এক্সপ্লোর

জাত, ধর্মের ঊর্ধ্বে উঠে জীবনসঙ্গী বেছে নেওয়া মৌলিক অধিকার, বলল এলাহাবাদ হাইকোর্ট

আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, প্রাপ্তবয়স্ক দুজন মানুষের জীবনসঙ্গী বেছে নেওয়ার অধিকার শুধুমাত্র ব্যক্তি স্বাধীনতার মধ্যে পড়ে না। বরং সংবিধানের ২১ নং ধারা অনুযায়ী, জীবনসঙ্গী বেছে নেওয়ার অধিকার মৌলিক অধিকারের মধ্যেও পড়ে। এমনকী একই লিঙ্গের দুজন ব্যক্তিও একসঙ্গে থাকতে পারেন বলে মত আদালতের। আর এক্ষেত্রে কোনও ব্যক্তি বা পরিবার বাধা হয়ে দাঁড়াতে পারে না।

এলাহাবাদ: জাতপাত এবং ধর্মীয় ভেদাভেদের ঊর্ধ্বে উঠে জীবনসঙ্গী বেছে নেওয়ার অধিকার আছে সবার। একটি মামলার পরিপ্রেক্ষিতে এই রায় দিল এলাহাবাদ হাইকোর্ট। এক মুসলিম যুবক বিয়ে করেছিলেন হিন্দু তরুণীকে। ধর্ম বদলে মুসলিম হন ওই তরুণী। এরপরই এফআইআর দায়ের করেন ওই তরুণীর বাবা, মা। উত্তরপ্রদেশের কুশিনগর জেলার বাসিন্দা সালামাত আনসারি এবং প্রিয়াঙ্কা খারওয়ার। দম্পতির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ওই তরুণীর বাবা। এরপরই এলাহাবাদ হাইকোর্টে পিটিশন দাখিল করে ওই দম্পতি। বিচারপতি পঙ্কজ নকভি এবং বিচারপতি বিবেক অগ্রবালের বেঞ্চ জানিয়ে দেয়, পছন্দের জীবনসঙ্গী বেছে নেওয়ার পূর্ণ অধিকার তাঁদের আছে। বেঞ্চ জানিয়েছে, সালামাত এবং প্রিয়াঙ্কাকে হিন্দু বা মুসলিম হিসেবে আদালত দেখছে না। তাঁরা প্রাপ্তবয়স্ক। নিজেদের জীবনসঙ্গী বেছে নেওয়ার পূর্ণ স্বাধীনতা আছে ওঁদের। এক বছরের বেশি সময় ধরে তাঁরা একসঙ্গে আছেন। আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, প্রাপ্তবয়স্ক দুজন মানুষের জীবনসঙ্গী বেছে নেওয়ার অধিকার শুধুমাত্র ব্যক্তি স্বাধীনতার মধ্যে পড়ে না। বরং সংবিধানের ২১ নং ধারা অনুযায়ী, জীবনসঙ্গী বেছে নেওয়ার অধিকার মৌলিক অধিকারের মধ্যেও পড়ে। এমনকী একই লিঙ্গের দুজন ব্যক্তিও একসঙ্গে থাকতে পারেন বলে মত আদালতের। আর এক্ষেত্রে কোনও ব্যক্তি বা পরিবার বাধা হয়ে দাঁড়াতে পারে না। গত ১১ নভেম্বরের এই রায় সোমবার আনুষ্ঠানিক ভাবে প্রকাশ্যে আনে এলাহাবাদ হাইকোর্ট। এদিকে লাভ জেহাদ রুখতে তৎপর দেশের বিজেপি-শাসিত বেশ কয়েকটি রাজ্যের সরকার। তাদের দাবি, মুসলিম যুবকরা প্রেমের ফাঁদে জড়িয়ে হিন্দু মেয়েদের বিয়ে করে ধর্ম বদলাতে বাধ্য করছে। তাই লাভ জেহাদ বন্ধে পুরনো দুটি রায়ের ভিত্তিতে নতুন আইন আনার তোড়জোড় করছে যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশ সরকার। কিন্তু এলাহাবাদ হাইকোর্টের এই রায়ে অস্বস্তিতে পড়তে পারে তারা। প্রসঙ্গত, ২০১৪ এবং ২০২০ সালে দুটি রায় দেয় আদালত। নূর জাহান মামলায় সুরক্ষা চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল এক দম্পতি। কিন্তু সেই আবেদন খারিজ করে দেয় আদালত। প্রিয়াংসি মামলায় ধর্মান্তকরণ করেন এক মুসলিম তরুণী। এই মামলাতেও সুরক্ষা চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন দম্পতি। চলতি বছর অক্টোবর মাসে রায় দেয় আদালত। এরপরই লাভ জেহাদ নিয়ে নয়া আইনের পথে এগয় উত্তরপ্রদেশ সরকার। উত্তরপ্রদেশের পাশাপাশি হরিয়ানা, মধ্য় প্রদেশ, কর্নাটকের মতো রাজ্য়ও এই আইনের পথে হাঁটছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Barasat: বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
West Bengal News Live : হাওড়া পুরসভা-সংক্রান্ত সংশোধনী বিল পাস
হাওড়া পুরসভা-সংক্রান্ত সংশোধনী বিল পাস
CJI DY Chandrachud: প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবার গুরুদায়িত্বে, রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনালে
প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবার গুরুদায়িত্বে, রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনালে
Indigo Flight : কলকাতা থেকে ২২৪ জনকে নিয়ে রওনা, হঠাৎ বাঁ দিকের ইঞ্জিন বিকল হয়ে পড়ল ইন্ডিগোর বিমানে; ভয়ঙ্কর অভিজ্ঞতা
কলকাতা থেকে ২২৪ জনকে নিয়ে রওনা, হঠাৎ বাঁ দিকের ইঞ্জিন বিকল হয়ে পড়ল ইন্ডিগোর বিমানে; ভয়ঙ্কর অভিজ্ঞতা

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget