এক্সপ্লোর

Rahul Gandhi Bail: ভুয়ো এনকাউন্টার মামলা নিয়ে শাহকে নিশানা? ছ’বছর আগের মানহানি মামলায় জামিন রাহুলের

Rahul Gandhi Defamation Case: মঙ্গলবার উত্তরপ্রদেশের সুলতানপুরে সাংসদ-বিধায়ক আদালতে হাজিরা দেন।

নয়াদিল্লি: মানহানি মামলায় জামিন পেলেন কংগ্রেস সাংসদ রাহুল গাঁধী। ছ'বছর পুরনো মানহানি মামলায় জামিন পেলেন রাহুল। মঙ্গলবার উত্তরপ্রদেশের সুলতানপুরে সাংসদ-বিধায়ক আদালতে হাজিরা দেন তিনি। মাত্র ৩৬ ঘণ্টা সময় দেওয়া হয়েছিল তাঁকে। তাই 'ভারত জোড়ো ন্যায় যাত্রা' মাঝপথে থামিয়েই আদালেত হাজিরা দেন রাহুল। সেখানে জামিন মঞ্জুর হল তাঁর। (Rahul Gandhi Bail)

২০১৮ সালে অধুনা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ে একটি মন্তব্যের জেরে ছ'বছর আগে রাহুলের বিরুদ্ধে মানহানি মামলা দায়ের হয়। সেই মামলায় এদিন রাহুলকে হাজিরা দিতে বলা হয়। আদালতের নির্দেশ মেনে 'ভারত জোড়ো ন্যায় যাত্রা' থামিয়ে এদিন আদালতে পৌঁছন তিনি। (Rahul Gandhi Defamation Case)

সেখানে ২৫০০০ টাকার গ্যারান্টি এবং ২৫০০০ টাকার ব্যক্তিগত বন্ডে রাহুলের জামিনের আবেদন মঞ্জুর হয়। এদিন আদালতে নিজেকে নির্দোষ বলে দাবি করেন রাহুল। কোনও অন্যায় কাজ করেননি বলে জানান তিনি। সংবাদ সংস্থা ANI-কে দেওয়া সাক্ষাৎকারে আইনজীবী সন্তোষ পান্ডে জানান, আদালতে আজ আত্মসমর্পণ করেন রাহুল। ৩০-৪৫ মিনিটের জন্য তাঁদের হেফাজতে নেওয়া হয়। এর পর জামিনের আবেদন জমা পড়ে। রাহুল নির্দোষ, কোনও অবমাননাসূচক মন্তব্য করেননি বলে জানান তাঁর আইনজীবী।

আরও পড়ুন: 'রাষ্ট্রপতি শাসন ছাড়া উপায় নেই', মন্তব্য় করলেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন

২০১৮ সালে কর্নাটকের বেঙ্গালুরুতে সাংবাদিক বৈঠক করে BJP-র তৎকালীন সর্বভারতীয় BJP-কে আক্রমণ করেন রাহুল। বিধানসভা নির্বাচনের ঠিক আগে প্রচারে গিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হন সেখানে। সেই সময় শাহকে নিয়ে তিনি কিছু মন্তব্য করেন বলে অভিযোগ করা হয় BJP-র তরফে। সেই নিয়ে বিজেপি নেতা বিজয় মিশ্র রাহুলের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন।

রাহুল শাহের ভাবমূর্তিতে কালি ছিটনোর চেষ্টা করেছেন বলে দাবি করেন বিজয়। তিনি জানান, যে ভুয়ো এনকাউন্টার মামলা নিয়ে শাহের বিরুদ্ধে মন্তব্য করেন রাহুল, সেই মামলায় আগেই আদালেত ক্লিনচিট পেয়েছিলেন শাহ। গুজরাতের স্বরাষ্ট্রমন্ত্রী থাকাকালীন ২০০৫ সালের একটি ভুয়ো এনকাউন্টার মামলায় নাম জড়ায় শাহের। ২০১৪ সালে মুম্বইয়ের CBI কোর্ট তাঁকে ক্লিনচিট দেয়। 

এর আগে, ১৮ জানুয়ারি এই মানহানি মামলায় শুনানি ছিল। 'ভারত জোড়ো ন্যায় যাত্রা'য় ব্য়স্ত থাকাকালীন আদালতে হাজির হতে পারেননি রাহুল। শেষ পর্যন্ত রবিবার হাজিরা দেন এবং জামিন পান। ফিরে গিয়ে ফের 'ভারত জোড়ো ন্যায় যাত্রা'য় যোগ দেবেন রাহুল।

সেরা শিরোনাম

Weather Update: কালীপুজোর আগেই তাপমাত্রা নামতে পারে ? বড় আপডেট আলিপুর আবহাওয়া দফতরের
কালীপুজোর আগেই তাপমাত্রা নামতে পারে ? বড় আপডেট আলিপুর আবহাওয়া দফতরের
Tapas Roy On Sudip Banerjee:
"আমার ভারী বয়েই গেছে..", সুদীপ বন্দ্য়োপাধ্য়ায় সম্পর্কে ফের মুখ খুললেন তাপস রায়
Kolkata Medical College: চুম্বক গিলে ফেলেছিল ৬ বছরের শিশু, ফেরাল একাধিক হাসপাতাল, অবশেষে লেদ কারখানা থেকে চুম্বক বানিয়ে অপারেশন, বড় সাফল্য কলকাতা মেডিক্যালের
চুম্বক গিলে ফেলেছিল ৬ বছরের শিশু, ফেরাল একাধিক হাসপাতাল, অবশেষে লেদ কারখানা থেকে চুম্বক বানিয়ে অপারেশন, বড় সাফল্য কলকাতা মেডিক্যালের
ABP Ananda Top 10,5 November 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,5 November 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening

ভিডিও

Topsia News: তপসিয়ায় প্যাকেজজাত পানীয় জলের কারখানায় KMC ও এনফোর্সমেন্ট ব্রাঞ্চের যৌথ অভিযান | ABP
TMC News: তৃণমূল ছেড়ে BJP-তে, বাদুড়িয়ায় প্রকাশ্যে গোষ্ঠীকোন্দল
Samik Bhattacharya on Mamata | 'রাজ্য ছেড়ে কেন দিল্লিতে আন্দোলন? এখানে কেন নেই প্রতিবাদ?'
BJP News: জানুয়ারি থেকে রাজ্যে চালু হচ্ছে বেকার ভাতা ভরসা স্কিম
Humayun Kabir:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Cristiano Ronaldo: মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
Srijla-Jeetu: 'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
Next Barack Obama: সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
Embed widget