এক্সপ্লোর

Ram Mandir Inauguration:সোনার জরির কাজ করা ধুতি ও অঙ্গবস্ত্রে ঝলমল করছে অলঙ্কার, কী ভাবে সাজলেন রামলালা?

Ram Lalla Ornaments:একেবারে নির্ঘণ্ট মেনে অযোধ্যায় রামলালার মূর্তিতে প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠান সম্পন্ন হল আজ। রাজকীয় সাজে সাজানো হয়েছে শ্রীরামচন্দ্রের বিগ্রহকে।

অযোধ্যা: একেবারে নির্ঘণ্ট মেনে অযোধ্যায় রামলালার (Ayodhya Ram Mandir Inauguration) মূর্তিতে প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠান সম্পন্ন হল আজ। রাজকীয় সাজে সাজানো হয়েছে শ্রীরামচন্দ্রের বিগ্রহকে (Ram Idol Ornaments)। অলংকারে সজ্জিত গোটা দেহ। ঠিক কী কী গয়নায় সাজানো হয়েছে তাঁকে?

যা জানা গেল...
শ্রী রামজন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট জানায়, 'অধ্যাত্ম রামায়ণ', 'বাল্মিকী রামায়ণ', 'রামচরিতমানস' ইত্যাদি পুঁথি ঘেঁটে রামলালার বিগ্রহের সাজের বিষয়টি স্থির করা হয়েছে। এই নিয়ে বিস্তর গবেষণা করা হয়, দাবি ট্রাস্টের। তার পরই নির্দিষ্ট সাজপোশাকে সেজে উঠেছেন রামলালা।

  • বেনারসী কাপড়ে তৈরি হয়েছে তাঁর হলুদ ধুতি ও লাল অঙ্গবস্ত্র। খাঁটি সোনার জরি ও সুতোর কাজ করা রয়েছে তাতে। শঙ্খ, চক্র, পদ্ম এবং ময়ুরের চিহ্ন রয়েছে সেই বস্ত্রে।
  • বিগ্রহের সোনার মুকুটে হিরে, চুনি ও পান্নার সাজ ঝলমল করছে। মুকুটের ঠিক মাঝে রয়েছেন সূর্যদেব। উত্তর ভারতের ঐতিহ্যের সঙ্গে সাযুজ্য় রেখে এই মুকুট তৈরি করা হয়েছে।
  • মুকুটের সঙ্গে সাযুজ্য রেখে তৈরি করা হয়েছে বিগ্রহের কর্ণকুন্ডল। তাতেও  হিরে ও চুনি বসানো রয়েছে।
  • রামলালার গলায় শোভা পাচ্ছে অর্ধচন্দ্রাকৃতি স্বর্ণহার। ফুলের কাজ করা এই হার একাধিক পাথর দিয়ে তৈরি। মাঝখানে সূর্যদেবের ছবি।
  • একেবারে হৃৎপিণ্ডের কাছে রয়েছে কৌস্তুভ মণি। বিশাল চুনি ও হিরে দিয়ে তৈরি এই মণির সঙ্গে হিন্দুদের বিশ্বাস জড়িয়ে রয়েছে। অনেকের ধারণা, শ্রীবিষ্ণু এবং তাঁর অবতারের প্রত্যেকে এই মণি ধারণ করেন।
  • অর্ধচন্দ্রাকৃতি গলার হারের পরেই রয়েছে আরও একটি গয়না। বিশাল পেনডেন্ট বসানো সেই গয়নাও দামি পাথরে সজ্জিত। 'পাদিকা' নামের এই অলংকারও মহার্ঘ বস্তু দিয়ে তৈরি।
  • এছাড়াও তৃতীয় একটি গয়না পরানো হয়েছে রামলালাকে। তার নাম 'বৈজয়ন্তী' বা 'বিজয়মালা।'বাজুবন্ধ, কঙ্কন ও মুদ্রিকা তো রয়েছেই। কোমরের কাছে পরানো হয়েছে 'কাঞ্চি' বা  'করধানি।' রয়েছে। সব মিলিয়ে একেবারে রাজকীয় সাজ রামলালার।
  •  

উদ্বোধন...
সংকল্প করলেন। প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠানে যোগ দিলেন গর্ভগৃহে। তারপর ১১ দিনের আচার-বিধি শেষে উপবাস ভঙ্গ করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বহু শতকের প্রতীক্ষার ঘটেছে অবসান। তারপর জনগনের উদ্দেশে ভাষণ দিতে গিয়ে গলা বসে আসে মোদির। ভাষণ শুরু করেন রামের নামে জয়ধ্বনি দিয়ে। বলেন, 'অনেক কিছু বলার আছে, কিন্তু কণ্ঠ অবরুদ্ধ'। আবেগতাড়িত হয়ে মোদি বলেন, 'বহু শতাব্দীর অপেক্ষার পর রাম এলেন আমাদের মাঝে। এই মুহূর্ত একটা অলৌলিক মুহূর্ত'। দীর্ঘ প্রতীক্ষার পর এই মুহূর্ত এল। তাই তিনি বললেন, 'আমাদের তপস্যায় কিছু তো খামতি ছিল, আজ তা পূরণ হল'। 

আরও পড়ুন:প্রাণপ্রতিষ্ঠা শেষে রাম লালার পায়ে সাষ্টাঙ্গ প্রণাম, ১১ দিন পর উপবাসভঙ্গ মোদির

 

  •  

সেরা শিরোনাম

CM Suvendu on Chorbagan Stampede :
"থিমের নামে প্যান্ডেলের ভিতরে অন্ধকার করে রেখে..মানুষের জীবন অনেক মূল্যবান", পুজোয় পদপিষ্ট হয়ে শিশু-সহ ১৯ জনের মৃত্যুতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
ABP Ananda Top 10, 18 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 18 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Suvendu on Chorbagan Stampede : চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
News Live Updates: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget