এক্সপ্লোর

Amit Malviya: "অভিষেক বন্দ্যোপাধ্যায় আইনের ঊর্ধ্বে নন", ইডির তলব নিয়ে খোঁচা অমিতের

বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য শনিবার বলেন তদন্তের ক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় আইনের ঊর্ধ্বে নন। 

কলকাতা: কয়লা পাচারকাণ্ডে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রী রুজিরাকে এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট বা ইডির তলব নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এ প্রসঙ্গে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য শনিবার বলেন তদন্তের ক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় আইনের ঊর্ধ্বে নন। 

সংবাদসংস্থা এএনআইকে তিনি বলেন, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই তদন্তে অবশ্যই সহযোগিতা করতে হবে কারণ কেউই আইনের ঊর্ধ্বে থাকতে পারে না। তৃণমূল সুপ্রিমোকেও কটাক্ষ করতে ছাড়েননি অমিত মালব্য। তিনি বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো এবং তাঁর স্ত্রী কয়লা পাচার কেলেঙ্কারিতে অভিযুক্ত এবং ইডি তাঁদের বিরুদ্ধে আর্থিক বেনিয়মের অভিযোগ এনেছে। তাঁদের তদন্তে সহযোগিতা করতে হবে।" 

এ নিয়ে কেন্দ্রীয় সরকার ও বিজেপিকে তীব্র আক্রমণ করেছে তৃণমূল। দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের অভিযোগ, 'রাজনৈতিক ষড়যন্ত্রের কারণেই অভিষেক ও তাঁর  স্ত্রীর নাম জড়ানো হচ্ছে। এর আগেও রুজিরাকে এই মামলায় জিজ্ঞাসাবাদ করেছে ইডি। কয়লাকাণ্ডের তদন্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা নারুলা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের জন্য ৮ সদস্যের দল গঠন করে সিবিআই। ফেব্রুয়ারির শেষ দিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা নারুলা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে নোটিস দেওয়া হয়েছিল।

এই ঘটনা নিয়ে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। তিনি বলেন, "অভিষেকের সঙ্গে পারলে, রাজনৈতিক লড়াই লড়ো। একটা ইডি দেখালে, আমিও বস্তা ভরে তথ্য দেব। কিছু না হলে আমরাও আদালতে যাব। এত প্রতিহিংসামূলক রাজনীতি আমি আগে দেখিনি। কয়লা চুরিতে শুধু তৃণমূলকে ধরলে হবে? কয়লা কেন্দ্রের বিষয়, রাজ্যের নয়। বিজেপি নেতাদের নিয়ে কেন সিবিআই তদন্তে যাচ্ছে। সব কমিশনকে পলিটিক্যাল বানানো হচ্ছে।"  

মমতার কথায়, "দিল্লি আমাদের সঙ্গে না পারলে এজেন্সি লাগিয়ে দেয়। রাজনীতিতে এঁটে উঠতে না পারলে, এজেন্সিকে ব্যবহার করা হচ্ছে। প্রচারে আসানসোলে কেন্দ্রীয় মন্ত্রীরা উঠেছেন কয়লা মাফিয়াদের হোটেলে। মনে রাখুন, অমিত শাহ এটা চলতে পারে না।"  

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Karnataka News : মহিলা সাব-ইন্সপেক্টরকে চড় মারার অভিযোগ বিজেপি বিধায়কের মেয়ের বিরুদ্ধে, FIR রুজু কর্ণাটকে
মহিলা সাব-ইন্সপেক্টরকে চড় মারার অভিযোগ বিজেপি বিধায়কের মেয়ের বিরুদ্ধে, FIR রুজু কর্ণাটকে
BRICS Summit 2026 : বড় আপডেট, ভারতে আসছেন ইরানের প্রেসিডেন্ট; লক্ষ্য এই...
বড় আপডেট, ভারতে আসছেন ইরানের প্রেসিডেন্ট; লক্ষ্য এই...
JP Nadda : অসুস্থ হয়ে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি জে পি নাড্ডা, কী হয়েছে কেন্দ্রীয়মন্ত্রীর ?
অসুস্থ হয়ে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি জে পি নাড্ডা, কী হয়েছে কেন্দ্রীয়মন্ত্রীর ?
BJP News: নেতাজীকে নিয়ে কুরুচির মন্তব্য অনন্ত মহারাজের, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর বললেন, ‘শমীক ভট্টাচার্যও তো…’
নেতাজীকে নিয়ে কুরুচির মন্তব্য অনন্ত মহারাজের, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর বললেন, ‘শমীক ভট্টাচার্যও তো…’

ভিডিও

Nirmal Ghosh News: গাড়ির সূত্র ধরে খোঁজ মিলল পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের
Ayushman Bharat News: রবিবার থেকেই রাজ্যে আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমারও কার্ড না থাকলে হাসপাতালেই পূরণ করা যাবে ফর্ম
Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget