এক্সপ্লোর

JP Nadda: ‘৮ বছর আগে দেশে কথায় কথায় দুর্নীতি হত, দেশে বদল হয়েছে, বাংলাতেও হবে', বার্তা নাড্ডার

JP Nadda Remarks: বিধানসভা ভোটে হার নিয়ে জেপি নাড্ডার দাবি, ‘চতুর্থ দফার ভোটের পর ঠিকমতো প্রচারই করতে পারিনি।

কলকাতা: বঙ্গ সফরে এসেছেন জেপি নাড্ডা। বৃহস্পতিবার নিউটাউনের হোটেলে বিজেপির বিধায়ক-সাংসদদের সঙ্গে বৈঠক করেন সর্বভারতীয় সভাপতি। সেখানে তিনি বলেন, ‘করোনা না এলে এবারই আমরা ক্ষমতায় চলে আসতাম।' পাশাপাশি তিনি এও বলেন, আগে দেশে অনেক দুর্নীতি হত। তবে মোদি জমানায় তা বন্ধ হয়েছে। 

শুধু তাই নয়, বিধানসভা ভোটে হার নিয়ে জেপি নাড্ডার দাবি, ‘চতুর্থ দফার ভোটের পর ঠিকমতো প্রচারই করতে পারিনি। করোনার জন্য প্রায় প্রচার ছাড়াই বিজেপিকে ভোটে লড়তে হয়েছে। না হলে যে গতিতে এগোচ্ছিলাম, তাতে এবার নিশ্চিত ছিল’। 

কলামন্দিরের অনুষ্ঠান থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাজের খতিয়ানও তুলে ধরেন তিনি। জেপি নাড্ডা বলেন, ‘৮ বছর আগে দেশে কথায় কথায় দুর্নীতি হত। কিন্তু আজ মোদি হ্যায় তো মুমকিন হ্যায়। দেশ বদলে গেছে, বাংলাতেও পরিবর্তন আসবে। আগে ধর্মের নামে, জাতের নামে রাজনীতি হত। তোষণের রাজনীতি বন্ধ করার চেষ্টা করেছেন প্রধানমন্ত্রী। আজ প্রান্তিক মানুষের স্বার্থে পদক্ষেপ করছেন তিনি।  আত্মনির্ভর ভারত গঠনে পদক্ষেপ করা হচ্ছে। সন্ত্রাসবাদ শেষ করতে জিরো টলারেন্স নীতি নেওয়া হয়েছে। উৎপাদন ক্ষেত্রে ভারত আজ বিশ্বের তৃতীয় বৃহত্তম দেশ।'

আরও পড়ুন, নজরে পঞ্চায়েত নির্বাচন, সংগঠন পুনর্গঠনের কাজে হাত দিল বিজেপি, মিশে গেল শক্তিকেন্দ্র ও বুথ কমিটি

এছাড়াও নাড্ডার কথায়, ‘রফতানির ক্ষেত্রে ভারত দ্বিতীয় স্থানে উঠে এসেছে। জিএসটি প্রণয়ন করে এক দেশ, এক কর ব্যবস্থা চালু হয়েছে। এক দেশ এক রেশন কার্ডে পরিযায়ী শ্রমিকরা সুবিধা পাচ্ছেন। দেশের যে কোনও প্রান্ত থেকে রেশন তুলতে পারছেন। বিশ্বের ৪০ শতাংশ ডিজিটাল লেনদেন এখন ভারতে হয়। ২২ লক্ষ কোটি টাকা সরাসরি উপভোক্তার অ্যাকাউন্টে পাঠানো হয়েছে’।           

বৃহস্পতিবার সফরের শেষ দিনে বেলুড় মঠ যান নাড্ডা। সেখানে তাঁর সঙ্গে ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং বিজেপি-র সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। এর পর দুপুর ২টোয় সায়েন্স সিটিতে রাজ্যের সমস্ত মণ্ডল সভাপতিদের নিয়ে সম্মেলনে যোগ দেন নাড্ডা। সেখান থেকে কলামন্দিরে যান।  

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhijeet Dipke : 'বিজেপিতে যোগ দিন, নাহলে আপনার বাবা-মা...', অভিজিৎকে হুমকির অভিযোগ; '১৬ দিন আত্মীয়ের বাড়িতে আশ্রয়'
'বিজেপিতে যোগ দিন, নাহলে আপনার বাবা-মা...', অভিজিৎকে হুমকির অভিযোগ; '১৬ দিন আত্মীয়ের বাড়িতে আশ্রয়'
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Suvendu Adhikari : 'এই অর্থবর্ষে ধাপে ধাপে...', শিক্ষাক্ষেত্রে নিয়োগ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর...
'এই অর্থবর্ষে ধাপে ধাপে...', শিক্ষাক্ষেত্রে নিয়োগ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর...
Cockroach Janta Party: বিয়ের প্রস্তাব আসছে বহু জায়গা থেকে, কিন্তু রাজি নন অভিজিৎ দীপকে, কারণ জানালেন মা অনিতা
বিয়ের প্রস্তাব আসছে বহু জায়গা থেকে, কিন্তু রাজি নন অভিজিৎ দীপকে, কারণ জানালেন মা অনিতা

ভিডিও

Birbhum News: দুটি আলমারিতে থরে থরে সাজানো টাকা, সোনার বাট, সোনার বিস্কুট, কি নেই? এই ধনকুবের কে?
Birbhum News : বীরভূমে টাকার পাহাড়! কোথা থেকে এল এই বিপুল সম্পত্তি? নেপথ্যে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব?
Abhishek Banerjee: কোথায় অভিষেকের PA ? উধাও রহস্যের মধ্যেই আরেক মামলায় নোটিস পুলিশের
Suvendu Adhikari: গুরু পূর্ণিমা উপলক্ষে বেলুড় মঠে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Birhbum News: বীরভূমের মহম্মদ বাজারের পাথর ব্যবসায়ী আত্মীয়ের বাড়িতে মিলল যকের ধন!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget