এক্সপ্লোর

চলন্ত ট্রেনের সঙ্গে ছুটে চার মাসের বাচ্চার দুধের পাউচ মা-কে দিলেন আরপিএফ কনস্টেবল, নগদ পুরস্কার ঘোষণা রেলমন্ত্রীর

রেলমন্ত্রী পীযুষ গয়াল তাঁর কর্তব্যবোধে মুগ্ধ হয়ে ট্যুইট করেছেন, রেল পরিবারের প্রশংসনীয় কাজ। আরপিএফ কনস্টেবল ইন্দর সিংহ যাদব অনুকরণযোগ্য কর্তব্যবোধের পরিচয় দিয়েছেন। একটি চারমাসের বাচ্চার দুধ পৌঁছে দিতে তিনি ট্রেনের পিছন পিছন দৌড়েছেন। ওর জন্য গর্ব প্রকাশ করছি। ওর মানবিক ভূমিকাকে স্বীকৃতি দিতে আর্থিক পুরস্কার ঘোষণা করেছি।

নয়াদিল্লি: শ্রমিক স্পেশাল ট্রেনের এক যাত্রীর চার মাসের বাচ্চার দুধের প্যাকেটের ব্যবস্থা করে মানবিকতা, কর্তব্য বোধের উদাহরণ স্থাপন করলেন এক আরপিএফ জওয়ান। ইন্দর সিংহ যাদব নামে ওই কনস্টেবল ভোপাল স্টেশনের প্ল্যাটফর্মে পাবলিক অ্যাড্রেস সিস্টেমে ঘোষণা করছিলেন, স্টেশনে ঢুকতে থাকা বেলগাঁও-গোরক্ষপুর শ্রমিক স্পেশাল ট্রেনের যাত্রীরা যাতে কেউ ট্রেন থেকে না নামেন। ট্রেনটি ভোপাল স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে ঢুকলে তারই এক মহিলা যাত্রী, শরিফ হাসমি তাঁকে অনুরোধ করেন, যদি তাঁর চার মাসের বাচ্চার জন্য একটু দুধের ব্যবস্থা করা যায়। বেলগাঁওয়ে চেষ্টা করেও দুধ জোগাড় করতে পারেননি তিনি। একটা বাচ্চা দুধ পাচ্ছে না, শুনে মন খারাপ হয়ে যায় কনস্টেবল ইন্দরের। বাচ্চাটাও কাঁদছিল। সঙ্গে সঙ্গে ‘দু মিনিট অপেক্ষা করুন’, হাসমিকে বলেই দুধ কিনতে স্টেশনের ঠিক বাইরেই একটি দোকানে দৌড়ে যান ইন্দর। এদিকে তাঁর ছুটে যাওয়া আর দৌড়ে ফেরার সময়টুকুর মধ্যেই শ্রমিক স্পেশাল ট্রেন চলতে শুরু করে দেয়। আস্তে আস্তে গতি বাড়তে থাকে ট্রেনের। স্টেশনের সিসিটিভি-তে ওঠা দৃশ্যে দেখা যাচ্ছে, এক হাতে সার্ভিস রাইফেল, আরেক হাতে দুধের পাউচ নিয়ে ইন্দর ট্রেনের সঙ্গে সঙ্গেই ছুটছেন। শেষমেষ তাঁর প্রাণপণ প্রয়াস সফল হয়। ছুটন্ত ট্রেনের জানালা দিয়ে হাসমির হাতে তিনি পৌঁছে দেন দুধের পাউচ। চারদিন আগের এই ঘটনার ভিডিও ভাইরাল হতেই ইন্দরের ভূমিকার ভূয়সী প্রশংসা হয়। তবে বারো ক্লাস পর্যন্ত পড়া কনস্টেবল বলেছেন, আমি নিশ্চিত ছিলাম, একবারও মনে হয়নি যে, দুধের পাউচটা দিতে পারব না। রোজ শরীরচর্চা করেন বলে নিজের ফিটনেসের ওপর অগাধ আস্থা আছে বলে জানালেন। রেলমন্ত্রী পীযুষ গয়াল তাঁর কর্তব্যবোধে মুগ্ধ হয়ে ট্যুইট করেছেন, রেল পরিবারের প্রশংসনীয় কাজ। আরপিএফ কনস্টেবল ইন্দর সিংহ যাদব অনুকরণযোগ্য কর্তব্যবোধের পরিচয় দিয়েছেন। একটি চারমাসের বাচ্চার দুধ পৌঁছে দিতে তিনি ট্রেনের পিছন পিছন দৌড়েছেন। ওর জন্য গর্ব প্রকাশ করছি। ওর মানবিক ভূমিকাকে স্বীকৃতি দিতে আর্থিক পুরস্কার ঘোষণা করেছি। রেলমন্ত্রী একটি ভিডিও ট্যুইট করেছেন যাতে বাচ্চাটার মা-কে বলতে শোনা যাচ্ছে, ইন্দর যাদবকে সাহায্যের জন্য ধন্যবাদ। তিনিই আসল হিরো। গত ৫ বছর হল ভোপাল আরপিএফ স্টেশনে কাজ করছেন ইন্দর। আগে ছিলেন লখনউয়ে। তিন বছর আগেও তিনি দুটি বাচ্চাকে তাদের মায়ের সঙ্গে মিলিয়ে দিতে সাহায্য করেছিলেন। বাচ্চাদুটোকে ভোপাল স্টেশনে ফেলে ট্রেন মাকে নিয়ে চলে যায়। ইন্দর উদ্যোগ নিয়ে ব্যবস্থা করেন যাতে ওদের মা জুন্নারদেও স্টেশনে নেমে যান। তাঁর কাছে ওদের পৌঁছে দেন তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Birbhum Money Found: ১৫ কেজি সোনা, সাড়ে ২৮ কোটি নগদ, বীরভূমে মিনার মণ্ডলের বাড়িতে অভিযান শেষে মিলল কী কী ?
Birbhum Money Found: ১৫ কেজি সোনা, সাড়ে ২৮ কোটি নগদ, বীরভূমে মিনার মণ্ডলের বাড়িতে অভিযান শেষে মিলল কী কী ?
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
E20 Petrol: ইথানল পেট্রোল ব্য়বহারে ক্ষতি হচ্ছে ইঞ্জিনের? কমে যাচ্ছে মাইলেজ? ‘বিজ্ঞানসম্মত প্রমাণ নেই’, লোকসভায় বললেন নিতিন গডকড়ী
ইথানল পেট্রোল ব্য়বহারে ক্ষতি হচ্ছে ইঞ্জিনের? কমে যাচ্ছে মাইলেজ? ‘বিজ্ঞানসম্মত প্রমাণ নেই’, লোকসভায় বললেন নিতিন গডকড়ী
Madan Mitra: 'ডেথ আর বার্থ সার্টিফিকেট ছাড়া সবই দিয়ে দিয়েছি', ED- র ৮ ঘণ্টা জেরার পর বললেন মদন মিত্র
'ডেথ আর বার্থ সার্টিফিকেট ছাড়া সবই দিয়ে দিয়েছি', ED- র ৮ ঘণ্টা জেরার পর বললেন মদন মিত্র

ভিডিও

Birbhum Money Recovery | অবসরপ্রাপ্ত সরকারি কর্মীর বাড়িতে কীভাবে সোনা-টাকার পাহাড়?
Birbhum News | রাজকোষে চুরি করে তৃণমূল আমলে দুর্নীতির মিনার তৈরি বাংলায়? | ABP ANANDA LIVE
Kalyan Banerjee |
7th Pay Commission | সপ্তম বেতন কমিশনের চেয়ারম্যান বদল, বিজ্ঞপ্তি জারি অর্থ দফতরের
Chok Bhanga 6ta | রাজকোষে চুরি করে তৃণমূল আমলে দুর্নীতির মিনার তৈরি বাংলায়? | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Birbhum News: চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
IIT-Kanpur Website : 'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Embed widget