এক্সপ্লোর

What is Symbiosexuality: সমকামিতা, উভকামিতার পর সম্পর্কের সমীকরণে নয়া সংযোজন, Symbiosexuality কী, জানালেন গবেষকরা

New form of Sexual Attraction: গবেষকরা Symbiosexual সম্পর্ককে বহুমাত্রিক বলে বর্ণনা করেছেন।

নয়াদিল্লি: সমলিঙ্গ, বিপরীত লিঙ্গ অথবা উভয় লিঙ্গের মানুষের প্রতি যৌন আকর্ষণ জন্মায়। যৌন অভিমুখিতায় এবার নয়া গোষ্ঠীর আগমন ঘটল। এই গোষ্ঠীকে 'Symbiosexual' বলে অভিহিত করেছেন গবেষকরা। এই গোষ্ঠীকে বর্ণনা করতে গিয়ে গবেষকরা জানিয়েছেন, সম্পর্কে লিপ্ত যুগলের মধ্যে যে পারস্পরিক সমীকরণ, তার প্রতি আকৃষ্ট হন Symbiosexual-রা, কোনও ব্যক্তিবিশেষের প্রতি নয়। (What is Symbiosexuality)

গবেষকরা Symbiosexual সম্পর্ককে বহুমাত্রিক বলে বর্ণনা করেছেন। তাঁদের দাবি, বহু মানুষকে নিয়ে গবেষণা করা হয়েছিল। তাতে দেখা গিয়েছে, তৃতীয় ব্যক্তির জীবনে যে সমন্বয় রয়েছে, তার প্রেমে পড়েছেন কেউ কেউ, মানসিক ভাবে আকৃষ্ট হয়েছেন যেমন, তেমনই শারীরিক ভাবেও আকর্ষণ অনুভব করেছেন। (New form of Sexual Attraction)

এই ধরনের সম্পর্ক বর্ণনা করতে গিয়ে 'টাইগার কিং', 'গসিপ গার্ল', 'চ্যালেঞ্জার্স'-এর মতো টিভি সিরিয়াল এবং সিনেমার উল্লেখ করেছেন গবেষকরা। সিয়াটল ইউনিভার্সিটির গবেষকরা, Archives of Sexual Vehaviour জার্নালে নয়া গবেষণাপত্রটি প্রকাশ করেছেন। নিউ ইয়র্ক পোস্ট-কে দেওয়া সাক্ষাৎকারে গবেষক স্যালি জনসন জানিয়েছেন, মানুষের যৌন অভিমুখ অত্যন্ত জটিল একটি বিষয়। এখনও পর্যন্ত তার যৎসামান্যই উদঘাটিত হয়েছে।

স্যালির মতে, মানুষের যৌনতা নিয়ে নতুন করে ভাবনাচিন্তার সময় এসেছে। দুই ব্যক্তির মধ্যেকার সমীকরমের বাইরে বেরোতে হবে, তার বাইরে কত রকম আকর্ষণ রয়েছে, সেগুলি নিয়ে গবেষণার প্রয়োজন রয়েছে। Symbiosexual মানুষের অনুভূতি বর্ণনা করতে গিয়ে স্যালি জানিয়েছেন, এক্ষেত্রে একজন ব্যক্তিবিশেষের চেয়ে, আগে থেকে সম্পর্কে লিপ্ত যুগলের পারস্পরিক সমীকরণের প্রতি আকর্ষণ অনুভূত হয়। 

যতই উদারমনস্ক মানুষের সংখ্যা বাড়ুক না কেন, Symbiosexual-দের নিয়ে সমাজে ছুঁতমার্গ রয়েছে বলে মত গবেষকদের। প্রতিশ্রুতিবদ্ধ সম্পর্ক এবং খোলামেলা সম্পর্ক, কোথাওই সহজে এঁদের জায়গা হয় না বলে জানা গিয়েছে। এই ধরনের যৌন আকর্ষণকে 'Unicorn' বলেও উল্লেখ করেন কেউ কেউ। যৌনতার বাইরে Symbiosexual-রা সম্পর্কের অন্যদিকগুলিকে সমান ভাবে গুরুত্ব দেন না বলে অভিযোগও রয়েছে। যদিও বিষয়টি নিয়ে গবেষণার প্রয়োজন রয়েছে বলে মত গবেষকদের।

গবেষকরা জানিয়েছেন, তাঁদের পরীক্ষায় যাঁরা অংশ নিয়েছিলেন, তাঁদের মধ্যে ১৪৫ জন কোনও ব্যক্তিবিশেষের প্রতি নয়, বরং কোনও যুগলের প্রতি আকর্ষণের কথা ব্যক্ত করেন। Symbiosexual-রা নিজেদের বহির্মুখী মনে করেন, ঘনিষ্ঠতা, যত্ন চান।  চটজলদি হিংসা জন্মায় না এঁদের মনে। বিপরীত লিঙ্গের যুগলের পরিবর্তে এঁরা মূলত সমকামী এবং অন্য লিঙ্গের যুগলের প্রতি আকর্ষণ বোধ করেন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো

ভিডিও

Tulu Mondal News:
Taslima Nasrin:
Chinmoy Krishna Das: বাংলাদেশে জোড়া মামলায় জামিন পেলেন চিন্ময়কৃষ্ণ দাস,তবে এখনই জামিন নয়।
Sukanta Majumdar: 'এই সরকারের ভয়ে দেশ ছেড়ে বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছে', মন্তব্য সুকান্তর
Joy Goswami: পুরো হলকে ওরকম বিক্ষোভে ফেটে পড়তে আগে আমি কখনও দেখিনি: জয় গোস্বামী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget