এক্সপ্লোর

Russian Helicopter Missing: মাঝ আকাশে রহস্যজনক ভাবে নিখোঁজ রুশ হেলিকপ্টার, সওয়ার ছিলেন ২২ জন

Russian Helicopter: রাশিয়ার Interfax সংবাদ সংস্থা জানিয়েছে, শনিবার Mi-8 হেলিকপ্টারটি কামচাটকার ভাশকাজেৎস ভলকেনো থেকে আকাশে ওড়ে।

মস্কো: যাত্রী সমেত মাঝ আকাশ থেকে নিখোঁজ রুশ হেলিকপ্টার। তিন হেলিকপ্টার কর্মী-সহ মোট ২২ জন হেলিকপ্টারে সওয়ার ছিলেন। কামচাটকা উপদ্বীপের আকাশ থেকে হেলিকপ্টারটি নিখোঁজ হয়ে গিয়েছে বলে খবর। হেলিকপ্টারটির খোঁজে তল্লাশি শুরু হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে গন্তব্যে না পৌঁছনোয় খোঁজ শুরু হয় হেলিকপ্টারটির। এখনও পর্যন্ত খোঁজ মেলেনি। (Russian Helicopter Missing)

রাশিয়ার Interfax সংবাদ সংস্থা জানিয়েছে, শনিবার Mi-8 হেলিকপ্টারটি কামচাটকার ভাশকাজেৎস ভলকেনো থেকে আকাশে ওড়ে।  Mi-8 হেলিকপ্টারটি দুই ইঞ্জিন বিশিষ্ট হেলিকপ্টার। ১৯৬০ সালে হেলিকপ্টারটির নকশা তৈরি হয়। রাশিয়া ছাড়াও প্রতিবেশী দেশগুলিতে ওই হেলিকপ্টারের ব্যবহার চোখে পড়ে। (Russian Helicopter)

হেলিকপ্টারটির খোঁজে উদ্ধারকারীদের একাধিক দল গঠন করা হয়েছে। হেঁটে তল্লাশি চালাচ্ছে একটি দল। তল্লাশি চলছে আকাশপথেও। রাশিয়ার ফেডারেল এয়ার ট্রান্সপোর্ট এজেন্সি জানিয়েছে, সকালে ভাশকাজেৎস ভলকেনো থেকে আকাশে উড়েছিল হেলিকপ্টারটি। এলাকায় সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছিল, ঘন কুয়াশার প্রকোপও ছিল। 

আরও পড়ুন: What is Symbiosexuality: সমকামিতা, উভকামিতার পর সম্পর্কের সমীকরণে নয়া সংযোজন, Symbiosexuality কী, জানালেন গবেষকরা

এই ঘটনায় তদন্তও শুরু হয়েছে। ট্রাফিক সেফটি আইন এবং ট্রান্সপোর্ট অপারেশন্স আইন লঙ্ঘন করে হেলিকপ্টারটি উড়ছিল কি না দেখা হচ্ছে। তবে Mi-8 হেলিকপ্টার আগেও একাধিক বার দুর্ঘটনার কবলে পড়েছে। তাই ঠিক কী ঘটেছিল, তাও খতিয়ে দেখা হচ্ছে বলে খবর। এমনিতে কামচাটকা পর্যটকদের মধ্যে অত্যন্ত জনপ্রিয়। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর কামচাটকা মস্কোর ৬ হাজার কিলোমিটার পূর্বে অবস্থিত। আলাস্কার ২ হাজার কিলোমিটার পূর্বে কামচাটকা র অবস্থান। বছরভর সেখানে পর্যটকদের আনাগোনা লেগে থাকে। 

এর আগে, গত ১২ অগাস্ট এমনই একটি Mi-8 হেলিকপ্টার দুর্ঘটনাগ্রস্ত হয়। ১৬ জনকে নিয়ে কামচাটকায় ভেঙে পড়ে হেলিকপ্টারটি। Mi-8 হেলিকপ্টার পরিচালনা করে Vityaz-Aero সংস্থা। ১২ অগাস্ট যে কপ্টারটি ভেঙে পড়ে, তাতে ১৩ জন যাত্রী এবং তিন কপ্টার কর্মী সওয়ার ছিলেন। কামচাটকার দক্ষিণে হ্রদের মধ্যে ভেঙে পড়ে সেটি। মস্কো এবং সেন্ট পিটার্সবার্গ থেকে পর্যটকদের নিয়ে আকাশে উড়েছিল হেলিকপ্টারটি। একেবারে হ্রদের জলেই ভেঙে পড়ে সেটি। 

জানুয়ারি মাসে মস্কোমুখী একটি চার্টার বিমান ভেঙে পড়ে আফগানিস্তানে। সেটি ছিল ফ্রান্সের দাসোঁর তৈরি ফ্যালকন ১০ বিমান। বিমানে চার কর্মী এবং দুই যাত্রী সওয়ার ছিলেন। পাটায়া থেকে মস্কো যাচ্ছিল। আফগানিস্তান জানায়, তাদের দেশের উপর দিয়ে যাওয়ারই কথা ছিল না বিমানটির। যান্ত্রিক গোলযোগের জেরেই বিমানটি ভেঙে পড়ে বলে জানা যায়।

সেরা শিরোনাম

West Bengal News Live: 'যতবার ভোটে, ততবার হার', মমতার সঙ্গে এবার অভিষেককেও হারানোর চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর
'যতবার ভোটে, ততবার হার', মমতার সঙ্গে এবার অভিষেককেও হারানোর চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর
Kolkata Metro: রবিবার প্রায় সারাদিন শহরের একটা বড় অংশে বন্ধ মেট্রো চলাচল! ট্রেন চলবে আংশিকভাবে
রবিবার প্রায় সারাদিন শহরের একটা বড় অংশে বন্ধ মেট্রো চলাচল! ট্রেন চলবে আংশিকভাবে
ABP Ananda Top 10,30 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,30 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
India Poverty Rate: কমে গেল ভারতের দারিদ্র্যের হার, কোন পথে সাফল্য ? বড় তথ্য প্রকাশ বিশ্ব ব্যাঙ্কের
কমে গেল ভারতের দারিদ্র্যের হার, কোন পথে সাফল্য ? বড় তথ্য প্রকাশ বিশ্ব ব্যাঙ্কের

ভিডিও

Kakoli Ghosh Dastidar | Indranil -কে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন Kakoli, কী বললেন তিনি?
Ayushman Card | সরকারি কর্মীদের স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান কার্ড জমা দেওয়ার সময়সীমা বাড়াল রাজ্য
Cooch Behar: অন্তঃসত্ত্বার উপরেও হামলার অভিযোগ BJP-র বিরুদ্ধে! ঘটনাকে কেন্দ্র করে দিনহাটায় চাঞ্চল্য
ED Raid News | ব্যাঙ্ক প্রতারণা মামলায় কলকাতা, আসানসোল মিলিয়ে ৫ জায়গায় তল্লাশি
Suchetan Bhattacharya | গ্রেফতার ইন্দ্রনীল, মুখ খুললেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর সন্তান

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget