এক্সপ্লোর

Rail Madad launch: যাত্রী সমস্যায় এক সমাধান, 'রেল মদদ' আনল ভারতীয় রেল

ভারতীয় রেলের তরফে জানানো হয়েছে, অতীতে সুরক্ষা, অভিযোগ ও তথ্য জনার জন্য আলাদা আলাদা নম্বরে ডায়াল করতে হত যাত্রীদের। এবার থেকে '১৩৯' নম্বরে ফোন করলেই সব সমাধান সম্ভব।

নয়া দিল্লি: একাধিক সমস্যার এক সমাধান, যাত্রীদের জন্য 'রেল মদদ' হেল্পলাইন আনল ভারতীয় রেল। অতীতের সব হেল্পলাইন জুড়ে দেওয়া হয়েছে নতুন নম্বরে। ফলে বিপদে পড়লে '১৩৯' নম্বর ডায়াল করলেই মুক্তি।

কী এই 'রেল মদদ' ?

ভারতীয় রেলের তরফে জানানো হয়েছে, অতীতে সুরক্ষা, অভিযোগ ও তথ্য জনার জন্য আলাদা আলাদা নম্বরে ডায়াল করতে হত যাত্রীদের। এবার থেকে '১৩৯' নম্বরে ফোন করলেই সব সমাধান সম্ভব। হিন্দি, ইংরেজি ছাড়াও মোট ১২টি ভাষায় রেলের নতুন হেল্পলাইনে কথা বলতে পারবেন যাত্রীরা। রেলের দাবি, এর মাধ্যমে একাধারে অভিযোগ, পরামর্শ ছাড়াও সুরক্ষা সংক্রান্ত তথ্য 'রেল মদদ' থেকে জানাতে পারবেন তাঁরা। ২৪ ঘণ্টা পাওয়া যাবে এই যাত্রী পরিষেবা।

তবে শুধু হেল্পলাইন নম্বরই নয়, বিভিন্ন চ্যানেলের মাধ্যমে যাত্রীদের 'রেল মদদ' পরিষেবা দেবে ভারতীয় রেল। সেক্ষেত্রে ওয়েবসাইট, অ্যাপ, এসএমএস, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে 'রেল মদদ' পাবেন যাত্রীরা। 

কীভাবে ১৩৯ ডায়াল করে IVRS নম্বরের সুবিধা পাবেন ?

১ সুরক্ষা ও মেডিক্যাল সাহায্যের জন্য যাত্রীদের ১ প্রেস করতে হবে। সেক্ষেত্রে কল সেন্টারের সঙ্গে দ্রুত যোগাযোগ করতে পারবেন তাঁরা।
২ কিছু জানতে হলে ২ প্রেস করতে হবে যাত্রীদের। সেখানে সাব মেনুতে, পিএনআর স্ট্যাটাস, ট্রেনের আসা যাওয়ার সময়, ভাড়া, টিকিট বুকিং, টিকিং বাতিল সংক্রান্ত যাবতীয় সাহায্য পাওয়া যাবে। এখানেই শেষ নয়। ২-এর সাব মেনুতেই 'ওয়েক-আপ অ্যালার্ম', 'ডেস্টিনেশন অ্যালার্ট', খাবার অর্ডার, হুইল চেয়ার পাওয়ার সুবিধা রয়েছে।
৩ সাধারণ অভিযোগের জন্য যাত্রীদের ৪ নম্বর প্রেস করতে হবে।
৪ পাহারা সংক্রান্ত কোনও সমস্যা হলে ৫ প্রেস করতে হবে যাত্রীদের।
৫ পার্সেল বা পণ্য সম্পর্কিত কোনও জিজ্ঞাসা থাকলে ৬ প্রেস করলেই পাওয়া যাবে সামাধান।
৬ আইআরসিটিসির ট্রেন পরিষেবা সম্পর্কিত কোনও প্রশ্ন থাকলে ৭ প্রেস করতে হবে।
৭ অভিযোগের স্ট্যাটাস জানতে ৯ প্রেস করতে হবে যাত্রীদের।
৮ সরাসরি কল সেন্টারের সঙ্গে কথা বলতে যাত্রীদের * ( asterisk) প্রেস করতে হবে।

রেলের দাবি, প্রতিদিন ১৩৯ নম্বরে গড়ে ৩,৪৪,৫১৩ কল বা এসএমএস আসে। যাত্রীদের যাত্রাপথ আরও সহজ ও সুবিধাজনক করতে সোশ্যাল মিডিয়ায় প্রচার শুরু করেছে রেল।#OneRailOneHelpline139-এর মাধ্যমে যাত্রীদের সচেতনতার বার্তা দিয়ে চলেছে রেল কর্তৃপক্ষ। সম্প্রতি সংসদে ১৩৯ হেল্পলাইনের বিষয়ে তথ্য পেশ করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি জানান, ২০২০-২১ সালে ১৩৯ নম্বরের মাধ্যমে ৯৯.৯৩ শতাংশ যাত্রীদের অভিযোগের সমাধান করা গিয়েছে। যার মধ্যে ৭২ শতাংশ যাত্রীদের ফিডব্যাক 'সন্তোষজনক' বা 'খুব ভাল' 
এসেছে।

সেরা শিরোনাম

ইরান যুদ্ধই কি কাল হল ট্রাম্পের জন্য ? মিডটার্ম ইলেকশনে ভরাডুবির পরও মার্কিন প্রেসিডেন্ট বললেন ...
ইরান যুদ্ধই কি কাল হল ট্রাম্পের জন্য ? মিডটার্ম ইলেকশনে ভরাডুবির পরও মার্কিন প্রেসিডেন্ট বললেন ...
Trump Political Hit: মিড টার্ম ইলেকশনে ধাক্কা ট্রাম্পের, 'জ্ঞানেশ কুমার থাকলে এমনটা কখনওই হতে দিতেন না', খোঁচা অভিজিৎ দীপকের
মিড টার্ম ইলেকশনে ধাক্কা ট্রাম্পের, 'জ্ঞানেশ কুমার থাকলে এমনটা কখনওই হতে দিতেন না', খোঁচা অভিজিৎ দীপকের
News Live Update : খড়গপুর স্টেশনে উদ্ধার কোটি টাকা
খড়গপুর স্টেশনে উদ্ধার কোটি টাকা
ABP Ananda Top 10, 5 November 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 5 November 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning

ভিডিও

BJP News : দেগঙ্গায় তোলাবাজির টাকা না পেয়ে রেস্তোরাঁয় হামলা-মারধর, তোপ BJP-র স্থানীয় নেতাদের দিকে
Newtown Private Hospital Vandalized News : নিউটাউনের বেসরকারি হাসপাতালে ভাঙচুর চালাল কারা?
BJP News : বেসরকারি রিসর্টে মহিলা ম্যানেজারের সঙ্গে ছাতনার BJP বিধায়কের বচসা! তুঙ্গে রাজনৈতিক তরজা
Assam Encounter News : বিজেপি শাসিত অসমে এনকাউন্টারে নিহত অভিযুক্ত | ABP Ananda
CM Suvendu Adhikari : 'পঞ্চায়েতে ৭১৯০ জনের নিয়োগ হবে', পঞ্চায়েত দফতরের সঙ্গে বৈঠকের পর জানালেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget