এক্সপ্লোর

RBI Locker Guidelines: গুনতে হবে আরও টাকা, বদলে যাচ্ছে ব্যাঙ্কের লকারে আমানত রাখার নিয়ম

কোন ব্যাঙ্কে লকারের পরিস্থিতি কী তা জানাতে বলা হয়েছে কেন্দ্রীয় ব্যাঙ্ককে।মূলত, ব্যাঙ্কগুলিতে খালি লকারের সংখ্যা ও আবেদনকারীদের (ওয়োটিং লিস্ট)অপেক্ষার তালিকা সম্পর্কে জানাতে বলেছে RBI।

নয়াদিল্লি: ব্যাঙ্কের লকারে আমানত রাখলে গুনতে হবে আরও টাকা। পুরোনো ও নতুন ব্যাঙ্কের লকার গ্রাহকদের জন্য সংশোধিত নির্দেশিকা জারি করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। আগামী ১ জানুয়ারি থেকে চালু হবে এই নিয়ম।

নতুন নির্দেশিকা অনুসারে- আমানতের লকার(deposit lockers) নিরাপদ হেফাজত(safe custody)ও নিবন্ধের সুবিধা(article facility)-র নিয়ম বদল করা হয়েছে। সংশোধিত নিয়মে লকারের ভাড়া বাড়িয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। কোন ব্যাঙ্কে লকারের পরিস্থিতি কী তা জানাতে বলা হয়েছে কেন্দ্রীয় ব্যাঙ্ককে।মূলত, ব্যাঙ্কগুলিতে খালি লকারের সংখ্যা ও আবেদনকারীদের (ওয়োটিং লিস্ট)অপেক্ষার তালিকা সম্পর্কে জানাতে বলেছে RBI।

কী রয়েছে নতুন নির্দেশিকায় ?

১ এবার থেকে লকার খোলার ক্ষেত্রে গ্রাহককে টার্ম ডিপোজিট রাখার জন্য বলতে পারবে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। এই টার্ম ডিপোজিটের মধ্যে তিন বছরের লকারের ভাড়া ছাড়াও লকার খোলার টাকা নিয়ে নেবে ব্যাঙ্ক। লকারের ভাড়াটে ভাড়া না দিলে সমস্যা হতে পারে ব্যাঙ্কের। সেই কারণেই এই নতুন নিয়ম বলে মনে করছে বিশেষজ্ঞরা। যদিও আরবিআই-এর তরফে জানিয়ে দেওয়া হয়েছে, এই নিয়ম কেবল নতুন লকার  গ্রাহকদের জন্য লাগু হবে। পুরোনো গ্রাহকদের টার্ম ডিপোজিট দিতে বাধ্য করতে পারবে না ব্যাঙ্ক।
২ চাইলেই লকারে বেআইনি কিছু সরঞ্জাম রাখতে পারবেন না গ্রাহক। লকার নেওয়ার আগেই সেই চুক্তিপত্র স্টাম্প পেপারে স্বাক্ষর করিয়ে নেবে ব্যাঙ্ক কর্তৃপক্ষ।
৩ এবার থেকে তিন বছর লকারের ভাড়া না দিলে গ্রাহকের লকার ভাঙতে পারবে ব্যাঙ্ক কর্তৃপক্ষ।
৪ লকার এগ্রিমেন্টের ক্ষেত্রে কোনও ধরনের বেআইনি চুক্তি রাখতে পারবে না ব্যাঙ্ক কর্তপক্ষ। চাইলে এই চুক্তিপত্রের রিভিউ করা যেতে পারে।
৫ ক্লেইম সেটলমেন্টের ক্ষেত্রে বোর্ডের অনুমোদিত নীতি থাকতে হবে ব্যাঙ্কের।
৬ প্রাকৃতিক দুর্যোগের কারণে লকারের সম্পদের কোনও ক্ষতি হলে তার জন্য দায়ী থাকবে না ব্যাঙ্ক কর্তৃপক্ষ। এই প্রাকৃতিক দুর্যোগকে 'অ্যাক্টস অফ গড' বা ভগবানের কারণে হয়েছে বলেই ধরে নেওয়া হবে। তবে ব্যাঙ্কেরও দায়িত্ব থাকবে, তারা যেন এই ধরনের বিপর্যয় থেকে লকারকে সুরক্ষিত রাখেন। 
৭ ব্যাঙ্কের শাখা অনুযায়ী খালি লকারের তালিকা জমা দিতে বলা হয়েছে রিজার্ভ ব্যাঙ্ককে। সেখানে লকারের আবেদনকারী গ্রাহকের ওয়েটিং নম্বরও উল্লেখ করতে বলেছে কেন্দ্রীয় ব্যাঙ্ক।    

সেরা শিরোনাম

JNU Molestation Case: JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
Calcutta High Court: বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট,
বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট, "ওঁনারা বই বিক্রি করতে চান, খাবার না.."
Ganga Boat Capsizes : ভয়াবহ, গঙ্গায় উল্টে গেল যাত্রীবাহী নৌকা, দুর্ঘটনায় অন্তত ১১ জনের মৃত্যু বিহারে ; অধিকাংশই নাবালক
ভয়াবহ, গঙ্গায় উল্টে গেল যাত্রীবাহী নৌকা, দুর্ঘটনায় অন্তত ১১ জনের মৃত্যু বিহারে ; অধিকাংশই নাবালক
News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget