এক্সপ্লোর

Amarinder Singh Resignation: কংগ্রেস থেকে ইস্তফা দিয়ে নতুন দল ঘোষণা অমরিন্দরের, সনিয়ার কথায় 'আহত' ক্যাপ্টেন

Amarinder Singh Resigns from Congress: অবশেষে কংগ্রেস ত্যাগ করলেন অমরিন্দর সিংহ। এদিন নতুন দল গঠন করে তার নামকরণও করলেন ক্যাপ্টেন।

নয়া দিল্লি: দীর্ঘ চাপানউতোর শেষে কংগ্রেস (Congress) ত্যাগ করলেন অমরিন্দর সিংহ (Amarinder Singh)। মঙ্গলবারই 'সরকারিভাবে' ইস্তফাপত্র জমা দিলেন পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী। মাসখানেক আগেই পঞ্জাবের ‘অধিনায়কত্ব’ ছেড়ে দেন অমরিন্দর। অমরিন্দর সিংহ মুখ্যমন্ত্রীত্বের পদে ইস্তফা দেওয়ায় পঞ্জাব কংগ্রেসের মধ্যে চলতে থাকা বিভাজন আরও প্রকাশ্যে আসে। সবাইকে চমকে দিয়ে পঞ্জাবের রাজ্যপালের কাছে গিয়ে ইস্তফাপত্র জমা দিয়েছিলেন তিনি। এদিন নতুন দলও ঘোষণা করেন তিনি। সংবাদসংস্থা এএনআই জানিয়েছেন, অমরিন্দরের নতুন দলের নাম- 'পঞ্জাব লোক কংগ্রেস' (Punjab Lok Congress)।

সম্প্রতি অমরিন্দর সিংহ সনিয়া গাঁধীকে (Sonia Gandhi) জানিয়েছিলেন যে, তাঁকে তিন বার অপমান করেছে দল। ক্যাপ্টেন বলেছিলেন, আমি আমার অবস্থান কংগ্রেসের কাছে স্পষ্ট করে দিয়েছি যে, আমার সঙ্গে এরকম ব্যবহার করা যাবে না। তিনি ক্ষোভের সঙ্গে জানিয়েছিলেন যে, এমন কোনও জায়গায় কী করে কেউ থাকতে পারেন যেখানে তাঁর ওপর বিশ্বাসই নেই। ক্যাপ্টেন বলেছিলেন, 'আমি আমার অবস্থান স্পষ্ট করেছি। যেখানে বিশ্বাসই নেই, সেখানে চালিয়ে যাওয়া যায় না।'

আরও পড়ুন, কাবুলের সেনা হাসপাতালের জোড়া বিস্ফোরণ, মৃত ১৯, আহত ৫০

জানা গিয়েছে, দল ছাড়ার বিষয়ে কংগ্রেস সভাপতি সনিয়া গাঁধীকে সাত পাতার একটি চিঠি লিখেছেন তিনি। সেই চিঠিতে ক্যাপ্টেন জানিয়েছেন, "আমি আসলে আপনার আচরণে এবং আপনার সন্তানদের আচরণে গভীরভাবে আহত হয়েছি। যাদের আমি এখনও আমার নিজের সন্তানদের মতো গভীরভাবে ভালোবাসি। তাঁদের বাবার সঙ্গে আমার পরিচয় ছিল।" কংগ্রেসের সঙ্গে সুদীর্ঘ ইতিহাসের কথাও উল্লেখ করেছেন অমরিন্দর।                                           

পঞ্জাবের মুখ্যমন্ত্রী পদ ছাড়ার সময়ই ইস্তফাপত্র জমা দেওয়ার পর অমরিন্দর জানিয়েছিলন, 'আজ সকালেই সিদ্ধান্ত নিয়েছি। আমি সকালেই কংগ্রেস সভানেত্রীর সঙ্গে কথা বলেছিলাম। গত দু'মাসে তৃতীয়বার এরকম ঘটনা (পরিষদীয় বৈঠক) ঘটল। বিধায়কদের দু'বার দিল্লিতে ডেকে নেওয়া হল। তৃতীয়বার বৈঠক করা হচ্ছে। আমার মনে হচ্ছে যে আমার উপর যেন সন্দেহ আছে। আমি অপমানিত বোধ করছি। যাঁর উপর ভরসা আছে, তাঁকে (মুখ্যমন্ত্রী) করে দিক হাইকমান্ড।'                  

সেরা শিরোনাম

Suvendu Adhikari: বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
Annapurna Yojana: ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা মেলেনি, মন্ত্রীর বাড়ির বাইরে বিক্ষোভ এবার, কান্নায় ভেঙে পড়লেন মহিলারা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’
‘অন্নপূর্ণা যোজনা’র টাকা মেলেনি, মন্ত্রীর বাড়ির বাইরে বিক্ষোভ এবার, কান্নায় ভেঙে পড়লেন মহিলারা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’
NALSAR Issue : আবারও পদত্যাগের দাবিতে আন্দোলন রাজপথে, 'Protest Alert' ককরোচ জনতা পার্টির প্রধান মুখপাত্রের
আবারও পদত্যাগের দাবিতে আন্দোলন রাজপথে, 'Protest Alert' ককরোচ জনতা পার্টির প্রধান মুখপাত্রের
Baba Ramdev on Kangana Ranaut: ‘আমার যৌবন নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না’, এবার বাবা রামদেবকে আক্রমণ কঙ্গনা, যোগগুরুর উপর কেন চটলেন বিজেপি সাংসদ?
‘আমার যৌবন নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না’, এবার বাবা রামদেবকে আক্রমণ কঙ্গনা, যোগগুরুর উপর কেন চটলেন বিজেপি সাংসদ?

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget