এক্সপ্লোর

SBI Pensioners Update: ভিডিয়ো কলে জমা দেওয়া যাবে Life Certificate, সহজ কয়েক ধাপে পাবেন সমাধান

SBI Update: ট্যুইট করে গ্রাহকদের উদ্দেশে এই বার্তা দিয়েছে দেশের বৃহত্তম ব্যাঙ্ক। কোম্পানির তরফে জানানো হয়েছে, সহজ ভিডিয়ো কলের মাধ্যমেই এবার থেকে নিজের লাইফ সার্টিফিকেট জমা দিতে পারবেন পেনশনাররা।

নয়াদিল্লি: ব্যাঙ্কে যাওয়ার প্রয়োজন নেই। বাড়িতে বসেই জমা দিতে পারবেন লাইফ সার্টিফিকেট (Life Certificate)। সম্প্রতি পেনশনারদের সুবিধায় নতুন উদ্যোগ নিল স্টেট্ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)। ১ নভেম্বর থেকে ভিডিয়ো কলেই জীবন প্রমাণ পত্র (Jivan Praman Patra) জমা দিতে পারবেন গ্রাহক।

সম্প্রতি ট্যুইট করে গ্রাহকদের উদ্দেশে এই বার্তা দিয়েছে দেশের বৃহত্তম ব্যাঙ্ক। কোম্পানির তরফে জানানো হয়েছে, সহজ ভিডিয়ো কলের মাধ্যমেই এবার থেকে নিজের লাইফ সার্টিফিকেট জমা দিতে পারবেন পেনশনাররা। আগামী ১ নভেম্বর থেকেই শুরু হয়ে যাচ্ছে Video Life Certificate (VLC) পরিষেবা। এ ভিডিয়ো লাইফ সার্টিফিকেট জমা দিতে পেনশনারদের এক মিনিটের ভিডিয়ো জমা দিতে হবে ব্যাঙ্কের কাছে।  

বেঁচে থাকার প্রমাণ হিসাবে প্রতি বছরই এই শংসাপত্র জমা দিতে হয় পেনশন হোল্ডারদের। ৩০ নভেম্বরের মধ্যে এই লাইফ সার্টিফিকেট জমার নিয়ম রয়েছে সরকারের। ইতিমধ্যেই Jeevan Pramaan Patra জমা দেওয়ার সুযোগ করে দিয়েছে সরকার। ১ অক্টোবর থেকে ৮০ ঊর্ধ্বের ব্যক্তিদের এই লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। ১ নভেম্বর থেকে অনূর্ধ্ব ৮০-র ব্যক্তিদের এই সুযোগ করে দেবে সরকার। 

প্রত্যেক পেনশন হোল্ডারের ক্ষেত্রে জীবন প্রমাণপত্র একটা গুরুত্বপূর্ণ নথি। পেনশন হোল্ডাররা বেঁচে আছেন কিনা জানতেই প্রতি বছর এই প্রামাণ্য নথি জমা করতে হয় সরকারের ঘরে। পেনশন ডিস্ট্রিবিউটর এজেন্সি, ব্যাঙ্ক বা পোস্ট অফিসের কাছে এই লাইফ সার্টিফিকেট জমা করতে হয়। যা থেকে প্রমাণিত হয়, মরে যাওয়ার পর কোনও ব্যক্তিকে পেনশন দেওয়া হচ্ছে কি না।

SBI Pensioners Update: কীভাবে জমা দেবেন ভিডিয়ো লাইফ সার্টিফিকেট ?
প্রথমে SBI Pension Seva Portal-এ যান।
এখানে 'VideoLC'অপশনে ক্লিক করে ভিডিয়ো লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার ব্যবস্থা করুন।
এবার SBI Pension Account Number দিয়ে লগ ইন করুন। আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটা ওটিপি আসবে। 
এই পর্বে  Terms & Conditions পড়ে 'Start Journey'-তে ক্লিক করুন।
আগে থেকেই নিজের PAN Card কাছে রাখুন। এবার 'I am Ready'-তে ক্লিক করুন।
এখানে ভিডিয়ো কল শুরু করার অনুমতি দিন। ব্যাঙ্কের প্রতিনিধিকে পাওয়া গেলেই শুরু হয়ে যাবে ভিডিয়ো কল।
আপনি চাইলে আপনার সময় মতো এই ভিডিয়ো কলের সূচি ঠিক করে রাখতে পারবেন।
একবার SBI আধিকারিকের সময় হলেই শুরু হয়ে যাবে প্রক্রিয়া। সেখানে প্রথমে আপনাকে স্ক্রিনে আসা চার সংখ্যার ভেরিফিকেশন কোড পড়তে হবে।
এবার আপনার প্যান কার্ড ব্যাঙ্কের আধিকারিককে দেখান। এখানে এই প্যান কার্ডের ছবি নিতে দিন।
১০ শেষে আধিকারিক আপনার ছবি নেওয়া শেষ হলেই Video Life Certificate (VLC) প্রক্রিয়া সম্পন্ন হবে।

কোনও কারণে আপনার ভিডিয়ো লাইফ সার্টিফিকেট বাতিল হলে রেজিস্টার্ড মোবাইলে এসএমএস চলে আসবে। আপনার ব্যাঙ্কের শাখাতে গিয়েও  জীবন প্রমাণ পত্র(Jivan Praman Patra)জমা দিতে পারবেন।
 

আরও পড়ুন : Life Certificate Submission: ব্যাঙ্কে না গিয়ে জমা দিন লাইফ সার্টিফিকেট, জেনে নিন পদ্ধতি

আরও পড়ুন : Post Office Scheme: ৫০,০০০ একবার বিনিয়োগ করে পান ৩,৩০০টাকা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BJP Protest Rally: 'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 
'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 
Sukanta Majumdar: CJP-র আন্দোলনে যোগ দেওয়ায় মার, পরে মৃত্যু! 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', মন্তব্য সুকান্ত মজুমদারের
CJP-র আন্দোলনে যোগ দেওয়ায় মার, পরে মৃত্যু! 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', মন্তব্য সুকান্ত মজুমদারের
ABP Ananda Top 10,16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
Census In India: শুরু জনগণনা, ভুল উত্তর বা তথ্য দিলে কোন বিপদে পড়বেন ? কী কী শাস্তি হতে পারে? জেনে নিন
শুরু জনগণনা, ভুল উত্তর বা তথ্য দিলে কোন বিপদে পড়বেন ? কী কী শাস্তি হতে পারে? জেনে নিন

ভিডিও

Amit Shah | 'বন্দে মাতরম' বিতর্কে সনিয়া গান্ধীকে নিশানা অমিত শাহের
BJP Protest:বন্দে মাতরম বিতর্কে তোলপাড়, সোনিয়াকে চিঠি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের সদস্যের।
Congress News:পার্লামেন্টের ভিতরে দাঁড়িয়ে বঙ্কিম দাদা বলেছিল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে: শুভঙ্কর
BJP Protest: 'বন্দে মাতরম' বিতর্কে প্রতিবাদে বিজেপি, বর্ধমানে বিজেপির মশাল মিছিল | ABP Ananda Live
BJP Protest: পুরো 'বন্দে মাতরম' গাইতে বাধার অভিযোগ, সনিয়া গান্ধীর বিরুদ্ধে পথে বিজেপি।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
Embed widget