এক্সপ্লোর
লকডাউনের নিয়ম ভেঙে গ্রেফতার পুনম পাণ্ডে
পুলিশ জানিয়েছে, পুনম ও তাঁর সঙ্গে থাকা স্যাম আহমেদ নামে ৪৬ বছর বয়স্ক এক ব্যক্তির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ২৬৯ ও ১৮৮ ধারায় মামলা করা হয়েছে।

মুম্বই: লকডাউনের নিয়ম ভাঙার অভিযোগে মডেল-অভিনেত্রী পুনম পাণ্ডেকে গ্রেফতার করল পুলিশ। জানা গিয়েছে, মুম্বইয়ের মেরিন ড্রাইভে পুনমের সঙ্গে এক ব্যক্তির বিরুদ্ধেও মামলা দায়ের হয়েছে। তাঁরা কোনও কারণ ছাড়াই মেরিন ড্রাইভে গাড়ি নিয়ে ঘুরছিলেন বলে অভিযোগ। তাঁর গাড়িটি বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ জানিয়েছে, পুনম ও তাঁর সঙ্গে থাকা স্যাম আহমেদ নামে ৪৬ বছর বয়স্ক এক ব্যক্তির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ২৬৯ ও ১৮৮ ধারায় মামলা করা হয়েছে। লকডাউনের সময় নিজের বয়ফ্রেন্ড স্যামের সঙ্গে নানা ছবি ও ভিডিও পোস্ট করে চলেছেন পুনম। মুখে মাস্কের বদলে রুমাল বেঁধে স্যামকে চুমু খাওয়ার ছবিও পোস্ট করেছেন তিনি। ছবিটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।
পুনমের অবশ্য বিতর্কে থাকা পুরনো অভ্যেস। ২০১১ ক্রিকেট বিশ্বকাপ চলাকালীন টিম ইন্ডিয়ার জয়ে নগ্ন হয়ে উৎসব পালনের প্রতিশ্রুতিও দেন তিনি। Before You Go
Kolkata Accident | কালীপুজোর রাতে বাইকে রেষারেষির জেরে মৃত্য়ু হল তরুণ-তরুণীর | ABP Ananda






















