এক্সপ্লোর

Indian Railways: ‘চেন’ টানলে দাঁড়ায় ট্রেন কোন উপায়ে? অযথা হাত দিলে মোটা টাকা জরিমানা, হতে পারে জেল

Pulling Alarm Chain of Trains: ট্রেনের ওই ‘চেন’ আসলে ‘অ্যালার্ম চেন’।

নয়াদিল্লি: জরুরি পরিস্থিতিতে ‘চেন’ টেনে ট্রেন থামাতে হয় বলে আমরা সকলেই জানি।  ট্রেনের কামরায় উজ্জ্বল লাল রংয়ের ‘চেন’ বা শিকল ঝুলতেও দেখেছি আমরা। কিন্তু খুব কমজনই ওই ট্রেন টেনে দেখেছেন। জরুরি পরিস্থিতি ছাড়া ওই ‘চেন’ টানাও উচিত নয়। কিন্তু ‘চেন’ টানলে ট্রেন দাঁড়ায় কী ভাবে? (Pulling Alarm Chain of Trains)

ট্রেনের ওই ‘চেন’ আসলে ‘অ্যালার্ম চেন’। জরুরি পরিস্থিতিতে যাত্রীরা যাতে চালক বা গার্ডের সঙ্গে যোগাযোগ করতে পারেন, তার জন্যই এমন ব্যবস্থা। ট্রেনের ইঞ্জিন যেহেতু কামরার থেকে অনেক দূরে, ভিতর দিয়ে যাওয়ার রাস্তাও নেই, তাই ‘অ্যালার্ম চেনে’র ব্যবস্থা করা হয়। ওই ‘চেন’ টানলে ট্রেন থেমে যায়। (Indian Railways)

তবে ট্রেনের ‘চেন’ মোটেই সহজ বস্তু নয়, বরং বেশ জটিল। কী ভাবে বার্তা পৌঁছয় চালক বা গার্ডের কাছে, তার প্রক্রিয়া বোঝা জরুরি। ট্রেনের ওই ‘চেন’ আসলে সরাসরি মূল ব্রেক পাইপের সঙ্গে সংযুক্ত, যা বাতাসের চাপ ধরে রাখে। 

ব্রিটেনের ইঞ্জিনিয়ার জর্জ ওয়েস্টিংহাউস এই পদ্ধতির আবিষ্কর্তা। সেই থেকে গত ১৫০ ধরে ওই মডেল চালু রয়েছে। এমন ভাবে নকশা তৈরি করা হয়েছে, যাতে ‘চেন’ টানলে ট্রেনের কর্মীদের কাছে জরুরি সঙ্কেত পৌঁছে যায়। এর পর যা করণীয় করেন তাঁরা। 

জরুরি পরিস্থিতিতে ‘চেন’ টানলে, ট্রেনের কামরার ব্রেক এয়ার পাইপের ভালভ খুলে যায়। বাতাসে চাপ বেরিয়ে যায় এর ফলে। প্রেসার কমছে বলে মিটারে দেখতে পান লোকো পাইলট। এতে তিন বার হর্ন বাজান তিনি, যাতে গার্ড এবং নিরাপত্তা কর্মীদের কাছে সঙ্কেত পৌঁছয়। এর পর ট্রেন দাঁড় করানো হয়। যে কামরা থেকে ‘চেন’ টানা হয়েছে, সেখানে পৌঁছে দেখা হয় ঠিক কী ঘটেছে। ট্রেনের প্রত্যেক কামরায় এমার্জেন্সি ফ্ল্যাশ রয়েছে। ফলে কোন কামরা থেকে ‘চেন’ টানা হয়েছে, তা বোঝা সম্ভব হয়।

ভুল করে বা ইচ্ছাকৃত ভাবে ‘চেন’ টানলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়াই দস্তুর। বৈধ কারণ ছাড়া ‘চেন’ টানা অপরাধ হিসেবে গণ্য হয়। রেলওয়ে আইন ১৯৮৯ সাল অনুযায়ী, ৫০০-১০০০ টাকা জরিমানা হতে পারে। ট্রেন যত ক্ষণ আটকে থাকবে, প্রতি মিনিটে দিতে হতে পারে ৮০০০ টাকা করে। অন্য ট্রেন আটকে গেলে, তার জন্যও বাড়তি টাকা গুনতে হয়।  জেল খাটতে হতে পারে এক বছর পর্যন্ত। আবার একসঙ্গে দু’টিই হতে পারে।  

তবে মেডিক্যাল এমার্জেন্সি, অগ্নিকাণ্ড, দুর্ঘটনা বা রেললাইনে কিছু দেখতে পেলে, অনভিপ্রেত কিছু ঘটলে ‘চেন’ টানা যায়। পরিসংখ্যান বলছে, ২০২৩-’২৪ সালে বেআইনি ভাবে ২৬৩২ বার ‘চেন’ টানা হয়। গ্রেফতার হন ২৬১৮ জন। জরিমানা বাবদ ১৫ লক্ষ ৪৫ হাজার ১৬৫ টাকা আদায় করে রেল। আত্মীয়কে ছাড়তে এসে নামতে না পারার কারণে, ভেন্ডরা নামার জন্য সবচেয়ে বেশি বার ট্রেনের ‘চেন’ টানা হয় বলে জানা গিয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

ভয়াবহ ভূমিকম্প ইন্দোনেশিয়ায়, ধসে গেল বাড়িঘর, বিরাট ধ্বংসলীলা
ভয়াবহ ভূমিকম্প ইন্দোনেশিয়ায়, ধসে গেল বাড়িঘর, বিরাট ধ্বংসলীলা
ABP Ananda Top 10, 15 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 15 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Weather Update: স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?
স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?
Anant Maharaj On Netaji: নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যের পর ক্ষমা চেয়েছেন অনন্ত মহারাজ, কড়া শাস্তির দাবি বসু পরিবারের
নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যের পর ক্ষমা চেয়েছেন অনন্ত মহারাজ, কড়া শাস্তির দাবি বসু পরিবারের

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget