এক্সপ্লোর

RSS chief Mohan Bhagwat : ভারতীয় সমাজের অবিচ্ছেদ্য অংশ .... LGBTQ+ সম্প্রদায় নিয়ে কী ভাবনা RSS এর? স্পষ্ট করলেন মোহন ভাগবত

RSS Chief Mohan Bhagwat on LGBTQ+: LGBTQ+ সম্প্রদায় সমাজেরই অংশ, তাঁদের মর্যাদা ও স্বীকৃতি প্রাপ্য: মোহন ভাগবত

 

অতীতে সমলিঙ্গে বিয়ে  বিষয়ে   সমর্থন জানাতে পারেনি আরএসএস। তবে আবারও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)-এর সরসঙ্ঘচালক মোহন ভাগবত এলজিবিটিকিউ+ (LGBTQ+) সম্প্রদায় নিয়ে  বিশেষ পর্যবেক্ষণ ব্যক্ত করলেন। বললেন, মানুষ ভারতীয় সমাজের অবিচ্ছেদ্য অংশ। তাঁদের সমাজ থেকে বিচ্ছিন্ন না করে সম্মান ও মর্যাদার সঙ্গে গ্রহণ করা উচিত। রবিবার হায়দরাবাদের একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ভারতীয় ঐতিহ্য বরাবরই লিঙ্গ ও যৌন বৈচিত্র্যকে স্বীকৃতি দিয়েছে এবং সমাজে তাদের জন্য একটি স্থান নিশ্চিত করেছে।

ভাগবতের মতে, "তাঁরাও মানুষ, তাঁদেরও বেঁচে থাকার অধিকার রয়েছে"। সমাজে বিভিন্ন ধরনের যৌন ও লিঙ্গ পরিচয়ের মানুষের অস্তিত্ব নতুন নয়। তিনি বলেন, কিছু মানুষের এই পরিচয় জন্মগত বা প্রাকৃতিক, আবার কিছু ক্ষেত্রে তা মানসিক বা শারীরিক প্রবণতার মাধ্যমে গড়ে উঠতে পারে। তবে যে কারণেই হোক, তাঁদের সমাজের বাইরে ঠেলে দেওয়ার কোনও প্রশ্নই ওঠে না।তিনি বলেন, "তাঁরাও মানুষ এবং অন্য সবার মতো তাঁদেরও সম্মানের সঙ্গে বেঁচে থাকার অধিকার রয়েছে। ভারতীয় সমাজে তাঁদের জন্যও একটি স্থান রয়েছে।"

ভারতীয় ঐতিহ্যের উদাহরণ তুলে ধরলেন আরএসএস প্রধান

মোহন ভাগবত দাবি করেন, ভারতীয় সংস্কৃতি ঐতিহাসিকভাবে এই ধরনের সম্প্রদায়কে স্বীকৃতি দিয়েছে। তাঁর কথায়, আজও এই সম্প্রদায়ের নিজস্ব দেবতা, মন্দির এবং মহামণ্ডলেশ্বর রয়েছেন, যাঁরা কুম্ভ মেলার মতো ধর্মীয় আয়োজনে অংশগ্রহণ করেন। এর মাধ্যমে তিনি বোঝাতে চান, ভারতীয় সমাজে দীর্ঘদিন ধরেই তাঁদের অস্তিত্ব ও ভূমিকা স্বীকৃত।

LGBTQ+ প্রসঙ্গে এটাই প্রথম মন্তব্য নয়, সমকামিতা ও LGBTQ+ সম্প্রদায় নিয়ে এর আগেও একাধিকবার মত প্রকাশ করেছেন আরএসএস প্রধান। ২০২৩ সালের জানুয়ারিতে আরএসএস-ঘনিষ্ঠ একটি পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, LGBTQ+ সম্প্রদায়ের মানুষের নিজস্ব ব্যক্তিগত ও সামাজিক পরিসর থাকা উচিত এবং তাঁদের অন্য সবার মতোই বেঁচে থাকার অধিকার রয়েছে।  এরও আগে, ২০১৯ সালে একটি বই প্রকাশ অনুষ্ঠানে তিনি মহাভারতের শিখণ্ডীর মতো চরিত্রের উল্লেখ করে বলেন, ভারতীয় সমাজে লিঙ্গ ও যৌন বৈচিত্র্যের অস্তিত্ব বহু প্রাচীন। তাঁর মতে, এই বিষয়টিকে অযথা চাঞ্চল্যকর না করে সমাজের উচিত বাস্তবতা হিসেবে গ্রহণ করা।

২০১৮ সালে সুপ্রিম কোর্ট ভারতীয় দণ্ডবিধির ৩৭৭ ধারা আংশিকভাবে বাতিল করে প্রাপ্তবয়স্কদের পারস্পরিক সম্মতিতে সমলিঙ্গের সম্পর্ককে অপরাধের আওতার বাইরে রাখা হয়। তবে এখনও ভারতে সমলিঙ্গের বিয়ে আইনগত স্বীকৃতি পায়নি। পাশাপাশি LGBTQ+ সম্প্রদায়ের দাবি করা আরও কিছু নাগরিক অধিকার এখনও আইনি স্বীকৃতির অপেক্ষায় রয়েছে। তবে LGBTQ+ সম্প্রদায়ের মানুষের প্রতি বৈষম্যের বিরোধিতা করলেও, সমলিঙ্গের বিয়ের বিষয়ে বরাবর সতর্ক অবস্থান নিয়েছে আরএসএস।  ২০২৩ সালে সুপ্রিম কোর্ট সমলিঙ্গের বিয়েকে আইনি স্বীকৃতি না দেওয়ার যে রায় দেয়, তাকে স্বাগত জানিয়েছিল তারা।   

 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Abhijeet Dipke : 'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
News Live Update : নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে জয়ের পর বিজেপির বিজয় মিছিল
নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে জয়ের পর বিজেপির বিজয় মিছিল
Rahul Gandhi : রাহুল গান্ধীকে মেসেজ জ্ঞানেশ কুমারের ? উত্তাল আন্দোলনের মাঝে কী জানাতে চাইলেন?
রাহুল গান্ধীকে মেসেজ জ্ঞানেশ কুমারের ? উত্তাল আন্দোলনের মাঝে কী জানাতে চাইলেন?
Jantar Mantar Delhi Protest: যন্তর মন্তরে আর করা যাবে না কোনও বিক্ষোভ-ধর্না, বড় সিদ্ধান্ত জানাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক
যন্তর মন্তরে আর করা যাবে না কোনও বিক্ষোভ-ধর্না, বড় সিদ্ধান্ত জানাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক
Advertisement

ভিডিও

BJP Protest: খড়গপুর পুরসভার গেটে BJP-র পক্ষ থেকে বিক্ষোভ , গেটে তালা লাগিয়ে বিক্ষোভ
Mahua Maitra | SFI নেত্রী ঐশী ঘোষকে আটক করে বাসে তুলছে পুলিশ, ভিডিও পোস্ট মহুয়া মৈত্রের
Sagar News | স্থানীয়দের রোষের মুখে তৃণমূল নেতা | ABP Ananda LIVE
Kharagpur Municipality | খড়গপুর পুরসভার গেটে তালা লাগিয়ে বিক্ষোভ | ABP Ananda LIVE
Suvendu Adhikari |
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget