এক্সপ্লোর

ভারতে ১০০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করতে চলেছে সৌদি আরব

ভারতের মোট অশোধিত তেলের ১৭ শতাংশ এবং এলপিজি-র ৩২ শতাংশ আমদানি হয় সৌদি থেকে।

নয়াদিল্লি: ভারতে ১০০ কোটি মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় সাত হাজার কোটি টাকা) বিনিয়োগ করতে চলেছে সৌদি আরব। মূলত, পেট্রোক্যামিকেল, পরিকাঠামো ও খনিতে এই বিনিয়োগ করবে তারা। ভারতে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত সৌদ বিন মহম্মদ আল সাতি বলেন, ভারত হল সৌদি আরবের পছন্দের বিনিয়োগ কেন্দ্র। পেট্রোক্যামিকেল, পরিকাঠামো ও খনি ক্ষেত্রে নয়াদিল্লির সঙ্গে দীর্ঘমেয়াদী সম্পর্ক তৈরি করতে তারা উৎসাহী। তিনি বলেন, জ্বালানি থেকে শুরু করে শোধনাগার, পেট্রোকেমিক্যাল, পরিকাঠামো, কৃষি, খনিজ পদার্থ ও খনি ক্ষেত্রে ১০০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ ভারতে করতে রাজি আমরা। সৌদির বৃহত্তম পেট্রো সংস্থা আরামকোর সঙ্গে রিলায়েন্সের প্রস্তাবিত চুক্তি কথা উল্লেখ করে সাতি বলেন, জ্বালানি ক্ষেত্রে দুই দেশের মধ্যে যে সম্পর্কের উন্নতি হচ্ছে, তা স্পষ্ট। তিনি যোগ করেন, মহারাষ্ট্রে ওয়েস্ট কোস্ট রিফাইনারি ও পেট্রো প্রকল্পে প্রায় ৪৪ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করতে পারে আরামকো। সৌদি রাষ্ট্রদূত মনে করিয়ে দেন, ভারতে বিভিন্ন ক্ষেত্রে প্রভূত পরিমাণ বিনিয়োগ করার মাধ্যমে ভিসন ২০৩০-কে রূপায়িত করার কাজ হাতে নিয়েছেন যুবরাজ মহম্মদ বিন সলমন। মূলত, পেট্রোকেমিক্যালের বাইরে অন্য ক্ষেত্রে বিনিয়োগ করে আয়ের বিকল্প পথ তৈরি করাকেই লক্ষ্য করেছে সৌদি প্রশাসন। ভারতের মোট অশোধিত তেলের ১৭ শতাংশ এবং এলপিজি-র ৩২ শতাংশ আমদানি হয় সৌদি থেকে। ফলত, সৌদি হল ভারতের অন্যতম প্রধান জ্বালানি সরবরাহকারী দেশ। সৌদি রাষ্ট্রদূত জানান, ভারতের সঙ্গে যৌথ উদ্যোগে প্রায় ৪০টি প্রকল্প শুরু করার পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ayushman Bharat: কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
Coal Smuggling: কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
Debraj Chakraborty: দেবরাজের নামে ২৫৬ পাতার দ্বিতীয় চার্জশিট, ছত্রে ছত্রে ভয়ঙ্কর সব অভিযোগ, কী কী করেছেন তিনি
দেবরাজের নামে ২৫৬ পাতার দ্বিতীয় চার্জশিট, ছত্রে ছত্রে ভয়ঙ্কর সব অভিযোগ, কী কী করেছেন তিনি

ভিডিও

Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?
Nirmal Ghosh | নির্মল ঘোষকে ডিম হামলা! ‘সংগঠিত আক্রমণ’, দাবি Kunal Ghosh-এর
RG Kar Incident | Nirmal Ghosh-কে লক্ষ্য করে ডিম, Samik Bhattacharya বললেন,

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget