এক্সপ্লোর

Ram Mandir Inauguration: ৪ ঘণ্টার পূজাপাঠের পর গর্ভগৃহে বসলেন 'রাম লালা'

Ram Lalla Idol: দীর্ঘ প্রক্রিয়া ও পর্যবেক্ষণের পরে বেছে নেওয়া হয়েছিল এই মূর্তিটিকে। এই মূর্তিটি তৈরি করেছেন শিল্পী অরুণ যোগীরাজ।

অযোধ্যা: রামমন্দিরের (Ram Mandir Inauguration) গর্ভগৃহে বসল রাম লালার (Ram Lalla idol) মূর্তি। বৃহস্পতিবার প্রায় চার ঘণ্টা ধরে যজ্ঞ এবং বিধি মেনে প্রথাপালন ও মন্ত্রোচ্চারণের পরে গর্ভগৃহে মূর্তি বসানো হয়।

৫১ ইঞ্চি লম্বা কৃষ্ণ পাথরের তৈরি পাঁচ বছর বয়সের ভগবান রামের মূর্তি এটি। দীর্ঘ প্রক্রিয়া ও পর্যবেক্ষণের পরে বেছে নেওয়া হয়েছিল এই মূর্তিটিকে। এই মূর্তিটি তৈরি করেছেন শিল্পী অরুণ যোগীরাজ। 

মাইসোরের শিল্পী তিনি। বিভিন্ন ধাপ পেরিয়ে বাছাই করা হয়েছিল ৩ জন শিল্পীকে। তাঁদের মধ্যে একজনের তৈরি মূর্তি স্থান পাবে গর্ভগৃহে এমনটাই কথা ছিল। ৫১ ইঞ্চি লম্বা পাঁচ বছরের বালক রামের দাঁড়ানো ভঙ্গিতে মূর্তি তৈরির কথা বলা হয়েছিল। শেষ পর্যন্ত অরুণ যোগীরাজের মূর্তি বেছে নেওয়া হয়। ২২ জানুয়ারি হবে প্রাণ প্রতিষ্ঠা।

 

এখনও চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। গুজরাত থেকে আনা হয়েছে ১০৮ ফুট দীর্ঘ ধূপ। আগরা থেকে অযোধ্যায় আনা হয়েছে ৫৬ রকমের পেড়া। উদ্বোধন-পর্বের এক সপ্তাহ আগেই শুরু হয়ে গিয়েছে পূজার্চনা ও বিধি পালন। শ্রী রামজন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের তরফে জানানো হয়েছিল, সরযূ নদীর তীরে 'দশবিধ' স্নান, বিষ্ণু পুজো এবং গোমাতার উদ্দেশে নৈবেদ্য প্রদান করা হবে। আজ রামলালার বাল্যকালের মূর্তি নিয়ে অযোধ্যায় বের করা হবে শোভাযাত্রা। মঙ্গল কলসে করে সরযূর জল মন্দিরে নিয়ে আসেন ভক্তরা। ২১ জানুয়ারি পর্যন্ত চলবে নানারকম আচার-অনুষ্ঠান। 

এদিনই ডাকটিকিট উদ্বোধন:
অযোধ্যার রাম মন্দির (Ayodhya Ram Mandir) উদ্বোধন উপলক্ষে প্রকাশিত হল স্মারক ডাকটিকিট (commemorative postage stamps)। একটি নয়, একাধিক ডাকটিকিট প্রকাশ করা হয়েছে। রামায়ণের গুরুত্বপূর্ণ চরিত্র তাতে স্থান পেয়েছেন। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) উদ্বোধন করেন এই স্মারক ডাকটিকিটের। এছাড়া একটি ডাকটিকিটের বইও উদ্বোধন করেছেন তিনি।

আরও পড়ুন:  কলকাতার পর এবার হলদিয়া, রামমন্দির উদ্বোধনের আগে গীতাপাঠের আয়োজন

সেরা শিরোনাম

Abhijeet Dipke on Modi-Shah: ‘কোনও বন্ডে সই করিনি, মোদি-শাহকে ভয় পাই না, একশোবার জেলে ভরে ভরুন’, ঘোষণা অভিজিৎ দীপকের
‘কোনও বন্ডে সই করিনি, মোদি-শাহকে ভয় পাই না, একশোবার জেলে ভরে ভরুন’, ঘোষণা অভিজিৎ দীপকের
Kolkata: পশ্চিমবঙ্গের চেহারা বদলেছে, উদ্যোগপতিরা বিনিয়োগ করতে চাইছেন: শমীক ভট্টাচার্য
পশ্চিমবঙ্গের চেহারা বদলেছে, উদ্যোগপতিরা বিনিয়োগ করতে চাইছেন: শমীক ভট্টাচার্য
News Live Updates: দিল্লির কনট প্লেসে নতুন করে উত্তেজনা, বাম সংগঠনগুলির বিক্ষোভে উত্তপ্ত কনট প্লেস, ধরপাকড় পুলিশের
দিল্লির কনট প্লেসে নতুন করে উত্তেজনা, বাম সংগঠনগুলির বিক্ষোভে উত্তপ্ত কনট প্লেস, ধরপাকড় পুলিশের
Gyanesh Kumar: ‘জ্ঞানেশ কুমারের ফাইল আছে সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও’, বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী
‘জ্ঞানেশ কুমারের ফাইল আছে সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও’, বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী

ভিডিও

Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার
CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget