এক্সপ্লোর

Rath Yatra: রেকর্ড ভিড়ে পুরীতে পদপিষ্ট পরিস্থিতি, ভয়ঙ্কর গরমেই অসুস্থ হয়ে পড়ছেন ভক্তরা?

Rath Yatra 2024: সূত্রের খবর, শ্রীক্ষেত্রতে বর্তমানে যেমন গরম, তেমনই জলীয় বাষ্পের আধিক্যর জেরে আর্দ্রতা বেড়েছে।

পুরী: রথযাত্রার দিনেই পুরীতে মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। রথযাত্রা শুরুর কিছুক্ষণ পরেই পড়ে গিয়ে আহত কয়েকজন, স্থানীয় সূত্রে খবর। এর মধ্যে হাসপাতালে নিয়ে গেলে একজনকে মৃত বলে ঘোষণা, স্থানীয় সূত্রে খবর। কীভাবে মৃত্যু হল ওই ব্যক্তির, সে ব্যাপারে প্রশাসনের তরফে এখনও কিছু জানা যায়নি। প্রসঙ্গত,  দুপুর থেকেই ভিড়ের চাপ, ঠেলাঠেলিতে অসুস্থ হয়ে পড়েন অনেকে। 

কিন্তু কেন এমন ঘটনা ঘটল? 

সূত্রের খবর, শ্রীক্ষেত্রতে বর্তমানে যেমন গরম, তেমনই জলীয় বাষ্পের আধিক্যর জেরে আর্দ্রতা বেড়েছে। এর মধ্যে প্রবল ভিড়। আবহাওয়ার সঙ্গে ভিড়ের জন্য এমন ঘটনা ঘটেছে। রবিবার সন্ধ্যা পর্যন্ত এমন আবহাওয়া থাকে। ফলে ভিড়ে অনেকেই অস্বস্তি বোধ করেন। সূত্রের খবর, ৩০০ জনেরও বেশি ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে।                                                                                       

স্বাস্থ্যমন্ত্রী মুকেশ মহালিং, মুখ্য সচিব মনোজ আহুজা এবং স্বাস্থ্য সচিব শালিনী পণ্ডিতও হাসপাতালগুলিতে ছুটে গিয়েছেন চিকিৎসাধীন ব্যক্তিদের দেখতে। তাঁদের স্বাস্থ্যের খোঁজখবরও নিয়েছেন। 

এদিকে পদপিষ্ট পরিস্থিতি তৈরি হওয়ার রবিবার সন্ধ্যায় কিছুক্ষণের জন্য বন্ধ থাকে রথযাত্রা। সোমবার আবার শুরু হবে। রবিবার ৭ জুলাইয়ের পর সোমবার ৮ জুলাইও ওড়িশায় ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার। 

আরও পড়ুন, রথের দিনে মর্মান্তিক মৃত্যু, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ৫ জনের, গুরুতর আহত ৫০

এদিকে রথযাত্রার দিনে এমন ঘটনা কীভাবে ঘটল তা বর্ণনা করতে দিয়ে এক স্বেচ্ছাসেবক বলেন, 'ভগবান বলভদ্রের রথ একটু সামনের দিকে এগিয়ে যাওয়ার সময় হঠাৎ নিরাপত্তা কর্ডনের বাইরে ভিড় বেড়ে যায়। এদিকে, আমরা ভিড়ের মধ্যে মৃত বৃদ্ধকে মাটিতে পড়ে থাকতে দেখেছি। আমরা সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে আসি। হাসপাতালে যাওয়ার পথে আমরা তাকে সিপিআর দিয়েছিলাম এবং হাসপাতালের ডাক্তার তাকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেও পরে মৃত ঘোষণা করেন।'

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

Union Cabinet Reshuffle : শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?
শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?
Pakistan Minister: পাকিস্তানি মন্ত্রীকে 'না' কেন্দ্রের, তাজমহল ও নিজামুদ্দিন দরগা না দেখে পূর্ব নির্ধারিত সময়েই পাকিস্তান ফিরতে হবে তাঁকে
পাকিস্তানি মন্ত্রীকে 'না' কেন্দ্রের, তাজমহল ও নিজামুদ্দিন দরগা না দেখে পূর্ব নির্ধারিত সময়েই পাকিস্তান ফিরতে হবে তাঁকে
News Live: রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD
রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD
Rajastan Panchayat Election Results 2026: রাজস্থানের পঞ্চায়েত ভোটে নাস্তানাবুদ BJP, দাপট দেখাল কংগ্রেস
রাজস্থানের পঞ্চায়েত ভোটে নাস্তানাবুদ BJP, দাপট দেখাল কংগ্রেস

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget