এক্সপ্লোর

Biryani Blunder: শ্রীরামের ছবি দেওয়া প্লেটে বিরিয়ানি বিক্রি ঘিরে উত্তেজনা

Biryani Blunder: ভগবান শ্রীরামচন্দ্রের ছবি ছাপানো প্লেটে বিরিয়ানি বিক্রি করছিল উত্তর-পশ্চিম দিল্লির জাহাঙ্গীরপুরী এলাকার এক দোকানদার। স্থানীয় হিন্দু সংগঠনগুলির সদস্যরা তা দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।

নয়াদিল্লি: ভগবান শ্রীরামচন্দ্রের (Lord Ram) ছবি ছাপানো প্লেটে বিরিয়ানি (Biryani) বিক্রির জেরে উত্তেজনা ছড়াল উত্তর-পশ্চিম দিল্লির (Delhi) জাহাঙ্গীরপুরী এলাকায়। খবর পেয়ে পুলিশ গিয়ে ওই বিরিয়ানির দোকান থেকে রামের ছবি দেওয়া দুটি ডিসপোজাল প্লেট বাজেয়াপ্ত করেছে। বিষয়টি নিয়ে তদন্তও শুরু হয়েছে।

রবিবার স্থানীয় হিন্দু সংগঠনগুলির পক্ষ থেকে বিষয়টি প্রথমে লক্ষ্য করা হয়। তারপরই এই ঘটনার কথা ছড়িয়ে পড়ে। জাহাঙ্গীরপুরীর ওই বিরিয়ানির দোকানের একটি ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়াতে। তাতে দেখা যায়, একটি বিরিয়ানির দোকানের সামনে প্রচুর ভিড় জমে গেছে। সবাই লক্ষ্য করছে কীভাবে দোকানদার রামের ছবি ছাপানো ডিসপোজাল প্লেটে বিরিয়ানি খেতে দিচ্ছে ক্রেতাদের। আর ক্রেতারা বিরিয়ানি খেয়ে সেই প্লেট ফেলে দিচ্ছে ডাস্টবিনে। বিষয়টি ভালোভাবে লক্ষ্য করার পরেই স্থানীয় হিন্দু সংগঠনের সদস্যরা চেপে ধরেন ওই বিরিয়ানি বিক্রেতাকে। তাঁদের পূজিত দেবতার ছবি দেওয়া প্লেটে কেন বিরিয়ানি বিক্রি করা হচ্ছে তা জানতে চান। এভাবে মানুষের ভাবাবেগ আঘাত করে কী লাভ হচ্ছে তারও উত্তর চান।

 

বিষয়টিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ানোর খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। তারা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার পাশাপাশি ওই বিরিয়ানির দোকান থেকে ভগবান রামের ছবি ছাপানো দুটি প্লেটও উদ্ধার করে। পরে ঘটনাটির তদন্ত চলছে বলে জানান এক পুলিশ আধিকারিক।

আরও পড়ুন: Amit Shah Assets Declared: রকেটের গতিতে সম্পত্তি বৃদ্ধি গৃহবধূ সোনালের, স্ত্রী ও নিজের সম্পত্তির হিসেব দিলেন অমিত শাহ

ইতিমধ্যে এইভাবে বিরিয়ানি বিক্রির ছবি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ। সন্দীপ নামে একজন টুইটারাট্টি ঘটনাটির তীব্র প্রতিবাদ করে টুইট করেন, "ওই দোকানদার ইচ্ছা করেই এই কাজ করেছে। ও নিজেও জানে বিষয়টি ভুল, কিন্ত তারপরও ভগবান রামের ছবি দেওয়া প্লেটে বিরিয়ানি পরিবেশন করে যাচ্ছে।"

শিল্পা নামে একজন টুইট করেন, "দিল্লির জাহাঙ্গীরপুরীতে ভগবান রামের ছবি দেওয়া প্লেটে বিরিয়ানি পরিবেশন করা হচ্ছে। হিন্দু সংগঠনগুলির চোখে এই ঘটনা পড়তেই তারা পুলিশকে খবর দেয়। তারা দেখতে পায় বিরিয়ানি খাওয়ার জন্য প্লেটগুলো ব্যবহার করার পরে ডাস্টবিনে ফেলে দেওয়া হচ্ছে। দয়া করে দোকানের মালিকের নাম জিজ্ঞাসা করবেন না।"

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

News Live Updates: চোরবাগানে পুজো প্যান্ডেলে বিপর্যয়, মৃত ১৯, আহত ১৪, দায় কার?
চোরবাগানে পুজো প্যান্ডেলে বিপর্যয়, মৃত ১৯, আহত ১৪, দায় কার?
News Live Updates: 'সমস্ত পুজো মণ্ডপের VIP পাস বাতিল', চোরবাগান বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত
'সমস্ত পুজো মণ্ডপের VIP পাস বাতিল', চোরবাগান বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত
Kunal Ghosh: যাদবপুরে সিপিএমের স্টলে কুণাল ঘোষ, কিনলেন বিমান বসুর ওপর লেখা বই, যা বললেন..
যাদবপুরে সিপিএমের স্টলে কুণাল ঘোষ, কিনলেন বিমান বসুর ওপর লেখা বই, যা বললেন..
Durga Puja Weather Update: সপ্তমীতে ফের বৃষ্টি ! অষ্টমীতেও দুর্যোগ ? পুজোর বাকি দিন গুলোর আবহাওয়া নিয়ে বড় আপডেট IMD-র
সপ্তমীতে ফের বৃষ্টি ! অষ্টমীতেও দুর্যোগ ? পুজোর বাকি দিন গুলোর আবহাওয়া নিয়ে বড় আপডেট IMD-র

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget