এক্সপ্লোর

BJP: পুরভোটের রেজাল্টের পর জেলাস্তরে ব্যাপক রদবদল বিজেপিতে, অপসারিত ৩০ সভাপতি

Municiple Election 2021: রাজ্যের ৩৯টি সাংগঠনিক জেলা বাড়িয়ে ৪২টি সাংগঠনিক জেলা করা হয়েছে।

দীপক ঘোষ, কলকাতা: কলকাতা পুরভোটের (KMC Election) ফল ঘোষণার পর, এবার জেলাস্তরেও ব্যাপক রদবদল বিজেপির (BJP)। অপসারিত ৩০ জন সভাপতি। একইসঙ্গে রাজ্যের ৩৯টি সাংগঠনিক জেলা বাড়িয়ে ৪২টি সাংগঠনিক জেলা করা হয়েছে। নতুন ৩টি সাংগঠনিক জেলা হল মালদা দক্ষিণ, জয়নগর ও বোলপুর। ৩৯টি সাংগঠনিক জেলার মধ্যে ৩০ টিতেই সভাপতি পরিবর্তন করা হয়েছে। 

দক্ষিণ কলকাতা জেলা সভানেত্রী করা হয়েছে সংঘমিত্রা চৌধুরীকে। উত্তর কলকাতার জেলা সভাপতি হয়েছেন কল্যাণ চৌবে। কলকাতা উত্তরের দায়িত্বে শীলভদ্র দত্ত এবং দক্ষিণে সৌরভ শিকদার। 

কলকাতা পুরসভার ভোটে ভোট শতাংশের নিরিখে বিজেপিকে পিছনে ফেলে দিয়েছে বামেরা। পশ্চিমবঙ্গের (West Bengal) তৃতীয় ভোট-পরীক্ষায় বড়সড় ধাক্কা খেল বিজেপি (BJP)। এবার প্রাপ্ত ভোটের হারে, বিজেপিকে (BJP) টেক্কা দিল বামেরা। ভোট শতাংশের নিরিখে বিজেপি নেমে গেল তৃতীয় স্থানে বামেরা উঠে এল দ্বিতীয় স্থানে। ২০১৯ সালের লোকসভা কিংবা এবছরের বিধানসভা ভোটের ফলের নিরিখে পদ্ম শিবির কলকাতার যে ক’টি ওয়ার্ডে এগিয়ে ছিল, পুরভোটের ফলে তার ধারেকাছেও পৌঁছতে পারেনি তারা। এমনকী, ২০১৫ সালে নিজেদের প্রাপ্ত ওয়ার্ড সংখ্যার থেকেও বহু পিছনে থামল গেরুয়া গাড়ি। 

২০১৫ সালে কলকাতা পুরভোটে বিজেপি ৭টি আসনে জিতেছিল। ২০১৯ সালের লোকসভা ভোটের ফলের নিরিখে বিজেপি এগিয়ে ছিল ২২টি আসনে।। ২০২১ সালের বিধানসভা ভোটের ফলের নিরিখে ১২টা ওয়ার্ডে এগিয়ে ছিল বিজেপি। কিন্তু, এবার কলকাতা পুরভোটে তারা জিতল মাত্র ৩টি আসনে।

এদিকে, পুরসভা নির্বাচনের ফলাফল নিয়ে বিজেপির রাজ্য নেতাদের দিল্লিতে ডাক পাঠানো হয়েছে বলে খবর।  কলকাতা পুর নির্বাচনে বিজেপির ফলাফল এবং দলের পারফরম্যান্স নিয়ে  বৃহস্পতিবার কেন্দ্রীয় নেতারা দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে বৈঠকও করেছিলেন।

গেরুয়া অন্দর সূত্রে খবর, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সংঘটন বি এল সন্তোষ, শিবপ্রকাশের মতো কেন্দ্রীয় স্তরের নেতারা এই বৈঠকে যোগ দিয়েছিলেন। এই সমস্ত বিষয়ের পাশাপাশি বিজেপি দলের পরবর্তী পদক্ষেপ কী হতে চলেছে তা নিয়েও আলোচনা হয় সেদিনের বৈঠকে। এরপর জেলাস্তরে এমন রদবদল বলে মনে করা হচ্ছে। 

সেরা শিরোনাম

Asaduddin Owaisi: উত্তরপ্রদেশে বড় চমক ওয়েইসির, মায়াবতীর ফর্মুলাই কি হাতিয়ার? 'অসৎ উদ্দেশ্য' কটাক্ষ অখিলেশের
উত্তরপ্রদেশে বড় চমক ওয়েইসির, মায়াবতীর ফর্মুলাই কি হাতিয়ার? 'অসৎ উদ্দেশ্য' কটাক্ষ অখিলেশের
West Bengal News Live : শান্তনু সিন্হা বিশ্বাসের ২ কোটি ৭৮ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ED-র
শান্তনু সিন্হা বিশ্বাসের ২ কোটি ৭৮ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ED-র
Madan Mitra : 'অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি Z+ নিরাপত্তা পান, জগদীশ বসুনিয়া বা সুদীপ বন্দ্যোপাধ্যায় কেন নয়', প্রশ্ন মদনের
'অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি Z+ নিরাপত্তা পান, জগদীশ বসুনিয়া বা সুদীপ বন্দ্যোপাধ্যায় কেন নয়', প্রশ্ন মদনের
Kunal Ghosh : 'স্রেফ একটা জঘন্য দাদার জন্য বউদি-দেওরের অমন সুন্দর সম্পর্কটা নষ্ট হচ্ছে', কুণালের নিশানায় কে ?
'স্রেফ একটা জঘন্য দাদার জন্য বউদি-দেওরের অমন সুন্দর সম্পর্কটা নষ্ট হচ্ছে', কুণালের নিশানায় কে ?

ভিডিও

High Court on Abhishek Banerjee: কোন কোন বিচারক BJP-র, আর কে কে TMC-র? তালিকা দিতে আইনজীবীকে নির্দেশ
Durgapur News: দুর্গাপুরে বিজেপির দলীয় কার্যালয়ে ভাঙচুর, খবর জানাজানি হতেই... | ABP Ananda
Santanu Sinha Biswas | শান্তনু সিন্হা বিশ্বাসের ২ কোটি ৭৮ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ED-র
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১১.২৬) পর্ব ২: সেবাশ্রয় নিয়ে অভিষেককে নিশানা কুণালের, 'দলে আলোচনাই হত না', সমর্থন সৌগতর
CM Suvendu Adhikari: Awas Yojana-র দ্বিতীয় কিস্তির টাকা উপভোক্তাদের হাতে তুলে দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget