এক্সপ্লোর

Baby Ariha: প্রবাসে সন্তানের উপর অধিকার হারিয়েছেন, ভারতীয় দম্পতির হয়ে সরব জয়া বচ্চন, তলব করা হল জার্মান দূতকে

German Foster Care: ঘটনাটি ২০২১ সালের। সে বছর সেপ্টেম্বর মাস থেকে জার্মানির শিশু কল্যাণ বিভাগের জিম্মায় রয়েছে আরিহা শাহ (Ariha Shah) নামের ওই শিশুটি।

নয়াদিল্লি: বিদেশে ভারতীয় দম্পতির কোল থেকে শিশুকে কেড়ে নেওয়ার অভিযোগ ছিল। ঘটনাচক্রে একই সময় ওই বিষয় নিয়ে ছবি মুক্তি পেয়েছিল বড়পর্দায়। তাই 'বেবি আরিহা'কে নিয়ে উত্তাল ভারতও (German Foster Care)। তার পর দেড় মাস কেটে গেলেও, বেশিদূর এগোয়নি বিষয়টি। তবে এবার সংসদে 'বেবি আরিহা'কে ভারতে ফেরানোর দাবি তুললেন সাংসদ জয়া বচ্চন। আর তার পরই জার্মান রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে বলে জানাল ভারত। (Baby Ariha) 

ঘটনাটি ২০২১ সালের। সে বছর সেপ্টেম্বর মাস থেকে জার্মানির শিশু কল্যাণ বিভাগের জিম্মায় রয়েছে আরিহা শাহ (Ariha Shah) নামের ওই শিশুটি। জার্মান সরকারের হতে আরিহার দায়িত্ব সমর্পণ করে সে দেশের আদালত। অসাবধনতাবশত শিশুটি আঘাতপ্রাপ্ত হয় বলে দাবি শিশুটির মা-বাবা।  কিন্তু অভিযুক্ত দম্পতির সেই দাবি খারিজ করে দেয় আদালত। বরং ইচ্ছাকৃত ভাবেই শিশুটিকে আঘাত করা হয়েছিল বলে জানিয়ে দেয় আদালত। 

জার্মান আদালতে আবেদন খারিজ হওয়ার পর, এবছরের গোড়ার দিকে ভারত সরকারের দ্বারস্থ হন অভিযুক্ত দম্পতি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের কাছে বিষয়টিতে হস্তক্ষেপ করার আর্জি জানান। শিশুটিকে ভারতে ফেরাতে ভারত সরকারের সাহায্য প্রার্থনা করেন। সংবাদমাধ্যমে তাঁদের বলতে শোনা গিয়েছিল, "আরিহাকে ১৪০ কোটি ভারতবাসীর হাতে ছেড়ে দিলাম আমরা।"

আরও পড়ুন: Forest Conservation (Amendment) Bill: সীমান্ত থেকে ১০০ কিমি পর্যন্ত সংরক্ষিত বনভূমি নিধনে সায়! অরণ্যের অধিকার আইনে সংশোধন, বিল পাস সংসদে

মাস দেড়েক আগে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হলেও, মাঝে ধামাচাপা পড়ে গিয়েছিল। বৃহস্পতিবার সংসদে বিষয়টি নিয়ে সরব হন সমাজবাদী পার্টির সাংসদ জয়া। সংসদের বাইরে আরিহার মাকে সঙ্গে নিয়ে সরকারের উদ্দেশে তিনি বলেন, "সকলের সামনে ধারা শাহর কথা তুলে ধরছি আমি, যাঁর মেয়ে দু'বছর ধরে জার্মান সরকারের জিম্মায় রয়েছেন। ভারতীয় সাংসদদের কাছে সাহায্য চাইছেন তিনি। সাংস্কৃতিক পার্থক্যের জন্য শিশুটিকে নিয়ে কড়া অবস্থান নিয়েছে জার্মান সরকার। বিদেশমন্ত্রী এবং জার্মান দূতাবাসের কাছে বিষয়টিতে হস্তক্ষেপ করতে অনুরোধ করছি।"

এর পরই বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি বিবৃতি দেন। তিনি বলেন, "বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছি আমরা। আগেও এ নিয়ে বার বার নিজেদের বক্তব্য তুবলে ধরেছি আমরা। আমরা উদ্বিগ্ন যে, সংস্কৃতিগত পার্থক্যের দরুণ ভারতীয় অধিকার খর্ব হয়েছে ফস্টার হোমে। চলতি সপ্তাহেই জার্মান দূতকে তলব করা হয়েছিল। ওঁকে গোটা বিষয়টি জানানো হয়েছে। শিশুটিকে জার্মানি থেকে ভারতে যত শীঘ্র সম্ভব ফেরানোর অনুরোধ জানানো হয়েছে। জার্মান কর্তৃপক্ষের সঙ্গে বিষয়টি নিয়ে যোগাযোগ রাখছি আমরা। বিষয়টি নিয়ে চাপ বাড়িয়ে যাব আমরা।" বিদেশমন্ত্রকের তরফের জানানো হয়েছে, জার্মান রাষ্ট্রদূত ফিলিপ একারম্যানকে ডেকে পাঠানো হয়েছিল। শিশুটিকে ভারতে ফিরিয়ে দিতে আর্জি জানানো হয়েছে তাঁকে। 

সাত মাস বয়সে আরিহাকে জার্মান যুবকল্যাণ দফতরের হাতে তুলে দেয় সে দেশের আদালত। তার পর থেকে তাদের জিম্মাতেই রয়েছে শিশুটি। আর সন্তানকে ফিরে পেতে মরিয়া লড়াই চালিয়ে যাচ্ছেন তার মা-বাবা। ভারতের তরফে সেই নিয়ে লাগাতার তদ্বির করা হচ্ছে জার্মান কর্তৃপক্ষের তরফে। ভারতীয় শিশুটির নিজের ভাষায় কথা বলা ও শেখা, নিজের সংস্কৃতিতে বেড়ে ওঠা এবং ব্যক্তিগত ধর্মাচরমের অধিকার রয়েছে বলে ভারতের তরফে জানানো হয়েছে। গত বছর ডিসেম্বরে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বিষয়টি নিয়ে কথা বলেন জার্মান বিদেশমন্ত্রী আনালেনা বেরবকের সঙ্গেও। কিন্তু আজও মা-বাবার কাছে ফিরতে পারেনি আরিহা।

এর আগে, ভারত সরকারের জনকল্যাণ বিভাগের হাতে আরিহাকে তুলে তুলে দেওয়া হোক বলে আবেদন জানিয়েছিলেন অভিযুক্ত দম্পতি। অসাবধানতায় আঘাত লেগে গিয়েছে বলে দাবি করেন তাঁরা। কিন্তু জার্মান আদালতে তাঁদের সেই আবেদনও গৃহীত হয়নি। বরং ২০২১ সালের এপ্রিল মাসে আরিহার মাথায় এবং পিঠে যে আঘাতের চিহ্ন পাওয়া যায় এবং পরবর্তী কালে ২০২১ সালের সেপ্টেম্বর মাসে তার যৌনাঙ্গে যে আঘাতের চিহ্ন মেলে, তার ভিত্তিতে কড়া অবস্থান নেয় জার্মানির আদালত। আদালত জানায়,  অভিযুক্ত দম্পতির কাছে মোটেই সুরক্ষিত নয় আরিহা। মা-বাবা ইচ্ছাকৃত ভাবেই তাকে আঘাত করেছে। আঘাত নিয়ে প্রশ্ন করলে, তাঁরা নিজেদের দাবি-দাওয়ার পক্ষে যথেষ্ট যুক্তি দেখাতে পারেননি এবং বার বার বয়ান বদল করেছেন বলেও জানায় আদালত।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhijeet Dipke : মন্ত্রীদের সন্তানদের সরকারি স্কুলে ভর্তির ডাক অভিজিতের, 'নিজেদের কাজের ওপর ভরসা করেন না ?'
Abhijeet Dipke : মন্ত্রীদের সন্তানদের সরকারি স্কুলে ভর্তির ডাক অভিজিতের, 'নিজেদের কাজের ওপর ভরসা করেন না ?'
Purulia News: আচমকা স্রোতের টান, বাইক-সহ ভেসে গেলেন চালক, চাঞ্চল্য পুরুলিয়ায়
আচমকা স্রোতের টান, বাইক-সহ ভেসে গেলেন চালক, চাঞ্চল্য পুরুলিয়ায়
West Bengal News Live : SIR পর্বে মোথাবাড়িতে জুডিশিয়াল অফিসারদের ওপর হামলা, এবার NIA-র স্ক্যানারে বিধায়কের স্বামী
SIR পর্বে মোথাবাড়িতে জুডিশিয়াল অফিসারদের ওপর হামলা, এবার NIA-র স্ক্যানারে বিধায়কের স্বামী
News Live Updates: 'রাজ্যে সরকার বদল হয়েছে, CBI তদন্তের নির্দেশ দিতেই পারে', আইপ্যাক মামলায় আদালতে বললেন আইনজীবী তথা তৃণমূল সাংসদ মেনকা গুরুস্বামী
'রাজ্যে সরকার বদল হয়েছে, CBI তদন্তের নির্দেশ দিতেই পারে', আইপ্যাক মামলায় আদালতে বললেন আইনজীবী তথা তৃণমূল সাংসদ মেনকা গুরুস্বামী

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget