নেতানেত্রীরা। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কংগ্রেস নেতা রাহুল গাঁধী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক- সকলে এই বরণীয় শিল্পীর মৃত্যুতে শোকবার্তা দিয়েছেন। দেখে নেওয়া যাক কিছু টুইট রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ লিখেছেন, সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রয়াণে ভারতীয় সিনেমা এক প্রবাদপ্রতিম ব্যক্তিত্বকে হারাল। অপু ট্রিলজি সহ সত্যজিৎ রায়ের একের পর এক মাস্টারপিসে তাঁর অভিনয় স্মরণীয় হয়ে থাকবে। তাঁর পরিবার, চলচ্চিত্র জগৎ ও দুনিয়া জুড়ে কোটি কোটি অনুরাগীকে সমবেদনা। বাংলা ও হিন্দিতে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি লিখেছেন, সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রয়াণ চলচ্চিত্র জগত, পশ্চিমবঙ্গ সহ ভারতের সাংস্কৃতিক পরিমন্ডলে এক অপূরণীয় ক্ষতি। তাঁর কাজের মধ্যে বাঙালির চেতনা, ভাবাবেগ ও নৈতিকতার প্রতিফলন পাওয়া যায়। তাঁর প্রয়াণে আমি শোকাহত। চলে গেলেন ফেলুদা। ... আন্তর্জাতিক, ভারতীয় ও বাংলা সিনেমা এক বিশাল ব্যক্তিত্বকে হারাল। অনাথ হয়ে গেল বাংলা সিনেমা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের টুইট। সৌমিত্র চট্টোপাধ্যায়ের মৃত্যুতে শোকাহত। এক প্রবাদপ্রতিম অভিনেতা যিনি বাংলা চলচ্চিত্রতে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছিলেন। ভারতীয় সিনেমা এক রত্ন হারাল। টুইট করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বাংলার অন্যতম শ্রেষ্ঠ অভিনেতা, সত্যজিৎ রায়ের মাস্টারপিসগুলির সমার্থক। টুইট ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের। বড় পর্দায় ফেলুদাকে অমর করে রেখেছেন। লিখেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। অসামান্য অভিনেতা। তাঁর প্রয়াণে আমি শোকাহত। টুইট করেছেন কংগ্রেস নেতা রাহুল গাঁধী। উদয়ন পণ্ডিত অপরাজেয়। ৮৫ তে এসে ৪০ দিনের লড়াই থামেনি। তিনি অপরাজিত। তিনি বেঁচে আছেন, থাকবেন, তাঁর অমর সৃষ্টিতে, স্মৃতিতে, অসংখ্য মানুষের অন্তরের অন্তঃস্থলে। লিখেছেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। আপনি সকলের হৃদয় মন জুড়ে থাকবেন। টুইট করেছেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates : ইরানের রাষ্ট্রপতি ভবনে যৌথ বাহিনীর হামলা, বেইরুটে হেজবোল্লার ঠিকানাতেও হানা
ইরানের রাষ্ট্রপতি ভবনে যৌথ বাহিনীর হামলা, বেইরুটে হেজবোল্লার ঠিকানাতেও হানা
Mossad News: ডেন্টিস্ট সেজে আয়াতোল্লার ঘনিষ্ঠবৃত্তে পৌঁছে যায় মোসাদ এজেন্ট? চিপ ঢুকিয়ে দেয় মুখে? নয়া তত্ত্ব
ডেন্টিস্ট সেজে আয়াতোল্লার ঘনিষ্ঠবৃত্তে পৌঁছে যায় মোসাদ এজেন্ট? চিপ ঢুকিয়ে দেয় মুখে? নয়া তত্ত্ব
Iran-Israel war : আকাশ ছোঁবে পেট্রোল ডিজেলের দাম? রান্নার গ্যাস পাওয়া যাবে না? আশঙ্কায় এভাবে লাইন পেট্রোল পাম্পে!
আকাশ ছোঁবে পেট্রোল ডিজেলের দাম? রান্নার গ্যাস পাওয়া যাবে না? আশঙ্কায় এভাবে লাইন পেট্রোল পাম্পে!
Indian Rupee Depreciation: পশ্চিম এশিয়ায় উত্তেজনার ধাক্কায় প্রতিবারই টালমাটাল হয়েছে ভারতীয় মুদ্রা! কী হবে এবার?
পশ্চিম এশিয়ায় উত্তেজনার ধাক্কায় প্রতিবারই টালমাটাল হয়েছে ভারতীয় মুদ্রা! কী হবে এবার?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২.৩.২৬) পর্ব ২: বিজেপির 'পরিবর্তন যাত্রা'র সূচনা করে তীব্র আক্রমণ অমিত শাহের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২.৩.২৬) পর্ব ১: যুদ্ধে জ্বলছে পশ্চিম এশিয়া । বাড়ছে তেলের দাম । যুদ্ধ ছড়াতে পারে পৃথিবীজুড়ে ?
Kalyan Banerjee: রাজ্য সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ দফতরে কাজ পেলেন এক দৃষ্টিহীন দাবাড়ু
Kolkata Ink: ২ দিন ব্য়াপী কর্মশালার আয়োজন করল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেস কলকাতা
T20 WORLD CUP 2026। ইডেনে মরণ-বাঁচন ম্যাচে আজ চমক ভারতের একাদশে? কী নকশা সাজাচ্ছেন গম্ভীর

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sensex-Nifty Crash: মধ্যপ্রাচ্যে সংঘাত, রক্তক্ষরণ ভারতের শেয়ার বাজারে! সূচক পড়ল প্রায় ১৫০০ পয়েন্ট
মধ্যপ্রাচ্যে সংঘাত, রক্তক্ষরণ ভারতের শেয়ার বাজারে! সূচক পড়ল প্রায় ১৫০০ পয়েন্ট
Crude Oil Crisis : হরমুজ প্রণালী বন্ধের আশঙ্কা, তেলের চিন্তায় ঘুম ছুটছে ভারতের ! কত ব্যারেল মজুদ আছে ?
হরমুজ প্রণালী বন্ধের আশঙ্কা, তেলের চিন্তায় ঘুম ছুটছে ভারতের ! কত ব্যারেল মজুদ আছে ?
Stock Market Prediction :  শেয়ার বাজারে বড় ধসের আশঙ্কা, বুধবার কি রক্তাক্ত হবে দালাল স্ট্রিট ?
শেয়ার বাজারে বড় ধসের আশঙ্কা, বুধবার কি রক্তাক্ত হবে দালাল স্ট্রিট ?
Best stocks To Buy : পতনের বাজারেও এই স্টকগুলিতে ভরসা রাখছে বিদেশি বিনিয়োগকারীরা, তিন মাসে বিনিয়োগ বাড়ল ৫০% পর্যন্ত
পতনের বাজারেও এই স্টকগুলিতে ভরসা রাখছে বিদেশি বিনিয়োগকারীরা, তিন মাসে বিনিয়োগ বাড়ল ৫০% পর্যন্ত
Iran Israel War : ইরান-ইজরায়েল যুদ্ধে লাফিয়ে বাড়ছে তেলের দাম, এবার কোন 'ট্রাম্প কার্ড' খেলবে ভারত ?
ইরান-ইজরায়েল যুদ্ধে লাফিয়ে বাড়ছে তেলের দাম, এবার কোন 'ট্রাম্প কার্ড' খেলবে ভারত ?
Holi Special Cars :  এই হোলিতে আপনার পছন্দের গাড়িগুলি পাবেন নতুন রঙে, দেখে নিন একনজরে
এই হোলিতে আপনার পছন্দের গাড়িগুলি পাবেন নতুন রঙে, দেখে নিন একনজরে
Stock Market Crash : শেয়ার বাজারে হাহাকার, কয়েক মিনিটেই বিনিয়োগকারীদের সাড়ে ১৭ লক্ষ কোটি টাকা উধাও!
শেয়ার বাজারে হাহাকার, কয়েক মিনিটেই বিনিয়োগকারীদের সাড়ে ১৭ লক্ষ কোটি টাকা উধাও!
Pakistan Stock Market Crash : সামলে নিল ভারত, পাকিস্তানের শেয়ার বাজার পড়ল ১০ শতাংশ, বন্ধ করে দেওয়া হল মার্কেট 
সামলে নিল ভারত, পাকিস্তানের শেয়ার বাজার পড়ল ১০ শতাংশ, বন্ধ করে দেওয়া হল মার্কেট 
Embed widget