এক্সপ্লোর

Rahul Gandhi on Army: দেশের সেনাবাহিনীর উপর ১০ শতাংশের নিয়ন্ত্রণ! বিহারে রাহুলের ভাষণ ঘিরে তরজা

Rahul Gandhi: মঙ্গলবার বিহারের কুটুম্বয় নির্বাচনী জনসভা ছিল রাহুলের।

পটনা: বিধানসভা নির্বাচনের আগে বিহারে রাজনৈতিক পারদ চড়ছেই। সেই আবহেই লোকসভার বিরোধী দলনেতা, কংগ্রেস সাংসদ রাহুল গাঁধীর একটি মন্তব্য ঘিরে বিতর্ক চরমে। কর্পোরেট সংস্থা থেকে দেশের সেনাবাহিনী, সর্বত্র উচ্চবর্গের আধিপত্য বলে মন্তব্য করেছেন রাহুল। আর সেই নিয়ে তাঁর বিরুদ্ধে কার্যত ফুঁসে উঠেছে বিজেপি। (Rahul Gandhi)

মঙ্গলবার বিহারের কুটুম্বয় নির্বাচনী জনসভা ছিল রাহুলের। সেখানে তাঁকে বলতে শোনা যায়, “দেশের ৫০০ তাবড় সংস্থার নাম বের করুন। তাতে অনগ্রসর, দলিত, সংখ্যালঘু, আদিবাসীদের নাম বের করে দেখান। পাবেন না, একটিও পাবেন না। সব ১০ শতাংশ জনসংখ্যার অংশ। ব্যাঙ্কের সমস্ত ধন ওঁদের কাছে যায়, সব চাকরি ওঁরা পান।” (Rahul Gandhi on Army)

সরকারি আমলা হওয়ার দৌড়েও উচ্চবর্গের লোকজন এগিয়ে। এমনকি দেশের সেনাবাহিনী, বিচারব্যবস্থাতেও তাঁদের আধিপত্য বলে দাবি করেন রাহুল। তাঁকে বলতে শোনা যায়, “আমলাতন্ত্রের অংশ ওঁরা। বিচারবিভাগ দেখুন, ওখানেও সব পান। সেনাবাহিনীতেও ওঁদের নিয়ন্ত্রণ। দেশের ৯০ শতাংশকে কোথাও পাবেন না।”

জাতি-বর্ণ নির্বিশেষে সকলের সমানাধিকারের দাবি জানান রাহুল। তিনি জানান, বিরোধীরা লাগাতার সামাজিক ন্যায়, সমানাধিকারের দাবি তুলে আসছেন। জাতিজনগণনার দাবিও বিরোধীরাই জানাচ্ছিলেন। তাঁর মতে, জাতি জনগণনা হলে দলিত, OBC, মহিলা, সংখ্যালঘু-দের সংখ্যা পরিষ্কার হয়ে যাবে। তাঁর কথায়, “জাতি জন গণনার মাধ্যমে সংবিধানকে রক্ষা করতে চাইছি আমরা। ৯০ শতাংশ মানুষ যদি (সিস্টেমে) অংশগ্রহণের অধিকার না পান, সংবিধানকে রক্ষা করা যাবে না।”

কিন্তু রাহুলের এই মন্তব্য সামনে আসতেই ফুঁসে উঠেছে বিজেপি। দলের নেতা সুরেশ নাখুয়া বলেন, “রাহুল গাঁধী এখন সেনাবাহিনীতেও জাত খুঁজছেন। বলছেন ১০ শতাংশ নিয়ন্ত্রণ করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ঘৃণা করতে গিয়ে, সব সীমা অতিক্রম করে ফেলেছেব উনি। দেশকেই ঘৃণা করতে শুরু করেছেন।”

যদি এই প্রথম এমন মন্তব্য করলেন না রাহুল। এর আগে, অগাস্ট মাসে সেনাবাহিনীকে নিয়ে মন্তব্য করে সুপ্রিম কোর্টে তিরষ্কৃত হয়েছিলেন রাহুল। সেবার রাহুলকে বলতে শোনা যায়, ‘অরুণাচল প্রদেশে ভারতীয় সৈনিকদের মারধর করছে চিনা সেনা।” সেই নিয়ে দেশের সেনাবাহিনীকে অপমান করার অভিযোগ দায়ের হয় তাঁর বিরুদ্ধে। দাের হয় মানহানির মামলা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Viral Video: রাস্তায় ঠিকানা জিজ্ঞাসা করার পরই গলার চেন ধরে টান! ভয়ঙ্কর ঘটনা দিন দিনদুপুরে
রাস্তায় ঠিকানা জিজ্ঞাসা করার পরই গলার চেন ধরে টান! ভয়ঙ্কর ঘটনা দিন দিনদুপুরে
Abhishek Banerjee:
"অভিষেকের বিরুদ্ধে.." , বিধানসভায় সই জালিয়াতি মামলায় কী নির্দেশ আদালতের ?
Tarapith Fire Incident: তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে আরও আবাসিকের মৃত্যু, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর,
তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে আরও আবাসিকের মৃত্যু, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর, " খুবই মর্মাহত.."
Dimagi Naxal Janta Party: আরেকটি নতুন 'পার্টি'? প্রধানমন্ত্রীর লালকেল্লার ভাষণের পরই সোশ্যাল-মিডিয়ায় পেজ খুলল 'দিমাগি নক্সাল পার্টি'
আরেকটি নতুন 'পার্টি'? সোশ্যাল-মিডিয়ায় পেজ খুলল 'দিমাগি নক্সাল পার্টি', কারা এরা?

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget