এক্সপ্লোর

Post Poll Violence : ডিজিপি ও সিপি-র রিপোর্ট পাননি ! হিংসা কবলিত এলাকায় যাবেন রাজ্যপাল

রাজ্যে ভোট পরবর্তী হিংসা নিয়ে চিন্তিত রাজ্যপাল জগদীপ ধনকড়। তিনি হিংসা কবলিত এলাকায় যাবেন বলে জানিয়েছেন।


কলকাতা : রাজ্যে ভোট পরবর্তী হিংসা নিয়ে গতকালও টুইটারে সরব হয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। আর আজ সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিলেন, তিনি হিংসা কবলিত এলাকায় যাবেন।

রাজ্যপাল বলেন, "ভোট পরবর্তী হিংসা উদ্বেগজনক। ডিজিপি ও সিপির কাছে রিপোর্ট চেয়েছিলাম। রিপোর্ট দেওয়া হয়নি। আমি হিংসা কবলিত এলাকায় যাব। মানুষের আত্মবিশ্বাস ফেরাতে হবে। দোষীদের উপযুক্ত শাস্তি দিতে হবে।"

রাজ্যে বিধানসভা নির্বাচনে ফল বেরনোর পর থেকেই বিভিন্ন জায়গায় হিংসার অভিযোগ উঠছে। মারধর, খুনের অভিযোগ, বাড়ি ভাঙচুর... বাদ যাচ্ছে না কিছুই। কোথাও আক্রান্ত তৃণমূল। কোথাও বিজেপি। ভোটের ফল প্রকাশের পর থেকেই রাজ্যের বিভিন্ন অংশে চলছে বিক্ষিপ্ত অশান্তি। 

দলীয় কর্মীদের উপর হামলার অভিযোগ তুলেছেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। এই মর্মে গত ৩ মে রাজ্যপাল জগদীপ ধনকড়ের দ্বারস্থ হয় বিজেপি। বিজেপির প্রতিনিধি দলে ছিলেন দলের রাজ্য সভাপতি। তিনি অভিযোগ করেন, নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই সারা রাজ্যে সন্ত্রাস চলছে। বিরোধী দলের উপর আক্রমণ করা হচ্ছে। সন্ত্রাস রুখতে রাজ্যপাল যাতে সরকারকে নির্দেশ দেন তাঁরা রাজভবনে গিয়ে সেই আবেদন করেন।

সামগ্রিক পরিস্থিতির উপর নজর রাখছেন রাজ্যপাল। মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণের দিন ভোট-পরবর্তী অশান্তি নিয়ে সরব হয়েছিলেন তিনি। মুখ্যমন্ত্রীও অশান্তির ঘটনায় কড়া ব্যবস্থার আশ্বাস দেন।

এদিকে অশান্তির ঘটনা নিয়ে রাজ্যের রিপোর্ট চেয়ে পাঠিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। রাজ্যপালকেও রিপোর্ট পাঠাতে বলা হয়েছে। এর পাশাপাশি রাজ্যের পরিস্থিতি খতিয়ে দেখতে স্বরাষ্ট্রমন্ত্রকের অতিরিক্ত সচিবের নেতৃত্বে রাজ্যে আসে চার সদস্যের প্রতিনিধিদল। তারা রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করে। এমনকী নবান্নে গিয়ে রাজ্য সরকারের বিভিন্ন আধিকারিকের সঙ্গেও বৈঠক করেন। পরে প্রতিনিধিদের সঙ্গে দেখা করেন বিজেপি রাজ্য নেতৃত্বের একাংশ। 

এর পাশাপাশি রাজ্যজুড়ে কত সন্ত্রাস, কত অশান্তি, কী কী অভিযোগ জমা পড়েছে এবং পুলিশ কী কী ব্যবস্থা নিয়েছে তার পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্রসচিবের কাছে হলফনামা আকারে রিপোর্ট তলব করে কলকাতা হাইকোর্ট।

 

 

সেরা শিরোনাম

Live News Update: 'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
Abhijeet Dipke : 'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই অভিজিৎ দীপকে-কে আটক দিল্লি পুলিশের
'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই অভিজিৎ দীপকে-কে আটক দিল্লি পুলিশের
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
How To Beat Traffic: যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি

ভিডিও

College Square: আজ মহাষষ্ঠী, রীতি মেনে পুজো চলছে কলেজ স্কোয়ারে, ভিড় জমছে মণ্ডপে। Durga Puja 2026
Durga Puja 2026: পুজোর আড্ডা জমজমাট, স্টুডিওতে অঙকুশ
Durga Puja 2026: ৭৩তম বর্ষে নিউ আলিপুরের সুরুচি সঙ্ঘের পুজো, ষষ্ঠীর সকালে মণ্ডপে ভিড় দর্শনার্থীদের
Durga Puja 2026 : দুর্গাপুজোর আড্ডায় স্টুডিওতে হাজির টিম 'বহুরূপী' | ABP Ananda
CPM Book Stall News: বনগাঁয় বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' সিপিএম-এর | High Court | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
How To Beat Traffic: যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Weather Update: রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
Patna High Court: গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
Weather Update: আজ সন্ধ্যায় নামতে পারে বৃষ্টি ? কেমন আবহাওয়া থাকবে ষষ্ঠী-সপ্তমীতে ? আপডেট IMD-র
আজ সন্ধ্যায় নামতে পারে বৃষ্টি ? কেমন আবহাওয়া থাকবে ষষ্ঠী-সপ্তমীতে ? আপডেট IMD-র
Durga Puja 2026: আটকে থাকা কাজ শেষ হবে, হাতে আসবে টাকা, দুর্গা পুজোর মধ্যে মেষ থেকে কন্যার রাশিফল দেখে নিন
আটকে থাকা কাজ শেষ হবে, হাতে আসবে টাকা, দুর্গা পুজোর মধ্যে মেষ থেকে কন্যার রাশিফল দেখে নিন
Embed widget