এক্সপ্লোর

Ram Mandir Ayodhya: রামনবমীর জন্য প্রস্তুতি রাম মন্দিরে, রামলালার জন্য ৫৬ ভোগ, দর্শনার্থীদের জন্য বিশেষ চমক!

Ram Mandir Timing:রাম নবমীর দিনে রাম মন্দিরে ভিড় আরও বাড়তে পারে বলেই মনে করছে রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট

নয়া দিল্লি: রাম নবমী (Ram Navami) উদযাপনের জন্য প্রস্তুত হচ্ছে রাম মন্দিরও (Ram Mandir)। চৈত্র মাসের শুক্লপক্ষের প্রতিপদ তিথি থেকে শুরু হয় চৈত্র নবরাত্রি। এ বছর ৯ এপ্রিল থেকে শুরু হচ্ছে চৈত্র নবরাত্রি। একই ১৭ এপ্রিল রাম নবমী উদযাপনের মাধ্যমে শেষ হবে। নয় দিন ধরে চলবে পুজো। এবারের নবরাত্রি হবে রামনগরী অযোধ্যার জন্য বিশেষ। রাম মন্দিরেও চৈত্র নবরাত্রির প্রস্তুতি চলছে পুরোদমে।       

রাম মন্দিরের অনুষ্ঠানসূচী

জানা গিয়েছে, ৯ এপ্রিল রামলালার দরবারে কলশ স্থাপনের মাধ্যমে ৯ দিনের নবরাত্রির আচার শুরু হবে। ১৭ এপ্রিল রাম জন্মোৎসব উপলক্ষে একটি অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। প্রসঙ্গত, প্রায় ৫০০ বছর পর রাম মন্দিরে রাম জন্মোৎসব পালিত হবে। রাম মন্দিরের পুরোহিতদের মতে, ৯ এপ্রিল একটি রৌপ্য কলশ স্থাপন করা হবে এবং ৯ দিন ধরে প্রতিদিন রীতি অনুযায়ী দেবী দুর্গার পূজা করা হবে। রাম মন্দিরে চৈত্র নবরাত্রির ৯ দিনে শক্তি পূজা ও দুর্গা সপ্তশতী পাঠ করা হবে।

বছর পর প্রথমবারের মতো রাম মন্দিরে রাম জন্মোৎসব পালিত হবে। এ জন্য বিশেষ প্রস্তুতি নেওয়া হবে। রামলালাকে দেওয়ার জন্য ৫৬ ধরনের ভোগ প্রস্তুত করা হবে। ভোগ নিবেদনের পর তা ভক্তদের মধ্যে প্রসাদ হিসেবে বিতরণ করা হবে।

এদিকে, রাম নবমী উপলক্ষে রামলালাকে দর্শনের সময়ও বারিয়ে দেওয়া হল। ওই ন'দিন রামমন্দির ১৪ ঘণ্টা থেকে বেড়ে ২০ ঘণ্টা পর্যন্ত খোলা থাকবে। প্রত্যেক দর্শনার্থী যাতে প্রসাদ পান সেই ব্যবস্থাও রাখা হচ্ছে। এছাড়াও গোটা এলাকাজুড়ে বসছে এলইডি স্ক্রিন। প্রসার ভারতীর উদ্যোগে অযোধ্যার বিভিন্ন এলাকায় রাম মন্দিরে রাম নবমী উদযাপনের সরাসরি সম্প্রচার করা হবে। 

রাম নবমীর দিনে রাম মন্দিরে ভিড় আরও বাড়তে পারে বলেই মনে করছে রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট। তাঁদের তরফে জানান হয়েছে দর্শনার্থীর সংখ্যা সেদিন লক্ষাধিক হতে পারে। এতদিন তিনটি সারি করে ভক্তরা দর্শনের জন্য মন্দিরে প্রবেশ করতেন এবার তা বাড়িয়ে সাতটি সারি করা হবে বলে জানান হয়েছে। 

অযোধ্যার রাজা দশরথ । তাঁর তিন রানির মধ্যে বড় কৌশল্যা । তাঁদেরই সন্তান রাম। রামচন্দ্র শুধুমাত্র পুরাণ বা মহাকাব্যে বর্ণিত একটি চরিত্র নয়, হিন্দু ধর্মাবলম্বীদের কাছে রাম ঈশ্বর, পরম পুজ্য। রাম ভারতীয়দের মনে বাস করেন। দশরথের  জ্যেষ্ঠ পুত্র রামের জন্মগ্রহণের দিনটিই রাম নবমী হিসেবে পালিত হয় । মনে করা হয়, রাম বিষ্ণুর সপ্তম অবতার। তিনি  ত্রেতা যুগে জন্ম নেন। শুক্লপক্ষের নবম দিনে পড়ে রাম নবমী।         

সেরা শিরোনাম

West Bengal News Live: বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অবশেষে যাদবপুর থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অবশেষে যাদবপুর থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
এত নোংরা শৌচালয় ? সরকারি অফিসে নিজেই বাথরুম সাফাই করলেন মন্ত্রী
এত নোংরা শৌচালয় ? সরকারি অফিসে নিজেই বাথরুম সাফাই করলেন মন্ত্রী
Hyderabad Aston Martin Crash: সাংসদের ছেলের গাড়ি পিষে দিয়েছে তরুণীকে, সাফাই দিয়ে বাবা বলছেন, 'ওই তো হাসপাতালে নিয়ে গিয়েছে...'
সাংসদের ছেলের গাড়ি পিষে দিয়েছে তরুণীকে, সাফাই দিয়ে বাবা বলছেন, 'ওই তো হাসপাতালে নিয়ে গিয়েছে...'
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই

ভিডিও

Saokat Molla : প্রাক্তন তৃণমূল বিধায়কের বিরুদ্ধে আরও কড়া ধারা চায় NIA | ABP Ananda Live
BJP : 'আয়ুষ্মান কার্ড না থাকলে সেক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা', নতুন নিয়ম স্বাস্থ্য দফতরের
Dilip Ghosh: বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পরই ক্যাম্পাসে ABVP-র হামলা, হুঁশিয়ারি দিলীপের
BJP Government: 'যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতীককে অসম্মান করা হয়েছে', বললেন অর্থমন্ত্রী
Kolkata News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget