এক্সপ্লোর

Jammu Kashmir School: সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পদক্ষেপ, দুদিন স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত কাশ্মীরের শিক্ষা দফতরের

School Close: শ্রীনগর ও অবন্তীপুরা বিমানবন্দরের কাছাকাছি অবস্থিত সমস্ত সরকারি ও বেসরকারি স্কুল ৯ ও ১০ মে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

নয়াদিল্লি: শ্রীনগর ও অবন্তীপুরা বিমানবন্দরের কাছে সমস্ত সরকারি ও বেসরকারি স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামীকাল ৯ মে এবং ১০ মে স্কুল বন্ধ রাখা হবে। কাশ্মীরের স্কুল শিক্ষা দফতর জানিয়েছে, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে স্কুল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। 

স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত: সীমান্তে যুদ্ধের আঁচ। এই পরিস্থিতিতে নির্দেশিকা জারি করে কাশ্মীরের স্কুল শিক্ষা দফতর জানিয়েছে, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বারামুল্লা, কুপওয়ারা, সাব-ডিভিশন (গুরেজ) এবং শ্রীনগর ও অবন্তীপুরা বিমানবন্দরের কাছাকাছি অবস্থিত সমস্ত সরকারি ও বেসরকারি স্কুল ৯ ও ১০ মে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে একইভাবে লুধিয়ানায় সমস্ত স্কুল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৯ এবং ১০ মে লুধিয়ানায় সমস্ত স্কুল বন্ধ থাকবে। রাজস্থানের জোধপুরে সরকারি-বেসরকারি সমস্ত স্কুল ও অঙ্গনওয়াড়ি শিক্ষাকেন্দ্র বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। 

ভারতের ১৫টি সেনা ছাউনিকে টার্গেট করেছিল পাকিস্তান। কিন্তু সব অপচেষ্টা মাঝ আকাশেই ব্যর্থ করে দিল ভারতের আকাশপ্রতিরক্ষা ব্যবস্থা, S-400। আর তারপর ভারতের পাল্টা ড্রোন হামলায় বিকল হয়ে গেল চিন থেকে আনা লাহৌরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহৌরের পাশাপাশি ভারতের ড্রোন হামলা চালিয়েছে রাওয়ালপিণ্ডিতে। এখানেই পাকিস্তান সেনার সদর দফতর। এছাড়াও ড্রোন হামলা চলেছে করাচি, গুজরানওয়ালা, ঘোটকি, অটক-সহ একাধিক এলাকায়। 

মঙ্গলবার ভারতের মিডনাইট স্ট্রাইক 'অপারেশন সিঁদুর'-এ একশোরও বেশি জঙ্গির মৃত্যু হয়েছে। এই প্রেক্ষাপটে বৃহস্পতিবার কেন্দ্রীয় সরকারের সর্বদল বৈঠকে পাকিস্তানের বর্বরোচিত জঙ্গি হামলার জবাবে ভারতের করা পদক্ষেপকে একযোগে সমর্থন জানাল বিরোধীরা। অর্থাৎ দেশের প্রশ্নে সরকার ও বিরোধীদের কোনও বিরোধ নেই। সূত্রের খবর এদিন সর্বদল বৈঠকে প্রতিরক্ষামন্ত্রী জানান, কীভাবে জঙ্গিদের ৯টি ঘাঁটিতে পিন পয়েন্ট আঘাত হানা হয়েছে। এদিন সর্বদল বৈঠকে সংসদের বিশেষ অধিবেশন ডাকার আবেদন জানান লোকসভার বিরোধী দলনেতা রাহুল গাঁধী। অন্যদিকে, পাকিস্তানের পাশাপাশি বাংলাদেশ সীমান্তের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগের কথা কেন্দ্রকে জানান তৃণমূলের লোকসভার নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, "যখন কেউ কেউ জানতে চেয়েছেন যে, ব্রিফিং দিয়ে কেন শুরু হল না। এটা পাশাপাশি রাহুল গান্ধী জানতে চাইলেন। তখন উনি (রাজনাথ সিংহ) বললেন যে, যুদ্ধকালীন সময়ে অনেক পদ্ধতি থাকে। তখন তাঁকে আবার কাউন্টারও করেন রাহুল গাঁধী- কার্গিল যুদ্ধের সময় সেটা করা হয়েছিল। কিন্তু ব্যাপারটা তার বেশি আর এগোয়নি।''

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Barasat: বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
West Bengal News Live : হাওড়া পুরসভা-সংক্রান্ত সংশোধনী বিল পাস
হাওড়া পুরসভা-সংক্রান্ত সংশোধনী বিল পাস
CJI DY Chandrachud: প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবার গুরুদায়িত্বে, রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনালে
প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবার গুরুদায়িত্বে, রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনালে
Indigo Flight : কলকাতা থেকে ২২৪ জনকে নিয়ে রওনা, হঠাৎ বাঁ দিকের ইঞ্জিন বিকল হয়ে পড়ল ইন্ডিগোর বিমানে; ভয়ঙ্কর অভিজ্ঞতা
কলকাতা থেকে ২২৪ জনকে নিয়ে রওনা, হঠাৎ বাঁ দিকের ইঞ্জিন বিকল হয়ে পড়ল ইন্ডিগোর বিমানে; ভয়ঙ্কর অভিজ্ঞতা

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget