এক্সপ্লোর

অযোধ্যা, রাম নিয়ে প্রধানমন্ত্রী ওলির দাবিতে আলোড়ন, রাজনীতি নেই, অযোধ্যার গুরুত্ব, সাংস্কৃতিক মূল্যকে খাটো করা উদ্দেশ্য ছিল না, সাফাই নেপালের

ওলির গতকালের সত্যিকারের অযোধ্যা নেপালে, ভগবান রাম নেপালি, এহেন মন্তব্যে ব্যাপক জলঘোলা হচ্ছে। সোমবার তিনি সাংবাদিকদের সামনে রামের জন্মস্থান অযোধ্যা নেপালের অন্তর্ভুক্ত বলে মন্তব্য করেন, আরও বলেন, রাম নেপালি, ভারত ‘নকল অযোধ্যা’ বানিয়ে নেপালের সাংস্কৃতিক ঐতিহ্যে হস্তক্ষেপ করেছে।

কাঠমান্ডু: নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলির অযোধ্যা ও রামকে নিয়ে সাম্প্রতিক মন্তব্য ঘিরে বিতর্কের আগুনে জল ঢালতে শেষ পর্যন্ত আসরে নেমে সেদেশের বিদেশমন্ত্রক সাফাই দিল, উনি কারও আবেগ, অনুভূতিতে আঘাত করতে চাননি। অযোধ্যার গুরুত্ব, তাত্পর্য্য, সাংস্কৃতিক মূল্যকে ছোট করার উদ্দেশ্যও তাঁর ছিল না। ওলির গতকালের সত্যিকারের অযোধ্যা নেপালে, ভগবান রাম নেপালি, এহেন মন্তব্যে ব্যাপক জলঘোলা হচ্ছে। সোমবার তিনি সাংবাদিকদের সামনে রামের জন্মস্থান অযোধ্যা নেপালের অন্তর্ভুক্ত বলে মন্তব্য করেন, আরও বলেন, রাম নেপালি, ভারত ‘নকল অযোধ্যা’ বানিয়ে নেপালের সাংস্কৃতিক ঐতিহ্যে হস্তক্ষেপ করেছে। নেপালি ভাষায় রামায়ণ রচয়িতা আদিকবি ভানুভক্ত আচার্য্য়ের ২০৭ তম জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে তিনি দাবি করেন, আসল অযোধ্যা নেপালের বীরগঞ্জের পশ্চিমে। এই তত্ত্বের ব্যাখ্যা করতে গিয়ে তিনি নাকি এমন প্রশ্নও করেন, অযোধ্যা যদি ভারতেই হবে, তবে কেন রাম সীতাকে বিয়ে করতে জনকপুর পর্যন্ত যাবেন! নেপালি মিডিয়ায় প্রকাশিত খবর অনুসারে ওলি বলেছেন, ভারত যে জায়গাটাকে অযোধ্যা বলছে, সেটাই আসল অযোধ্যা হলে ভগবান রাম ও সীতা তো তার কাছাকাছি কোথাও বিয়ে করতেন। নেপালের ভারতীয় ভূখণ্ডকে নিজের বলে দেখিয়ে নতুন রাজনৈতিক মানচিত্র প্রকাশ করা, দ্বিপাক্ষিক সম্পর্কে চিনের প্রভাব বাড়তে দেওয়া- নানা ইস্যুতে যখন নয়াদিল্লি-কাঠমান্ডু সম্পর্কে জটিলতা মাথাচাড়া দিয়েছে, তখনই তাতে বাড়তি মাত্রা যোগ করেছে ওলির বিতর্কিত মন্তব্য। হিন্দু সংগঠনগুলি তাঁর মন্তব্যে তীব্র অসন্তোষ প্রকাশ করেছে। চিনের পরোক্ষ মদতেই নেপালি প্রধানমন্ত্রী এমন কথাবার্তা বলছেন বলে ভারতে নানা মহলের আশঙ্কা। তবে নেপালের তরফে বিবৃতি দিয়ে ব্যাখ্যা করা হয়েছে যে, ওলির বক্তব্যের সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই। বিবৃতিতে বলা হয়েছে, শ্রীরাম ও তাঁর সঙ্গে সম্পর্কিত জায়গাগুলিকে ঘিরে নানা মিথ, রেফারেন্স আছে। শ্রীরাম, রামায়ণ ও এই সমৃদ্ধিশালী সভ্যতার সঙ্গে যুক্ত জায়গাগুলির ব্যাপারে তথ্য সংগ্রহের জন্য রামায়ণের মধ্যে দিয়ে তুলে ধরা বিস্তারিত সাংস্কৃতিক ভূগোল নিয়ে আরও গবেষণা, পড়াশোনার প্রয়োজন, প্রধানমন্ত্রী শুধুমাত্র এটাই বলতে চেয়েছেন। ভারতে উত্তেজনা যাতে থিতিয়ে আসে, সেজন্য বিবৃতিতে দুদেশের নেতাদের হাতে ২০১৮-র মে মাসে সূচনা হওয়া রামায়ণ সার্কিটের প্রসঙ্গও তোলা হয়েছে। ওই সার্কিটের একটি গুরুত্বপূর্ণ অংশ জনকপুর-অযোধ্যা যাত্রী বাস সার্ভিস। বলা হয়েছে, এসব দেখিয়ে দিচ্ছে, আমাদের দুটি দেশ ও জনগণের মধ্যে সময়ের পরীক্ষায় উত্তীর্ণ সাংস্কৃতিক বন্ধন কতটা সুদৃঢ়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: 'সিঙ্গুরে ফিরবে টাটা, এমন কিছু করব না...', ফের বললেন শিল্পমন্ত্রী তাপস রায়
'সিঙ্গুরে ফিরবে টাটা, এমন কিছু করব না...', ফের বললেন শিল্পমন্ত্রী তাপস রায়
Viral News: বন্ধুকে ২৮ কোটি টাকার সম্পত্তি লিখে দিলেন ১৯ বছরের তরুণ, ফ্ল্যাট, ফিক্সড ডিপোজিট সব কিছু, মা-বাবার প্রতি বীতশ্রদ্ধ হয়েই কি?
বন্ধুকে ২৮ কোটি টাকার সম্পত্তি লিখে দিলেন ১৯ বছরের তরুণ, ফ্ল্যাট, ফিক্সড ডিপোজিট সব কিছু, মা-বাবার প্রতি বীতশ্রদ্ধ হয়েই কি?
US-Iran War: হরমুজ প্রণালীতে ফের জাহাজে হামলা, আগুনে ভস্মীভূত সবকিছু, প্রাণে বাঁচতে জলে ঝাঁপ, এখনও নিখোঁজ ১ ভারতীয়
হরমুজ প্রণালীতে ফের জাহাজে হামলা, আগুনে ভস্মীভূত সবকিছু, প্রাণে বাঁচতে জলে ঝাঁপ, এখনও নিখোঁজ ১ ভারতীয়
Who is Pooj Kumari Jha: পুত্রসন্তান চেয়েছিল পরিবার, ছোট্ট থেকে লড়াই, এক চান্সেই UPSC ক্লিয়ার, আজ বাংলাদেশকে ভুল ধরিয়ে দিলেন IPS অফিসার পূজা কুমারী ঝা
পুত্রসন্তান চেয়েছিল পরিবার, ছোট্ট থেকে লড়াই, এক চান্সেই UPSC ক্লিয়ার, আজ বাংলাদেশকে ভুল ধরিয়ে দিলেন IPS অফিসার পূজা কুমারী ঝা

ভিডিও

Weather News: রথের আগেই তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কোন কোন জেলা ?
Sebaasray Scam: অভিষেকের সেবাশ্রয় নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ মালদা মেডিক্যাল কলেজের ইন্টার্নের
TMC News: 'উনি তো আমন্ত্রিত নন', 'ঋতব্রত-তৃণমূল'-র বৈঠকে নির্মল ঘোষের উপস্থিতি নিয়ে বললেন ঋতব্রত
Suvendu Adhikari News: 'আমরা চাই না, কোনও সংস্থা সরাসরি জমি কিনে আরেকটা সিঙ্গুর-নন্দীগ্রাম হোক', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Sukanta Majumdar: 'সব ব্যাঙ-এর মতো লাফ দিয়ে দিয়ে এদিকে, ওদিকে যাচ্ছে', তৃণমূলকে কটাক্ষ সুকান্ত মজুমদারের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Narendra Modi: ৩০ বছর আগে উপহার পেয়েছিলেন মাফলার, টুপি আর গ্লাভস; নিউজিল্যান্ড গিয়ে সেই সব কথাই বললেন নরেন্দ্র মোদি
৩০ বছর আগে উপহার পেয়েছিলেন মাফলার, টুপি আর গ্লাভস; নিউজিল্যান্ড গিয়ে সেই সব কথাই বললেন নরেন্দ্র মোদি
Argentina vs Switzerland: স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
FIFA World Cup 2026: ভাগ্য সহায় ছিল বলেই জিতেছে দল, সেমিফাইনালে পৌঁছলেও ক্ষুব্ধ ইংল্যান্ড কোচ টুশেল
ভাগ্য সহায় ছিল বলেই জিতেছে দল, সেমিফাইনালে পৌঁছলেও ক্ষুব্ধ ইংল্যান্ড কোচ টুশেল
FIFA World Cup 2026: জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম
জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম
FIFA World Cup Final: বিশ্বকাপ ফাইনালের মাঠ কিনে বাড়িতে সাজিয়ে রাখার সুযোগ! ফিফা করল বড় ঘোষণা
বিশ্বকাপ ফাইনালের মাঠ কিনে বাড়িতে সাজিয়ে রাখার সুযোগ! ফিফা করল বড় ঘোষণা
Cockroach Janta Party Protests: ‘আমি মহাত্মা গাঁধী নই, অন্যের মধ্যে নায়ক না খুঁজে…’, ধর্নামঞ্চ থেকে দেশকে বার্তা সোনম ওয়াংচুকের, ১৫ দিন ধরে অনশনে
‘আমি মহাত্মা গাঁধী নই, অন্যের মধ্যে নায়ক না খুঁজে…’, ধর্নামঞ্চ থেকে দেশকে বার্তা সোনম ওয়াংচুকের, ১৫ দিন ধরে অনশনে
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Embed widget