এক্সপ্লোর

Sudan News : সুদানের স্কুল ও স্বাস্থ্যকেন্দ্রে ড্রোন হামলা, নিহত ১৭ ! অধিকাংশই স্কুলছাত্রী

International News: সুদানে গত তিন বছর ধরে চলতে থাকা যুদ্ধে এটাই সাম্প্রতিক সময়ে সবথেকে ভয়ঙ্কর ঘটনা। যা হোয়াইট নীল প্রদেশের সুখেরি গ্রামে চালানো হয়েছে।

কায়রো : এবার ভয়ঙ্কর ঘটনা সুদানে। বিস্ফোরকবাহী ড্রোন হামলা চলল সুদানের একটি সেকেন্ডারি স্কুল ও একটি স্বাস্থ্য কেন্দ্রে। যার জেরে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে বলে খবর। নিহতদের মধ্যে অধিকাংশই স্কুলের ছাত্রী বলে জানা যাচ্ছে। আরও তিন ছাত্রী গুরুতর জখম হয়েছে। তাদের চিকিৎসা চলছে। নিহতদের মধ্যে দুই শিক্ষক এবং স্বাস্থ্যকর্মীও রয়েছেন। এই হামলার জন্য দায়ী করা হচ্ছে আধা-সামরিক ব়্যাপিড সাপোর্ট ফোর্সকে। যদিও এনিয়ে তাদের তরফে কোনও বিবৃতি প্রকাশ্যে আসেনে এখনও।

খবর অনুযায়ী, সুদানে গত তিন বছর ধরে চলতে থাকা যুদ্ধে এটাই সাম্প্রতিক সময়ে সবথেকে ভয়ঙ্কর ঘটনা। যা হোয়াইট নীল প্রদেশের সুখেরি গ্রামে চালানো হয়েছে। প্রসঙ্গত, ২০২৩ সালের এপ্রিল মাস থেকে লড়াই চলছে সুদানে। এখানকার খার্তুম এবং দেশের বিভিন্ন অংশে ক্ষমতা দখলের লড়াইয়ে সরাসরি জড়িয়ে পড়েছে মিলিটারি ও ব়্যাপিড সাপোর্ট ফোর্স(RSF)।

সুদানে চলতে থাকা ধ্বংসাত্মক এই যুদ্ধে এ পর্যন্ত ৪০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। রাষ্ট্রসংঘের এমনই তথ্য। তবে, প্রকৃত সংখ্যা এর থেকেও অনেক বেশি হতে পারে বলে মত অন্য সংগঠনের। এই মুহূর্তে এই যুদ্ধ ভয়ঙ্কর পর্যায়ে রয়েছে। প্রায়ই ড্রোন হামলা চলছে। শুধু তা-ই নয়, এই  যুদ্ধে গণহত্যা, গণধর্ষণ এবং অন্যান্য অপরাধ সহ নৃশংসতার চরম ঘটনা দেখা গেছে। যার তদন্ত করছে আন্তর্জাতিক অপরাধ আদালত। 

এদিকে ইরানের বিরুদ্ধে একযোগে যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইজরায়েল-আমেরিকা। সেই যুদ্ধেও বলি হয়েছে শৈশব। রেহাই নেই পড়ুয়াদের। ইজরায়েলি হানায় সম্প্রতি উড়ে গেছে ইরানের গার্লস স্কুল। স্কুলপড়ুয়া ও শিক্ষক সহ ১৭৫ জনের মৃত্যু হয়। গণকবরের সেই ছবি নাড়িয়ে দিয়েছে গোটা বিশ্বকে। রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার বিষয়ক দফতর ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দিয়েছে।

যাদের দু'চোখ ভরে দেখার বাকি ছিল অনেক কিছু, যুদ্ধবিমান আর মিসাইলের আগুনে গোলা অকালেই তাদের প্রাণ কেড়ে নিয়েছে। যুদ্ধের জাঁতাকলে পড়ে প্রাণ যাচ্ছে নিরীহ শিশু থেকে স্কুলপড়ুয়াদের। সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটি ঘটে গত ২৮ ফেব্রুয়ারি। দক্ষিণ ইরানের মিনাব শহরের 'শাজারেহ তাইয়েবাহ' স্কুলে। মর্নিং সেশনে ক্লাস চলার সময় সকাল পৌনে এগারোটা নাগাদ স্কুলে 
আছড়ে পড়ে মিসাইল। স্কুলের একের পর এক প্রাণবন্ত ক্লাসরুম নিমেষে মৃত্যু-উপত্যকায় পরিণত হয়।

প্রাথমিকভাবে ইরানের শিক্ষামন্ত্রীর দাবি করেন, আমেরিকা ও ইজরায়েলের হানায় স্কুলপড়ুয়া ও শিক্ষক সহ এখনও পর্যন্ত ১৭৫ জনের মৃত্যু হয়েছে।

ক্ষমতার দম্ভে ছোড়া মিসাইলের ঘায়ে নিমেষে শেষ এতগুলো কচি কচি প্রাণ!

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India's Got Latent : বড় স্বস্তি সময় রায়নার, বিশেষভাবে সক্ষমদের নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে হওয়া সব FIR থেকে অব্যাহতি দিল সুপ্রিম কোর্ট
বড় স্বস্তি সময় রায়নার, বিশেষভাবে সক্ষমদের নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে হওয়া সব FIR থেকে অব্যাহতি দিল সুপ্রিম কোর্ট
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
Netaji Subhas Chandra Bose: নেতাজির নাম সরিয়ে রাস্তা হয়েছিল শ্যামাপ্রসাদের নামে, চাপে পড়ে ফের 'রাস্তার নাম বদল' বিজেপির
নেতাজির নাম সরিয়ে রাস্তা হয়েছিল শ্যামাপ্রসাদের নামে, চাপে পড়ে ফের 'রাস্তার নাম বদল' বিজেপির
Karnataka News : মহিলা সাব-ইন্সপেক্টরকে চড় মারার অভিযোগ বিজেপি বিধায়কের মেয়ের বিরুদ্ধে, FIR রুজু কর্ণাটকে
মহিলা সাব-ইন্সপেক্টরকে চড় মারার অভিযোগ বিজেপি বিধায়কের মেয়ের বিরুদ্ধে, FIR রুজু কর্ণাটকে

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget